tooth-দাঁত

রোজায় দাঁত ও মুখের যত্ন

রোজায় দাঁত ও মুখের যত্ন

আমাদের মধ্যে অনেকেই রমজান মাসে দাঁত ব্রাশ থেকে বিরত থাকি। আসলে এটা আমাদের বিরাট ভুল ধারণা। ইসলামে দাঁত ব্রাশের সাথে রোজার কোনো দ্বন্দ্ব নেই।

tooth-দাঁত

পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পবিত্র মাহে রমজান আমাদের সংযমের শিক্ষা দেয়। পবিত্র রমজান মাসে আমাদের মুখের স্বাস্থ্য এবং দাঁতের যত্ন ভালোভাবে নেয়া উচিৎ যা হাদিসে বারবার উল্লেখ আছে।

আমরা সাধারণত মুখ দিয়ে কোনো ময়লা খাবার গ্রহণ করি না। তাহলে আপনারা হয়তো ভাবতে পারেন মুখের ভেতর ময়লা কিভাবে তৈরি হয়। আমরা প্রতিনিয়ত যেসব খাবার খাই তার কিছু টুকরো, খাবারের বিভিন্ন তেল, চর্বি ও মুখের মৃত কোষ লালার সাথে মিশ্রিত হয়ে এক ধরনের ঝিল্লি তৈরি করে, যা পরবর্তিতে জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে মাড়িতে প্রদাহ তৈরি করে।

সাধারণভাবে সাবান যেমন শরীরের ময়লা পরিষ্কার করে, ঠিক তেমনিভাবে টুথপেস্ট দাঁতে লেগে থাকা ময়লা একইভাবে পরিষ্কার করে। রমজান মাসে আমাদের খাদ্যাভাসের পরিবর্তন হয়।

তাই এই সময় আমাদের একটু আলাদাভাবে মুখ এবং দাঁতের যত্ন নেয়া উচিৎ। সেহরির পর অবশ্যই আমাদের দাঁতে ব্রাশ করতে হবে।

সেই সঙ্গে ফ্লস ব্যবহার করলে দাঁতের ফাঁকে ফাঁকে খাদ্যকণা জমে থাকতে পারবে না। যা সারাদিন আমাদের মুখের দুর্গন্ধ থেকে রক্ষা করতে পারে।

এছাড়া সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করলেও তা রোজার উপর কোনো প্রকার প্রভাব ফেলবে না। সঠিকভাবে দাঁত ব্রাশ করার পরও খাদ্যাভাস পরিবর্তনের জন্য আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে। তা কারো কারো ক্ষেত্রে সহনীয় পর্যায় অতিক্রম করে যায়।

এ থেকে পরিত্রাণ পাবার জন্য আমাদের বাজারে প্রচলিত মাউথওয়াশ ব্যবহার করতে পারেন। আমাদের দেশীয় মাউথওয়াশে কোনো প্রকার অ্যালকোহলের উপস্থিতি নেই। যেমন ওরোন্টার প্লাস। এই মাউথওয়াশগুলো একদিকে মুখের দুর্গন্ধ দূর করার পাশাপাশি মুখকে জীবাণুনাশক থাকতেও সাহায্য করে। প্রধানত রমজান মাসে রোজা থাকা অবস্থায় দাঁতের চিকিৎসা নিতে কোনো বাধা নেই (দাঁত তোলা এবং রক্তপাত হয় এমন চিকিৎসা ব্যতিত)।

প্রয়োজনে রোজা থাকা অবস্থায় দাঁতে ব্যথা  হলে ব্যথানাশক ঔষধ খাবার পরিবর্তে ব্যথানাশক ইনজেকশন ব্যবহার করা যেতে পারে যা রোজার উপর কোনো প্রকার প্রভাব ফেলবে না। রমজান মাসের প্রস্তুতি হিসেবে দাঁতে সমস্যা থাকলে তা আগেই চিকিৎসা নিয়ে নেয়া ভালো।

mouth-fresh মুখের-যত্ন

তা সম্ভব না হলে রমজান মাসেও দাঁতের চিকিৎসা গ্রহণে কোনো বাধা নেই।

পরিশেষে রমজান মাসে দাঁতের জন্য রইল বিশেষ কিছু টিপস যা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।

রাতে ঘুমাতে যাবার  আগে ও সেহরির পর অবশ্যই দাঁত ব্রাশ করুন।

নিয়মিত ডেন্টাল ফ্লস ব্যবহার করুন।

ইফতারের পর এবং সেহরির পূর্বে কমপক্ষে ৮-১০ গ্লাস পানি খান।

বেশি বেশি শাক-সবজি এবং ভিটামিন সি যুক্ত দেশি ফলমূল খান।

ধূমপান থেকে বিরত থাকুন। ধূমপান মুখের দুর্গন্ধকে বাড়িয়ে দেয়।

ফাস্টফুড, চকলেট এবং আঠালো খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকুন।

সুত্রঃ ইন্টারনেট

 

 

Similar Posts

  • করোনা: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় “ঘি”

    করোনা ভাইরাস। নামটা শুনলেই প্রত্যেকেই যেন আতঙ্কিত। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে প্রবেশ করছে এই ভাইরাস। একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গেই ছড়িয়ে যাচ্ছে এই রোগের জীবানু। কোনওভাবেই আটকানো যাচ্ছে না এই ভাইরাসকে। নোবেলা করোনা প্রকৃতির এই করোনা ভাইরাস। বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে ফ্ল্যাবিও ভাইরাস, যা খুব দ্রুত...
  • |

    গর্ভাবস্থায় সহবাস কি নিরাপদ?

