|

মুখের কালো দাগ নিয়ে চিন্তিত ? মাত্র ৫ মিনিটেই প্রাকৃতিক ভাবে সমাধান

ব্রণের দাগ হোক বা অন্য কারণে হওয়া দাগ, আপনার সুন্দর চেহারায় কালো দাগ মোটেও মানানসই নয়। কুৎসিত কালো দাগ যে কোন সুন্দর চেহারাকেও মলিন করে দেয়। অনেক ক্রিম মেখে, পার্লারে ট্রিটমেন্ট করিয়েও কাজ হচ্ছে না?

তাহলে মুখের দাগ দ্রুত দূর করতে অবলম্বন করুন এই উপায়টি। রোজ রাতে করুন এই ছোট্ট একটু রূপচর্চা। অল্প কিছুদিনের মাঝেই মুখের দাগ মিলিয়ে যেতে শুরু করবে।

মুখের দাগ দূর করতে আমরা ব্যবহার করবো লেবু। একটু লক্ষ্য করলেই দেখবেন যে সকল অ্যান্টি স্পট ফেয়ারনেস ক্রিম লেবুর কথা বলে। কারণ একটাই, লেবু প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। তবে লেবু এই রূপচর্চাটি কেবল রাতের বেলায় করতে হবে এই কারণে যে সূর্যের আলো আপনার ত্বকে রিঅ্যাকশন করতে পারে। রাতের বেলায় রূপচর্চাটি করলে সূর্যের আলো বা গরমে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং ত্বক সম্পূর্ণ ৮-১০ ঘণ্টা পাচ্ছে দাগ দূর করার জন্য।

দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনি। যদি আপনার ত্বক হয়ে থাকে স্বাভাবিক, তাহলে মাত্র ৫ মিনিটের একটি কাজ করতে হবে আপনাকে। যদি শুষ্ক বা সেনসিটিভ হয়ে থাকে, তাহলে সময় লাগবে ৩০ মিনিট।

  • -মুখ খুব ভালো করে পরিষ্কার করে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন।
  • -যদি স্বাভাবিক বা তৈলাক্ত ত্বক হয়, তাহলে তাজা পাকা লেবুর রস (যে লেবু পেকে হলদে হয়ে গেছে, অর্থাৎ লেমন) সরাসরি মুখের কালো দাগে লাগিয়ে নিন। লেবুর রসের সাথে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। তারপর শুকাতে দিন। এবং লেবুর রস মুখে নিয়েই ঘুমিয়ে যান। স্বাভাবিক বা তৈলাক্ত ত্বকে কোন সমস্যা হবে না। সকালে ঠাণ্ডা পানি দিয়ে মুখ মুছে নিন।
  • -আর যদি শুষ্ক বা সেনসিটিভ ত্বক হয়, তাহলে পাকা লেবুর রসের সাথে মুলতানি মাটি ও মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ধোয়া মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগ মিলিয়ে যাবে।

টিপস-
ত্বকে লেবুর রস দেয়ার পর যদি কোন রকম অস্বস্তি অনুভব করেন, তাহলে অবিলম্বে মুখে ধুয়ে ফেলুন এবং পুনরায় ব্যবহার করবেন না।

 

Similar Posts

  • ত্বকের যত্নে দুধের সর

    ইতিহাস থেকে জানা যায়, দুধের সর দিয়ে নিয়মিত ত্বকের পরিচর্যা করতেন মিশরের মহারানী। তাই তিনি এত সুন্দরি হয়ে উঠেছিলেন। সুতরাং ত্বকের পরিচর্যায় নিয়মিত দুধের সরকে কাজে লাগালে আপনিও সুন্দর হয়ে উঠুন। ১) ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় ত্বককে উজ্জ্বল করতে দুধের সর খুবই উপকারি। এছাড়া কাঁচা দুধও মুখে লাগাতে পারেন। দুধের সর অল্প পরিমাণ নিয়ে ভাল…

  • শীতে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন

    শীতের আগমনের এই সময়টাতে ত্বক খুবই রুক্ষ, শুষ্ক ও মলিন হতে দেখা যায়। বাইরের ধুলাবালি, শীতল আবহাওয়া ও আর্দ্র পরিবেশের কারণে নারী-পুরুষ উভয়ের ত্বকের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের সমস্যা যেমন ত্বক খসখসে হয়ে যাওয়া, ত্বক ও হাত-পা ফেটে যাওয়া, ত্বকে চুলকানি ইত্যাদি দেখা দেয়। বিশেষ করে যাদের ত্বক শুষ্ক, তাদের চেহারায় খসখসে ভাব চলে আসে ও…

  • মুখের সৌন্দর্যে ঘি

    কর্মব্যস্ত দিনের শেষে ত্বক কেমন শুষ্ক হয়ে যায়, ত্বকের আর্দ্রতা কমে বলিরেখাও প্রকাশ পেতে শুরু করে। ফলে অসময়ে ত্বক বুড়িয়ে যায়। সেই সঙ্গে কমে সৌন্দর্য। এ ক্ষেত্রে সমপরিমাণ ঘি এবং পানি নিয়ে তা ভালো করে মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। ১৫ মিনিট করার পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে রোজ করলে ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা…

  • |

    মাজু ফলের গুনাগুন

    ভ্যাজিনা টাইটিং,ব্রেস্ট টাইটিনিং আর পিম্পল রিমুভ এর জন্য মাজুফল বেস্ট।মাত্র কয়েক টা তেই কাজ হয়। আর ব্রন, ব্রনের গর্ত সহ চলে যায়।  মাজুফল একটি ঔষধি গুণসম্পন্ন ফল যা স্কিন, ভ্যজিনা, ব্রেস্ট টাইটেনিং এর জন্য অনেক আগে থেকে কোরিয়া /চায়নার মহিলারা ব্যবহার করে আসছে। এন্টি এজিং থেকে শুরু করে ব্রেস্ট ক্যন্সার প্রতিরোধ ক্ষমতা আছে এই ফলের।…

  • রুপচর্চা টিপস; যা আপনাকে বলেনি কেউ!

    যে কোন পার্টিতে যাবার পূর্বে অনেকেই দুশ্চিন্তায় থাকে যে, তার মেকআপ থেকে শুরু করে চুলের সেট আপ পর্যন্ত সব ঠিক আছে কিনা? পার্টিতে যাবার পরও চিন্তা করা লাগে, চোখের আইলায়নার লেপে যায়নি তো! তাই আপনাদের সাথে আজ কিছু মজাদার রূপচর্চা নিয়ে কথা বলব। যা আপনাদের ভীতি দূর করবে। আর আশ্চর্য সব তথ্য জেনে আপনারাও খুশি…

  • শীতে কেমন হবে ত্বকের যত্ন

    এই ব্যস্ত শহরে শীতের সকালে মিষ্টি রোদ আর ঠাণ্ডা বাতাসের ছোঁয়া সবাইকে কিছুটা সময়ের জন্য হলেও অন্য একটা কল্পনার রাজ্যে নিয়ে যায়। প্রায় এক বছর পর ফিরে আসা সকালের শিশির ভেজা ঘাস আর ঝরে পড়া শিউলি ফুলের সুগন্ধ যেন বিমোহিত করে রাখে সারাক্ষণ, প্রফুল্ল করে তোলে মন-শরীর। কিন্তু এই আবহাওয়া কি মানিয়ে চলতে পারবে আপনার…