|

সরিষা মুরগি ভুনা

সরিষা মুরগি ভুনা

রেসিপিঃ

উপকরণঃ

•     মাংস – ৭০০ গ্রাম

•     সরিষার তেল – ১/২ কাপ

•     রসুন কুঁচি – ১/২ কাপ

•     পেয়াজ কুঁচি – ১ কাপ

•     আদা বাটা – ১ চা চামচ

•     রসুন বাটা – ১/২ চা চামচ

•     লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ

•     হলুদ গুড়ো – ১/২ চা চামচ

•     জিরা গুড়ো – ১ চা চামচ

•     ধনে গুঁড়ো – ১ চা চামচ

•     এলাচি – ৪ টি

•     বড়ো এলাচি – ১টি (optional)

•     দারুচিনি- ২ টুকরো

•     তেজ পাতা – ১ টি

•     লবন – স্বাদ মত

•     কাঁচা মরিচ – ৪-৬ টি

প্রণালীঃ

প্রথমে একটি প্যান গরম করে নিন (নন স্টিক হলে বেশি ভালো হয়, তাহলে লেগে যাবেনা)। তাতে সরিষার তেল ভালো গরম হলে ১/২ কাপ রসুন কুচি দিয়ে নাড়তে থাকুন। একটু লাল লাল হয়ে আসলে ১ কাপ পিয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। দারুচিনি, তেজপাতা, এলাচি (মুখ ভেঙে), বড় এলাচ দিয়ে ভাজতে থাকুন। এরপর হলুদ, লাল মরিচ, ধনিয়া, জিরা গুড়া দিয়ে ভালো মতো মিক্স করুন। এরপর লবন দিবেন। কোনো পানি দিবেন না। এরপর আদা ও রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিন। এরপর মুরগির মাংস দিয়ে অনেক ক্ষন কষাতে থাকুন। ভালো মতো কষিয়ে মশলা মুরগির গায়ে লেগে আসলে ৭-৮ মিনিট ঢাকনা দিয়ে ডেকে রাখুন। তারপর আবার নাড়িয়ে দিন। যেহেতু বয়লার মুরগি সেহেতু মুরগি থেকে পানি বের হবে। এবং সিদ্ধ হতে কম সময় লাগবে। কাঁচা মরিচ গুলো চিরে দিয়ে দিন এবং নাড়ুন। যেহেতু সরিষার তেলে  আলাদা ঝাঁঝ আছে সেহেতু মরিচ অল্প দেয়া ভালো । ঢাকনা দিয়ে রাখুন ৫ মিনিট। চুলা বন্ধ করে দিন। কিছু ক্ষন পরে নামিয়ে সুন্দর করে পরিবেশন করুন।

 

পরিবেশনঃ

এই শীতে গরম গরম খিচুড়ির সাথে ঝাল সরিষা মুরগি আর সাথে আচার বেশ দারুন মুখরোচক হবে ।

রেসিপিদাতাঃ

নাম : ফারিয়া ইসলাম

faria-islam ফারিয়া-ইসলাম @chuijhal.comপেশা : গৃহিনী

শখ : ঘুরে বেড়ানো, রান্না করা

Similar Posts

  • |

    কালাকান্দ

    কালাকান্দ মিষ্টি খাওয়ার জন্য কোন বিশেষ সময় মানে না । যদিও উৎসবেই মিষ্টি খাওয়াটা  বেশি হয়ে থাকে ।  মিষ্টি যেহেতু সবাই পছন্দ করে খেতে চায় তাই একটি অন্য রকম মিষ্টির  কথা নিয়ে  হাজির  হয়েছি ।   মিষ্টি টির নাম কালাকান্দ নাম একটু কেমন কেমন মনে হচ্ছে  কিন্তু এটি খেতে দারুন মজা । কালাকান্দ তৈরি করা হয়…

