|

শাহী মুরগীর রোস্ট

শাহী মুরগীর রোস্ট

রেসিপিঃ

উপকরণঃ

             ১.মুরগী, (মাঝারি সাইজ ৮০০গ্রাম,টুকরো করে নেওয়া)

               ২.টকদৈ ১কাপ

               ৩.ঘি  ৬-৭ টেবিল চামচ

               ৪.সয়াবিন তেল ১/২ কাপ

               ৫.পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ

               ৬.আদা এবং রসুন বাটা ২টেবিল চামচ

              ৭.মরিচ বাটা ১টেবিল চামচ

               ৮.জিরাগুড়ো ১ চা চামচ

               ৯. ধনিয়াগুড়ো ১চামচ

               ১০.দারচিনি ২ -৩ টুকরা

               ১১.বড় এলাচ ৫-৬ টি

               ১২.তেজপাতা ২-৩ টি

               ১৩.অন্যান্য মশলা-শাহ জিরা, শাহ মরিচ, জয়ফল ১টি,  সাদা গোলমরিচ ৮-৯ টি, জয়এী

               ১৪.পোস্ত দানা  ১ চা চামচ

               ১৫.কাঠ বাদাম ৫-৭ টি

               ১৬.পেস্তা বাদাম ৫-৭ টি

               ১৭.কাজুবাদাম ৫-৭ টি

                ১৮.কিসমিস ৬-৭ টি

                ১৯.টমেটো ক্যাচাপ ১ টেবিল চামচ

                ২০.পেঁয়াজ বেরেসতা – সাজানো র জন্য 

                ২১.লবণ-প্রয়োজন মতো

                ২২.চিনি-২ টেবিল চামচ

                ২৩.জাফরান-সামাণ্য পরিমান

প্রণালীঃ

মসলা :১.প্রথমে শাহ জিরা, শাহমরিচ, জায়ফল, সাদা গোলমরিচ, জয়এী হালকা করে তাওয়ায়                     টেলে গুড়া করে রাখতে হবে।

            ২.পোস্ত দানা, আর সব বাদাম গুলি আলাদা ভাবে পেস্ট করে রাখতে হবে।

মূল প্রণালী-১.কেটে রাখা মুরগীর টুকরো গুলি সামাণ্য লবণ এবং জাফরান দিয়ে মেখে রাখতে হবে।পাএে অর্ধেক পরিমান তেল নিয়ে গরম হলে মুরগীর টুকরো গুলো ভেজে নিতে হবে।

                  ২. পাএে বাকি তেল এবং ঘি নিয়ে গরম হেয়ে গেলে তা তে পেঁয়াজবাটা,দারচিনি,এলাচ, তেজপাতা দিয়ে কষাতে হবে। পেঁয়াজ হালকা বাদামী হয়ে আাসলে আদা এবং রসুনবাটা,মরিচ বাটা,জিরাগুড়ো,ধনিয়াগুড়ো,

লবন দিয়ে সামাণ্য পানি দিয়ে কষা তে হবে।

                   ৩.পাএের গা থেকে তেল ছেড়ে দিলে এরপর বাদাম ও পোস্ত বাটা দিয়ে আবার সামাণ্য পানি দিয়ে কষিয়ে  নিতে হবে।

                   ৪.ভেজে রাখা মুরগী গুলো এবার মসলা তে দিয়ে কিছুসময় কষিয়ে নিতে হবে।এরপর টমেটো ক্যাচাপ দিয়ে আবার ও  কিছু সময় কষিয়ে নিতে হবে। এরপর টকদৈ সামাণ্য পরিমাণ পানি দিয়ে ফেটিয়ে মুরগি কষানো তে ঢেলে দিতে হবে।ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে।

                ৫. ১০-১৫ মিনিট পর ঢাকনা সরিয়ে চিনি, কিসমিস এবং আগের থেকে তৈরি করে রাখা মসলাগুড়া ছড়িয়ে দিয়ে নাড়া চাড়া করে আরো কিছু সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে।

 

পরিবেশনঃ

 ঝোল কমে আসলে পাএে ঢেলে ওপরে বেরেসতা এবং ঘি ছড়িয়ে পোলাও, পরোটা, ভাত র সাথে পরিবেশন করলে ভালো হয়।

