ত্বক উজ্জ্বল করবে টক দই

ত্বক উজ্জ্বল করবে টক দই

টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে।  টক দই ত্বকে জাদুর মত কাজ করে। কম বেশি সবার বাইরে বের হতে হয় কর্মজীবিকার জন্য । বিশেষ করে আজকাল সবার এক অভিযোগ রোদে পোড়া দাগ কীভাবে কমাবো? এটার একদম সহজ সমাধান  হচ্ছে টক দই।

টক দই কিভাবে ত্বকে ব্যবহার করবো তা জেনে নিন-

১) টক দই ও পাতিলেবু

১ কাপ টক দইয়ের সাথে ১ টেবিল চামচ পাতিলেবুর রস মিশিয়ে মুখে মাখতে পারেন। এটি খুব ভাল ক্লিনজারের কাজ করে। এছাড়াও হাফ  কাপ দইয়ে  হাফ  চা চামচ মধু ভালো করে মিশিয়ে মুখ, কপাল ও গলায় লাগিয়ে নিন। ভাল করে ঘষে ৫  মিনিট পর পানি দিয়ে ধুয়ে নিন। দেখবেন আপনার ত্বক অনেক বেশি পরিষ্কার দেখাবে।

ত্বক উজ্জ্বল করবে টক দই

২) টক দই ও বেসন

টক দই ও বেসন মিশিয়ে একটা পেস্ট তৈরি করে মুখে ফেসপ্যাকের মতো লাগিয়ে নিতে পারেন । এছাড়াও দইয়ের সাথে  হলুদ গুঁড়ো ও দু ফোঁটা সরিষার তেল মিশিয়েও মুখে লাগাতে পারেন। যারা অনেক দিন যাবত ব্রণের সমস্যায় ভুগছেন তারা খুব তাড়াতাড়ি উপকার পাবেন। এতে করে  আপনার ত্বক পরিষ্কার ও উজ্জ্বল দেখাবে।

 

৩) টক দই, লেবুর রস ও চিনি

একটি পাত্র ১ চামচ টক দই, ১ চামচ লেবুর রস আর ১ চামচ চিনি নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণটিকে মুখে ভালো করে আস্তে আস্তে  ম্যাসাজ করুন। ম্যাসাজ করারপর শুকনো হবার জন্য অপেক্ষা করুন ১০-১৫ মিনিট । শুকিয়ে গেল ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন ।

৪) টক দই ও কফি

১ চামচ টক দইয়ের সাথে সামান্য  একটু কফি পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রয়টিকে সারা মুখে ভালো ভাবে লাগিয়ে নিতে হবে। এবার  ১০-১৫ মিনিট অপেক্ষা করতে হবে শুকনো হবার জন্য। তারপর  ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।

টক দই ও কফি

৫) টক দই, নারকেল তেল, গ্লিসারিন ও ভিটামিন ই ক্যাপসুল

১ পাত্রে টক দই, ১ চামচ নারকেল তেল আর এক চামচ গ্লিসারিন ও ১টি ভিটামিন ই ক্যাপসুল নিন। এরপর সমস্ত উপকরণগুলোকে ভাল করে মিক্স করুন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সম্পুন  মুখে আস্তে আস্তে ম্যাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন শুকিয়ে এলে  ধুয়ে ফেলুন।

ত্বক উজ্জ্বল করবে টক দই

৬) টক দই ও মধু

টক দইয়ের সাথে মধু দারুন কাজ করে মুখের উজ্জ্বলতা ফেরিয়ে আনার জন্য । একটি পাত্রে ১ চামচ টক দই আর ১ চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। এরপর সেটা ভালো করে মুখে মেখে নিতে হবে। এরপর  ১৫-২০  মিনিট অপেক্ষা করুন শুকিয়ে এলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।কয়েকদিন এভাবে ব্যবহার করার পর ত্বকের পরিবর্তন আপনারা নিজেই বুজতে পারবেন ।

 