    বেশিরভাগ গর্ভবতী নারীর মনে প্রশ্ন থাকে “অন্তঃসত্বা অবস্থায় কি সেক্স করা যায়?” । যদি আপনার গর্ভকালীন সময় স্বাভাবিক ভাবে চলমান থাকে তাহলে আপনি সন্তান গর্ভে থাকা অবস্থায়ও সহবাস করতে পারেন এবং আপনার স্বামী যতদিন পর্যন্ত মানসিক বাঁধায় না থাকেন ততদিন বিশেষ পদ্ধতি অবলম্বন করে শাররীক মিলন করতে পারেন। যাই হোক, অনেকগুলো কারণ আছে যার ফলে…

  • নিয়মিত গাজর খাচ্ছেন তো ?

    গাজর অত্যন্ত পুষ্টিকর, সুস্বাদু এবং খাদ্যআঁশসমৃদ্ধ  সবজি, যা প্রায় সারা বছরই পাওয়া যায়। তরকারি ও সালাদ হিসেবে গাজর খাওয়া যায়। এ ছাড়া গাজর দিয়ে অনেক সুস্বাদু খাবার তৈরি করা যায়। তবে রান্না করে খাওয়ার চেয়ে গাজর কাঁচা খাওয়া বেশি ভালো। কারণ এতে পুষ্টির অপচয় কম হয়। চলুন তবে জেনে নিন গাজরের নানা উপকারিতা- ১. আগে…

  • প্রতিদিন কতটুকু দুধ পান জরুরি?

    প্রতিদিন দুধ পান করলে শরীরের পুষ্টির চাহিদা অনেকটা পূরণ হয়। দুধে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ক্যালসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও জিংক। তবে প্রতিদিন ঠিক কতটুকু দুধ পান করতে হবে, এ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। শুধু দুধ পান করলেই হয় না, বয়স অনুযায়ী কতটুকু দুধ খাওয়া প্রয়োজন, সে বিষয়টিও জানা জরুরি। বিশেষজ্ঞের…

  • ব্যায়াম করার সঠিক সময় কখন? || ব্যায়াম করার সঠিক নিয়ম?