রেসিপিদাতাঃ

নাম: ডা:সেলিজা জামান

dr-saliza-zaman ডঃ-সেলিজা-জামান @chuijhal.comপেশা: চিকিৎসক

শখ: রন্ধন, দেশ বিদেশ বেড়ানো

Similar Posts

  • |

    রেড চিলি ফিস

    রেড চিলি ফিস মাছে ভাতে বাঙ্গালির মাছ ছাড়া চলে না ,  মাছ ছাড়া যেন খাবার টা জমে না । আমাদের দেশে প্রচুর মাছ পাওয়া , বিভিন্ন প্রজাতির , যা খেতে খুব সুস্বাদু । আমরা বিভিন্ন ভাবে মাছ রান্না করে থাকি যার যে ভাবে  ভালো লাগে । এখানে একটি অন্য রকম মাছের রেসিপি দেওয়া হল যার…

  • |

    মাস্টারড বীফ

    মাস্টারড বীফ রেসিপিঃ উপকরনঃ গরুর মাংস -১ কেজি সরিষা পেস্ট -২ টেবিল চামচ টমেটো পেস্ট – ২ টেবিল চামচ টক দই – ২ টেবিল চামচ পেয়াজ কুচি -১/২ কাপ পেয়াজ পেস্ট – ২ টেবিল চামচ কাঁচা মরিচ- ৬/৭ টি শুঁকনো মরিচ -৪ টি আদা রসুন পেস্ট -৩ চা চামচ হলুদ গুঁড়া -১ চা চামচ মরিচ…

  • |

    ডিমের রোস্ট

    ডিমের রোস্ট রেসিপিঃ  উপকরনঃ ডিম ৮টি, লবণ ১চা.চা, দারুচিনি ১টি, এলাচ ২/৩টি, পেঁয়াজ বেরেস্তা ১কাপ, মরিচ গুড়ো ১/২চা.চা জয়ফল,জয়ত্রী,  পোস্তদানা, গুড়ো ১/২ চা.চা টকদই ১টে.চা লেবুররস ১চা.চা  আাদা-রসুন বাটা ১টে.চা চিনি ১চা.চা কাঁচামরিচ ৫/৬টি। প্রণালিঃ তেল ও ঘি ২-৩টে.চা ডিম সেদ্ধকরে খোসা ছাড়িয়ে নিন। তেল ও ঘি গরম করে দারুচিনি ও এলাচ ভেজে পেঁয়াজ বেরেস্তা…

  • |

    লেবু পাতায় ঝুরা মাংস

    লেবু পাতায় ঝুরা মাংস উপকরনঃ গরু বা খাসির মাংস হাড় ও চর্বি ছাড়া ১/২কেজি, লেবু পাতা ৬/৭ টি, সয়াবিন তেল  ৮/১০ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুড়া ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুড়া ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭/৮ টি, ধনিয়া গুড়া ১ টেবিল চামচ, জিরা গুড়া…

  • | | |

    ইলিশ পাতুড়ি

    ইলিশ মাছ কমবেশি সবার প্রিয়। তবে ইলিশ পাতুড়ি এই রেসিপি মেনে করলে স্বাদ হাতে লেগে থাকবে। চলুন জেনেনেই কিভাবে করবেন মজাদার ইলিশ পাতুড়ি। উপকরনঃ  ১. ইলিশ মাছের টুকরো একটু বড় সাইজের পাঁচটি। ২. লাউ/মিষ্টি কুমড়া/চাল কুমড়ার বড় পাতা দশটি ৩. খাতা বাঁধাই করার সুতার বান্ডিল / সাধারণ সেলাইয়ের সুতার বান্ডিল থেকে একটা পাতুড়ির জন্য ১০/১২…

  • |

    বেগুন মশলা

    বেগুন মশলা বেগুন খুবই মজার ও সুস্বাদু একটি সবজি, শীত বা গরমে সব সময়  এর চাহিদা থাকে । বেগুন যে ভাবেই রান্না করা হোক না কেন সব ভাবেই ভালো লাগে । ভর্তা , ভাজি , মাছের সাথে  সব ভাবেই ভালো লাগে । আসুন দেখে নেই বেগুন মশলার রেসিপিটি । উপকরণঃ বেগুন ৪ টি চার ফালি…