0

ফুসফুস সতেজ রাখতে যে ৫ খাবার খাবেন
স্বাস্থ্যবিধি / February 10, 2023 / Shafaly Akterএখন শীতকাল আর শীতের আমেজ শুরু হয়েছে আর বাড়ছেও শীত। বাতাসে আর্দ্রতার পরিমাণ খুব কমে যাওয়ায় ত্বকেও পানির অভাব অনুভূত হচ্ছে খুব ।শুষ্ক আবহাওয়ায় বাতাসে মিশে থাকা ক্ষতিকর কণাগুলি আমাদের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে থাকে। চিকিৎসকদের মতামতে, শুধু শুকনো কাশি নয়, শ্বাসনালির উপরে এবং নীচের অংশে আক্রান্ত জন্যও দায়ী এই দূষিত বায়ু। আমাদের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে এই বায়ুদূষণ। দেখা দিচ্ছে বিভিন্ন জটিল রোগ। সমস্যা দেখা দিচ্ছে ফুসফুসে ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব এড়াতে নিয়মিত কিছু স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। ফুসফুস সতেজ রাখবে ৫ খাবার
ফুসফুস সতেজ রাখবে ৫ খাবার সম্পর্কে আজ জেনে নিন
আমলকি
বিভিন্নগবেষণায় দেখা গেছে, প্রতিদিন নিয়ম করে আমলকি খেলে ধূলিকণার সব ক্ষতি ঠেকানো সম্ভব। আমলকিতে থাকা ভিটামিন ‘সি’ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়,ওঁসাথে সর্দি-কাশি র সমস্যা সমাধান করে থাকে। আয়ুর্বেদ শাস্ত্রেও আমলকির জুসের বিভিন্ন গুণ বর্ণনা করে বলা হয়েছে, যে শরীরের সব ধরনের ক্রিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে আমলকী।
তুলসী
বায়ুদূষণের বিরুদ্ধে খুব সহজে ফুসফুসকে রক্ষা করতে পারে তুলসীপাতা। তা ছাড়া বাতাসে থাকা ধূলিকণা শোষণ করতে পারে তুলসীগাছ।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন সামান্য পাতা নিয়ে তুলসীপাতার রস খেলে শরীরের শ্বাসযন্ত্রের দূষিত পদার্থ দূর করা সম্ভব হবে ।
টমেটো
আমরা হয় তো অনেকেই জানি না যে, শরীরকে রোগ প্রতিরোধক্ষম করে তোলে টমেটো। এক গবেষণায় টমেটোর এসব গুণাবলীর কথা বলা হয়েছে। গবেষকেরা বলছেন, টমেটোতে আছে দারুণ অ্যান্টিঅক্সিডেটিভ প্রভার, যা কোষকে সহজে বুড়ো হতে দেয় না। তাছাড়া নানা রকম ক্যানসার প্রতিরোধ করতে পারে টমেটো। টমেটোর
লেবুজাতীয় ফল
কমলা ও লেবুতে আছে প্রচুর ভিটামিন ‘সি’। লেবুজাতীয় ফল প্রতিদিন খেলে ফুসফুসে বায়ুর ক্ষতিকর উপাদানগুলোর প্রভাব ফেলতে পারে না।
হলুদ
হলুদ ওঁ কিন্তু আমাদের শরীরের বিভিন্ন কাজ করে থাকে আর হলুদ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত বিভিন্ন দূষিত কণার প্রভাব থেকে ফুসফুসকে সুরক্ষা দিতে কাজ করে এই অ্যান্টিঅক্সিডেন্ট ।তাছাড়া কফ ও অ্যাজমার সমস্যা সমাধানে হলুদ ও ঘিয়ের মিশ্রণ খুবই কাজে লাগে। এ ছাড়া হলুদ, গুড় ও মাখনের মিশ্রণ অ্যাজমা দূর করতে সাহায্য করে ।

No comments so far.
Leave a Reply
You must be logged in to post a comment.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০




Facebook Comments