Similar Posts

  • টমেটো দিয়ে রূপচর্চা

    আমরা সকলেই জানি , টমেটো দিয়ে তো কত কী-ই হয়! টমোটোর স্যুপ, টমেটোর চাটনি, টমেটোর সস আরো কত কী। খাবার সুস্বাদু করতে টমেটোর জুড়ি মেলা ভার। এসবকিছু তো রয়েছেই, আমাদের প্রতিদিনের রূপচর্চায় টমেটোর ব্যবহর করা জরুরী এবং  বেশ গুরুত্বপূর্ণ। হাতের কাছে থাকা এই সবজিটি দিয়েই আপনি সেরে ফেলতে পারেন রূপচর্চার কাজ।তাহলে  চলুন কিভাবে রূপচর্চার কাজে…

  • ত্বকের যত্নে টক দই

    টক দই একটি দুগ্ধজাত খাবার এটা আমরা সকলেই জানি । এতে আছে অনেক  দরকারি ভিটামিন, মিনারেল, আমিষ ইত্যাদি। টক দই  রোগ প্রতিরোধ করতে ও রোগ সারাতে সাহায্য করে। আমরা বাড়িতে  কমবেশি সবাই খাদ্যতালিকায় টক দই রাখি। আজকাল অনেক রুপ সচেতন নারী ত্বকের যত্নে কার্যকরী উপাদান হিসেবে টক দই ব্যবহার করেন।টক দই ত্বকের জন্য খুই উপকারি একটি…

  • ভাতের মাড় দিয়ে রূপচর্চা

    ভাতের মাড় দিয়ে রূপচর্চা মাড় ফেলে দিলে ভাতের কিছু থাকে না। তাই ভাতের মাড় ফেলে না দেয়াই বুদ্ধিমানের কাজ। চীন ও জাপানে ভাতের মাড় নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে এবং হচ্ছে। ২০০৪ সালে চীনের বিজ্ঞানী মি. লিন মাড় ফেলা ও মাড় বিদ্যমান ভাত নিয়ে গবেষণা করেছেন। তিনি গবেষণায় ভাতের মাড়ে জিংক, মেলেনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ও…

  • |

    স্ট্রেচ মার্ক নিয়ে চিন্তিত ? দেখে নিন সমাধান

    ত্বকে ফাটা ফাটা বা কুঁচকে যাওয়ার মতো দাগকে আমরা স্ট্রেচ মার্ক বলে থাকি। সাধারণত কোমর, ঘাড়ের ভাঁজে, পেটের ভাঁজে অথবা পায়ের ভাঁজে এই ধরনের দাগ দেখা দেয়। আবার গর্ভকালীন সময়ে পেটে এই স্ট্রেচ মার্ক দেখা দেয়। সাধারণত শরীরের অভ্যন্তরীণ অংশে এই দাগ পড়ে। তবে এই দাগ শরীরে বাহ্যিক অংশে দেখা দিলে তা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি…

  • রূপচর্চায় বিটরুটের ব্যবহার

    নিজেকে সুন্দর দেখাতে চান না এমন মানুষ খুব কমই আছেন। তাইতো কমবেশি সবাই রূপচর্চা করে থাকেন ।আর  এক্ষেত্রে পুরুষদের চাইতে নারীদের সংখ্যাই বেশি। নারীরা রূপচর্চায় নানান প্রসাধনী ব্যবহার করে থাকেন । বিশেষ করে মেয়েদের ত্বক ও চুলের নানা সমস্যা লেগেই থাকে।তবে ঘরোয়া উপকরণ দিয়েও সৌন্দর্যচর্চা করা সম্ভব। কখনও ডার্ক সার্কেল, কখনো বা ঠোঁটের কালচে ভাব…

  • রূপচর্চায় লেবু

    আমাদের বাহ্যিক সৌন্দর্যের সম্পূর্ণ টাই  নির্ভর করে সুন্দর ত্বকের ওপর। তাই প্রথমেই সকলের উচিৎ ত্বকের যত্ন নেওয়া । ঘরোয়া উপায় বললেই প্রথমে যে উপকরণ আমাদের সকলের মাথায় আসে তা হোল  লেবু।যেমন  উপটান থেকে শুরু করে ফেসপ্যাক, স্ক্রাব এমনকি লিপ স্ক্রাবার বানাতেও লেবুর প্রয়োজন অপরিসীম তা আমাদের কম বেশি সকলের জানা ।আমাদের শরীরের  রোগ প্রতিরোধে যেমন…

Leave a Reply