  • |

    চিকেন অরেন্জ ক্যাবেজ রোল উইথ অরেন্জ ফ্লেবার রাইস

    চিকেন অরেন্জ ক্যাবেজ রোল উইথ অরেন্জ ফ্লেবার রাইস রেসিপিঃ উপকরন : রোলের জন্য : হাড় ছাড়া চিকেন ছোট করে কাটা ১কাপ পেয়াজ কুচি ১/২ কাপ কাচা মরিচ কুচি ২ চা চামচ গোল মরিচ গুড়া ১/২ চা চামচ হলুদ গুড়া ১/২ চামচ গরম মসলা গুড়া ১/২ চা চামচ স্প্রিং অনিয়ন ১/২ কাপ লবন পরিমান মত তেল…

  • |

    বেগুন খাসি

    বেগুন খাসি  রেসিপিঃ  উপকরণ : ১) বেগুন :৫০০গ্রাম ২) পেঁয়াজ কুচি :৩টে,চা ৩)কাঁচামরিচ :৪/৫টি ৪.)মরিচ গুঁড়ো :১চা,চামচ ৫)হলুদ গুঁড়ো :১/২চা,চামচ ৭)লবন :১চা,চামচ ৬)ধনে গুঁড়ো :১/৪চা,চামচ ৮)সরিষার তেল: ২টে,চামচ ৯)ধনেপাতা কুচি: ২টে,চামচ প্রণালী : ১) প্রথমে বেগুন ধুয়ে মাঝ বরাবর কেটে 2টুকরো করে  চাক চাক করে আচর কাটতে হবে ২) কুঁচি কুঁচি চাক করতে হবে ।…

  • |

    গরুর মাংসের বনেদি ভুনা

    উপকরন—— গরুর মাংস- ২ কেজি গরুর কলিজা -৫০০ গ্রাম মগজ –২৫০ গ্রাম পিয়াজ বাতা -১/২ কাপ পিয়াজ কুচি-১/৪ কাপ পিয়াজ বেরেস্তা-১/২ কাপ আদা বাটা–২ টেঃ চাঃ রশুন বাটা-২ টেঃচাঃঃ হলুদ গুড়া-১ চাঃ চাঃ মরিচ গুড়া -১টেঃ চাঃ জিরা ধনে গুড়া-২ চাঃচাঃ করে লবন -২ চাঃ চাঃ গরম মশ্লা- এলাচ-৫-৬ টি,দারচিনি -২টি,লবঙ-৩-৪টি,তেজপাতা-৩-৪ টি,স্টার এনিস-১ টা কাবাব…

  • |

    ডিমের ফিলেট

    ডিমের ফিলেট রেসিপি উপকরণঃ মুরগীর ডিম ৭টি পোলাও চাল ১/২ কাপ কাচা মরিচ কুচি ২ চা চামচ গোলমরিচ গুড়া ১/২ চা চামচ রসুন ও আদা বাটা ১ চা চামচ লেবুর রস ১ চা চামচ লং ১৫ টি,ধনেপাতা,গাজর,শসা (সাজানোর জন্য)  প্রস্তুত প্রণালীঃ পোলাও চাল ভালভাবে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর ফ্রায়িং প্যানে তেল গরম করে…

  • |

    চিংড়ী ভর্তা

    চিংড়ী ভর্তা রেসিপিঃ উপকরণঃ চিংড়ী :২ কাপ পেয়াজ কুচি : ২ টে.চা কাচামরিচ কুচি: ১ টে. চা ধনেপাতা কুচি লবণ : স্বাদ মত সরিষার তেল : ৩ টে.চা প্রণালিঃ মাঝারি সাইজের চিংড়ী বেছে ভালো করে ধুয়ে সামান্য লবন দিয়ে সিদ্ধ করে নিন।এবার সিদ্ধ করা চিংড়ীর সাথে একে একে পেয়াজ কুচি,স্বাদ মতো লবন,কাচামরিচ কুচি,ধনিয়া পাতা সরিষার…