খালি পেটে চা খাওয়ার কুফল!

আমাদের মাঝে অনেকেই আছেন, যাদের ঘুম ভাঙে বাসিমুখে গরম চায়ে চুমুক দিয়ে। বেড-টি তাদের চাই-ই চাই। এতটা না-হলেও বাসিমুখ ধুয়ে ব্রেকফার্স্টের আগে একপ্রস্থ চা হয়ে যায়, এমন লোকজনও আছেন। এই খালিপেটে যাঁরা দিন শুরুই করেন চা দিয়ে, ভবিষ্যতের কথা ভেবে এখনই সাবধান হোন। কারণ আমরা কী খাবার খাচ্ছি, কতটা জল বা পানীয় সারাদিনে গ্রহণ করছি, তার উপর নির্ভর করে সারাদিন আমাদের কেমন যাবে।

সকালে খালি পেটে পানি পান স্বাস্থ্যের পক্ষে যতটা ভালো, চা কিন্তু নয়। সকালের আমেজ আনতে গিয়ে নানা রোগের শিকার হতে পারেন।

ক্ষুধামান্দ্য : খালি পেটে চা খাওয়ার সবচেয়ে বড় কুফল হলো খুদামান্দ্য। খালি পেটে চা পড়লে, গ্যাসট্রিক মুকোসা বাড়ে, যার জন্য খিদে মরে যায়।

পাকস্থলি স্ফীতি : খালি পেটে কালো বা র`-চা আপনার পাকস্থলি স্ফীতিরও কারণ হয়ে উঠতে পারে।

অ্যাসিডিটি : চা বাই নেচার অ্যাসিডীয়। যে কারণে খালি পেটে চা খেয়ে অ্যাসিডিটি সমস্যা হতে পারে।

বমিবমি ভাব : চায়ে থাকা ট্যানিন থেকে বমি ভাব আসতে পারে।

প্রস্টেট ক্যানসার : দিনে ৪-৫ কাপ করে চা ছেলেদের প্রস্টেট ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে তোলে।

ক্লান্তি : ক্লান্তি দূর করতে আমরা সকালে উঠে চা খাই। কিন্তু খালি পেটে দুধের চা তাত্‍‌ক্ষণিক আমেজ আনলেও সারাদিন ক্লান্তির সৃষ্টি করতে পারে। যার জন্য মেজাজও খিটখিটে হতে পারে।

আলসার : খালি পেটে কড়া করে চা, আপনাকে আলসারের দিকে ঠেলে দিতে পারে।

গ্যাসট্রিকের সমস্যা : আদা দেয়া চা রোজ খালিপেটে খাবেন না। গ্যাসট্রিক অনিবার্য।

বদহজম : চায়ে থাকা ক্যাফেইন, থিওফিলিন জাতীয় পদার্থের জন্য আপনি বদহজমে ভুগতে পারেন।
তাই বেড-টি খেয়ে আলসেমি কাটানো আগে দ্বিতীয়বার ভাবুন।

 

Similar Posts

  • খালি পেটে ঘি খাওয়ার উপকারিতা

    আপনি কি ঘি (Ghee) খেতে খুব পছন্দ করেন? এমন অনেক মানুষ আছেন, যাঁরা গরম ভাতে এক চামচ ঘি আর একটু নুন এবং কাঁচালঙ্কা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারেন। ঘি তাঁদের এতটাই প্রিয়। অতটা প্রিয় না হলেও, অনেকেই ঘি খেতে খুবই পছন্দ করে থাকে। আর অনেক মানুষেরই ধারণা, ঘি খেলেই বুঝি ওজন বেড়ে যায়!...
  • |

    ইসুবগুল

    ইসুবগুল গতকাল আমরা একটা ছবি পোস্ট করেছিলাম যে এই কন্টেইনারে কি আছে ? আপনারা অনেকেই বলতে পেরেছেন আবার অনেকে বলতে পারেননি । অনেকেই বলেছেন যে এই কন্টেইনারে আছে তোকমা দানা , তিসি , মৌরি ,জিরা , সিয়া সিড ,আবার একজন বলেছে এইটা নাকি  গরুর মাংস ইত্যাদি কিন্তু অনেকে আবার সঠিক উত্তর ও দিয়েছেন এটা হচেছ…

  • ঘিয়ের বহু উপকারিতা

    বিভিন্ন রোগ নিরাময়ে ঘি-এর উপকারিতা অসীম। দুধের চেয়েও ঘি হজমের শক্তি বেশি বাড়িয়ে দেয় বলে চিকিৎসকরা দাবি করেছেন। জ্বর থেকে সেরে ওঠার পর এনার্জি ফিরে পেতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঘি। ঘিয়ের যে কত উপকারিতা, সেটা অনেকেই জানেন না। ঘি যতটা খাবারের স্বাদ বাড়ায়, ততটাই উপকারী ত্বক এবং চুলের জন্যও। শীতকালে সকলেরই অল্পবিস্তর...
  • সকালের নাস্তায় থাকুন সচেতন

    সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে ধরা হয়। সকালের ভালো নাস্তা সারাদিনের ভালো কাজের জন্য মনকে প্রফুল্ল রাখে, দিনের কাজের জন্য শরীরকে প্রস্তুত করে তোলে। সকালের নাস্তার গুরুত্ব এড়িয়ে গেলে শরীরের ওপর এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা। সকালের নাস্তা নিয়ে যে সাধারন ভুল আমরা করে বসি তা এড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।…

  • ব্ল্যাক কফির গুনাগুন

    ব্ল্যাক কফি স্বাদে তেঁতো এই করনে অনেকে ব্লাক কফি খেতে পছন্দ করেননা আবার কেউ কেউ ধারনা করেন ব্লাক কফি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।   আপনি যেনে আশ্চর্য হবেন এক কাপ কফিতে ৬০ শতাংশ পুষ্টি, ২০ শতাংশ ভিটামিন এবং ১০ শতাংশ খনিজ ও ১০ শতাংশ ক্যালরি আছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অন্তত দু’বার চিনি ছাড়া কফি খাওয়া স্বাস্থ্যের…

  • গ্রীন টি এর উপকারিতা ও খাওয়ার সঠিক সময়

    শরীর ও মনকে চাঙ্গা করতে এক কাপ চা-এর জুড়ি নেই। আর তা যদি হয় গ্রিন টি বা সবুজ চা তাহলে প্রফুল্লতার পাশাপাশি নানাবিধ উপকার হবে আপনার শরীরের। তেতো স্বাদের কারণে অনেকেই পান করতে পছন্দ করেন না গ্রিন টি। তবে এর নানাবিধ গুণাবলীর কারণে এর জনপ্রিয়তা এবং প্রচলন বাড়ছে আমাদের দেশে। গ্রিন টি জাপানে ‘এন্টি এজিং…

Leave a Reply