|

বৃষ্টি মানেই খিচুড়ি

ভুনাখিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। তার উপরে যদি হয় বৃষ্টির দিন তবে তো কথাই নেই ,গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ি। এই খাবার না হলে যেন বাঙালির বৃষ্টির দিনের ভালোলাগাই নষ্ট হয়ে যায়।  অনেকেই হয়তোএটি রান্না করতে পারেন তবে রেস্টুরেন্টের মত হয় না। তাই দেখে নিন রেসিপিটি আর হয়ে যান একেবারে রেস্টুরেন্টের মত রাঁধুনি।

 

গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ি

 উপকরন

  • কালিজিরা চাল ১ কেজি
  • গরুর মাংস ২ কেজি ,
  • মুগের ডাল ২৫০ গ্রাম,
  • পেঁয়াজ কুচি ১ কাপ ,
  • হলুদ-মরিচ গুঁড়া ১টেবিল চামচ ,
  • আদা-রসুন বাটা ১টেবিল চামচ ,
  • আস্ত গরম মশলা ৪/৫ টি ,
  • কাঁচামরিচ ১০-১২টি , 
  • মাংসের মশলা ১ চাচামচ ,
  • টক দই ১ কাপ ,
  • জায়ফল-জয়ত্রি বাটা সিকি ১ চা চামচ ,
  • গরম মশলা গুঁড়া ১ চাচামচ ,
  • ঘি ১ কাপ ,
  • তেজপাতা ২টি ,
  • লবণ স্বাদমতো ।

প্রণালী

  • প্রথমে মুগের ডাল ভালো করে ভেজে নিন,
  • চাল আর ভেজে নেয়া ডাল এক সাথে মিশিয়ে নিন,
  • ভালভাবে ধুয়ে ঝরিয়ে রাখুন,
  • একটি হাঁড়িতে ঘি গরম করে আস্ত গরম মশলা, ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন, 
  • বাদামি রং হয়ে আসলে অর্ধেক বাটা ও গুঁড়ামশলা , টক দই , তেজপাতা, লবণ দিয়ে কষিয়ে নিন,
  • মসলা ভালোভাবে কষনো হলে মাংস ও সামান্য পানি দিয়ে কষাতে থাকুন ।
  • মাংস সিদ্ধ হয়ে এলে বাকি মশলাগুলো দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করে নিন,
  • এখন মাংস গুলো তুলে রাখুন,
  • লক্ষ্য রাখতে হবে যেন সব তেল মসলা উঠে না আসে।
  • এবার হাঁড়িতে চাল ও ডাল কিছুক্ষণ ভেজে নিন,  
  • চালের দেড়গুণ পানি ও পরিমাণমতো লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন ।
  • তারপর চালের পানি শুকিয়ে থকথকে হয়ে এলে তাওয়া দিয়ে মৃদু আঁচে কমিয়ে দমে বসিয়ে রাখুন ।
  • ৫-৭ মিনিট পর  ঢাকনা সরিয়ে রান্না করে রাখা মাংস দিয়ে নেড়ে দিন,
  • কাঁচামরিচ দিয়ে হালকা হাতে নেড়ে নিন,
  • চাল মাংস ভালো করে মিশে গেলে ডিশে ঢেলে নিন, 
  • সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন ।vuna-khicuri ভুনা-খিচুড়ি

ভুনা খিচুড়ি অথবা আপনার রান্না ঘরের যে কোন  রান্নার  জন্য সম্পুর্ন অর্গানিক মসলা ঘরে বসে পেতে  ক্লিক করুন । অথবা কল করতে পারেন- 01752805798 এই নম্বরে। 

আপনার রান্না হোক শিল্পের মতো…..