    ব্যায়াম করার সঠিক নিয়ম: কোথায় আছে ‘শরীর ফিট তো আপনি হিট’। আর সেজন্যই শরীরকে নিয়মিত ফিট রাখতে দরকার নিয়মিত শরীরচর্চার। সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপনের জন্য দরকার নিয়মিত শরীরচর্চার। তবে এই শরীরচর্চা ব্যায়াম যখন তখন করা উচিত না, শরীর সুন্দর ভাবে ঠিক রাখতে অবশ্যই সঠিক এবং উপযুক্ত সময়ে শরীরচর্চা বা ব্যায়াম করা উচিত সবার জন্যই। তাই শরীর চর্চা কখন করবেন বা কখন ব্যায়াম করবেন সে বিষয়ে জেনে রাখা ভালো। আজকে আমরা শরীর চর্চার উপযুক্ত সময় এবং সঠিক শরীরচর্চার নিয়ম সম্পর্কে তুলে ধরবো। পৃথিবীর কে কোন বিশেষজ্ঞ সাথে যোগাযোগ করলে তিনি আপনাকে শরীর সুস্থ রাখতে ব্যায়াম করা জরুরি বা অবশ্যম্ভাবী বলেই আখ্যায়িত করবেন। এক কথায় এর কোন বিকল্প নেই বললেই চলে। তবে হরহামেশাই ব্যায়াম বা শরীরচর্চার নিয়ম এবং উপযুক্ত সময় নিয়ে অনেকেই বিপাকে পড়েন। অনেকেই হয়তো ইচ্ছা থাকলেও যথাযথ সময়ে ঘুম থেকে উঠতে পারেন না তাই শরীরচর্চা করতে পারেন না আবার যখন সময় পান তখন ব্যায়াম করা ঠিক হবে কিনা তা বুঝে উঠতে পারেন না ঠিক করে। শুধু নিয়মিত শরীরচর্চা ব্যায়াম করলে যে শরীর সুস্থ থাকবে এটাও সম্পূর্ণ ঠিক না, কোন সময় ব্যায়াম করবেন বা কোন সময় ব্যায়াম করা ভালো এবং ব্যায়াম করার সঠিক নিয়ম কী সে বিষয়ে এজন্য ভালো করে জেনে রাখা উচিত।   কোন সময় ব্যায়াম করা ভালো আর কোন সময় ব্যায়াম করা ঠিক নয় সে বিষয়ে একজন বিশেষজ্ঞের মতামত আপনাদের জন্য নিচে তুলে ধরছি: দীর্ঘ রাত্রি গভীর ঘুমের পর সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করা যেতে পারে। দীর্ঘ সময় ঘুমের পর সকালের ব্যায়াম সারাদিন আপনাকে ফুরফুরে রাখতে অনেকটাই সাহায্য করবে।   এছাড়া সকালে ব্যায়াম করা সম্ভব না হলে সন্ধ্যার আগে ঠিক বিকেল বেলা ব্যায়াম করার জন্য উপযুক্ত সময়। যেহেতু ব্যায়াম করলে শরীর থেকে অপ্রয়োজনীয় চর্বি জাতীয় পদার্থ এবং ঘাম ঝরে তাই নরম আবহাওয়াতে ব্যায়াম করা ভালো।  ভর দুপুর বেলা অতিরিক্ত গরমে ব্যায়াম বা শরীরচর্চা না করাই ভালো, এ সময়ে সহজেই শরীর ক্লান্ত হয়ে পড়ে,তাই এ সময় ব্যায়াম না করাই ভালো। যারা মোটামুটি সারাদিন অবসরে থাকেন বা বাড়িতে অবসর সময় কাটান তারা চাইলেই যেকোনো সময় ব্যায়াম বা শরীরচর্চা করতে পারেন নিজের সুবিধা অসুবিধা মত। যারা চাকুরীজীবী বা ব্যস্ত বা নিয়মিত রুটিন সিডিউল এর কারণে সারা দিন সময় করে উঠতে পারেন না, তারা চাইলে রাখতে ব্যায়াম করতে পারেন এতে কোন সমস্যা নেই বললেই চলে।  ব্যায়াম করার সময়ে অনেক বেশি পরিমাণে খাওয়া একদম ঠিক না, তাই যখন ব্যায়াম করবেন তখন কিছু হালকা খাবার যেমন একটি বিস্কিট এবং 1 টি কলা খেয়ে ব্যায়াম করলে উপকার পাওয়া যায়। যারা সকালে ব্যায়াম করেন তাদের অনেকেই আছেন যারা সকালে ব্যায়াম শেষে পরপর ভরপেট খেয়ে বাসায় ফেরেন এতে ব্যায়াম করে যতটুকু উপকারিতা তার সবটুকু নষ্ট হয়। যারা মোটামুটি নিয়মিত ব্যায়াম করেন বেশি দিনের অবসর সম্ভব না সে সময় তাদের প্রতিদিনের খাবারের দিকে নজর রাখা উচিত। কোথাও ঘুরাঘুরি করতে গেলে বেশি দিনের জন্য সুযোগ মতো টুকটাক ব্যায়াম করা চালিয়ে যাওয়া উচিত। মোটামুটি যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য ব্যায়াম করার আগে বা ব্যায়াম করার ঠিক পরপরই বেশি পরিমাণে পানি খাওয়া একদমই ঠিক না। নিয়মিত শরীরচর্চা ব্যায়াম এর পর কিছুটা বিশ্রাম নিয়ে তারপর পানি খেতে হয়। দৈনন্দিন খাদ্যতালিকা থেকে যতটুকু পারেন মিষ্টি, কোমল পানীয়, ফাস্টফুড ইত্যাদি খাবার বাত্রা খাই অনেক ভালো। কারণ এসব খাবার খেলে আপনার ব্যায়াম এর কোনো উপকারিতা আপনি বুঝতে বা দেখতে পাবেন না সবটাই বৃথা হবে। আপনি যদি অসুস্থ থাকেন তাহলে শরীরচর্চা ব্যায়াম করার কোন প্রয়োজন নেই। বিশেষ করে গর্ভকালীন চিকিৎসকদের পরামর্শ ছাড়া কোনো রকম শরীরচর্চা ব্যায়াম না করাই মঙ্গল। যেকোনো ধরনের ব্যায়াম শরীরচর্চা বা রেগুলার ডায়েট করার জন্য অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সঙ্গে কথা বলে তার পরামর্শ অনুযায়ী দৈনন্দিন খাদ্যতালিকা সাজানো বা দৈনন্দিন শরীরচর্চা ব্যায়াম এর পরিকল্পনা করা উচিত।  

  • কেন রাসুল(সা.) সাতটি খেজুর ও দুধ দিয়ে সকালের নাস্তা করতেন?

    আমাদের প্রিয় নবী (সা.) -এর সকল কাজই আমাদের জন্য আদর্শ। নবী (সা.) -এর ঘুম, খাওয়া, হাটা, চলা এই সকল বিষয়ের মাঝেই আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন সকালে সাতটি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করতেন। এমনকি তিনি তার নাস্তার এই মেনু কখনো পরিবর্তন করেননি। নবীর (সা.) সাহাবারা নবীর…