chuijhal.com

Similar Posts

  • |

    সুস্বাদু এবং মজাদার সবার পছন্দের চমচম

    মিষ্টি আমাদের সবার ই অনেক পছন্দ । তার ওপর চমচম হলে তো কথাই নেই। চলুন দেখে নেয়া যাক, কিভাবে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন সবার পছন্দের চমচম- উপকরণঃ পনির – ২ কাপ (বাড়িতে বানালে ১ লিটার দুধের থেকে তৈরি করুন) চিনি – ২ কাপ পানি – ৪-৫ কাপ কেশর – এক চুটকি মালাইয়ের জন্য দুধ –…

  • মজাদার দই পুডিং এর রেসিপি

    পরিবারের সবার পুষ্টির চাহিদা পূরণ করবে এই রেসেপি। সেই সঙ্গে অতিথি আপ্যায়নে এই রেসেপি জটপট তৈরি করা যায়। চলুন শিখে নিই মজাদার দই পুডিংয়ের প্রস্তুতপ্রণালি। উপকরণ ডিম ৪টি, গুঁড়াদুধ ৪ টেবিল চামচ, দই ১ কাপ, চিনি ১/২ কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, এলাচ ২টি, ঘি ১ চামচ, দারুচিনি ১ টুকরা, পানি ১/২ কাপ। প্রস্তুতপ্রণালি প্রথমে…

  • |

    রু ই মাছের শাহী কোরমা

    রুই মাছ রুই (ইংরেজি: Rohit Carp) ভারত ও বাংলাদেশের বহুল পরিচিত মাছগুলোর মধ্যে একটি। এর বৈজ্ঞানিক নাম: Labeo rohita (ল্যাবিও রোহিটা)। মাছের দেহ অনেকটা মাকুর মতো। মাথা ও লেজ ক্রমশ সরু। প্রস্থ থেকে উচ্চতা বেশি। মিষ্টি জলের পুকুর, হ্রদ, নদী ও মোহনায় পাওয়া যায়। বাংলাদেশে বিভিন্ন বড় নদীতে বিচরণ করে, ডিম ছাড়ার সময় প্লাবন ভূমিতে প্রবেশ করে। রুই মাছের শাহী কোরমা  রুই মাছের দো পেঁয়াজি, রুই মাছ ভুনা, রুই কারি কত রকমের রান্নাই তো করলেন।…

  • সবজি খিচুড়ি

    শীত মানেই নানা রকমের সবজির সমাহার। রং বে রঙের সে সব সবজি দিয়ে তৈরি করা যায় মজার সব খাবার। শীতের সময়ে সুস্বাদু সবজি খিচুড়ি হলে তো কথায় নেই। শীতের সকালে বা দুপুরে গরম খিচুড়ির সাথে আচার যোগ হলে খেতে খারাপ লাগবে না অবশ্যই ভালোই লাগবে। আমাদের হাতের কাছে থাকা সবজি দিয়ে রান্না করে ফেলুন সবজি…

  • |

    মাংস-খিচুড়ি

    উপকরণ: গরুর মাংস ১ কেজি, এলাচ ৪টি, বুটের ডাল ৩০০ গ্রাম, দারচিনি ৫-৬ টুকরা, পোলাওর চাল ৫০০ গ্রাম, জায়ফল-জয়ত্রি আধা চা-চামচ, সরষের তেল ১ কাপ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, টক দই আধা কাপ, হলুদগুঁড়া ১ টেবিল চামচ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, লবঙ্গ ৫-৬টি, জিরাবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১…

  • |

    মোঘলদের মোগলাই রহস্য

    প্রতিদিন সন্ধ্যা হলেই মন ছুটে যায় হোটেলে। হ্যাঁ, আমি সেই মোগলাই পরটার কথাই বলছি।মোগলাই পরটা আমাদের সবার ই অনেক পছন্দের।এই খাবারটি কিন্তু মোঘলদের সময় থেকে চলে আসছে। আজ আমরা এই ঐতিহাসিক খাবারটি রেসিপি জানবো- উপকরন ঃ ময়দা-২ কাপ, ডিম- ২ টি, কিমা(রান্না করা)-১ কাপ, কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি/পুদিনা পাতা কুচি- ২…