সর্ব রোগের ওষুধ কালোজিরা

কালোজিরার ইংরেজি নাম Fennel flower। এর বৈজ্ঞানিক নাম Nigella Sativa Linn। এই গাছের স্ত্রী, পুরুষ দুই ধরণের ফুল হয়। সাধারণত নীলচে সাদা (জাত বিশেষে হলুদাভ) রং হয়। এই ফুল পাঁচটি পাঁপড়ি বিশিষ্ট। কিনারায় একটা রাড়তি অংশ থাকে। তিন-কোনা আকৃতির কালো রং এর বীজ হয়। গোলাকার ফল হয় এবং প্রতিটি ফলে ২০-২৫ টিবীজ থাকে। কালোজিরা আয়ুর্বেদীয় , ইউনানী, কবিরাজী ওলোকজ চিকিৎসায় ব্যবহার হয়। মশলা হিসাবেও ব্যাপক ব্যবহার হয়ে থাকে। নিমকি বা কিছু তেলে ভাজা খাবারে ভিন্ন ধর্মী স্বাদ আনতে কালোজিরা বেশি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া   অনেকেই কালজিরার ভর্তা খেয়ে থাকেন। অনেকে আবার কালোজিরা খেতে পছন্দ করেন না। কিন্তু কালোজিরার ব্যবহারে খাবারে একটু ভিন্ন ধরনের  স্বাদ নিয়ে আসে। যা কোন সীমাবদ্ধতা নেয়। এটি পাঁচ ফোড়নের একটি উপাদান। বীজ থেকে পাওয়া তেল। কালোজিরার বীজ থেকে তেল পাওয়া যায়। যা আমাদের শরীরের জন্য খুব উপকারী।

ইসলাম ধর্মে গুরুত্ব: ইসলাম ধর্মাবলম্বীরা কালোজিরাকে একটি অব্যর্থ রোগ নিরাময়ের উপকরণ হিসাবে বিশ্বাস করে। এর সাথে একটি হাদিসজড়িত আছে। হাদিসটি হলো— ‘..আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহিওয়াসাল্লামকে বলতে শুনেছি: “এ কালোজিরা সাম ব্যতীত সমস্ত রোগের নিরাময়। আমি বললাম: সাম কি? তিনিবললেন: মৃত্যু!” আমাদের আধুনিক ডাক্তারিশাস্ত্র আর ধর্মীয় অনুভূতি যাই বলি না কেন কালোজিরা সবখানে স্বমহিমায় উজ্জ্বল।

চলুন জেনে নেওয়া যাক কালোজিরা মধ্যে লুকিয়ে হাজারো রহস্যময় গুনাগুন

* মাথা ব্যাথা নিরাময়ে ঃ   মাথা ব্যাথা হলে ১ চা চামচ কালোজিরার তেল মাথায় ভালো করে লাগিয়ে নিতে হবে এবং ১ চা চামচ কালোজিরার তেল ও সমপরিমাণ মধু দিনে ৩ বার খেতে হবে। এভাবে ২ থেকে ৩ সাপ্তাহ করলে ভালো ফল পাওয়া জায়।চাইলে আপনি কালো জিরার আচার প্রতিদিন খেতে পারেন তাতে অনেক উপকার পাবেন।

*
সর্দি সারাতে ঃ  ১ চা চামচ কালোজিরার সাথে ৩ চা চামচ মধু ও ১ চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলে সর্দি-কাশি ভালো হয়।

* হার্টের বিভিন্ন সমস্যা দুর করতে ঃ    প্রতিদিন দুই বেলা কালোজিরার আচার খেতে পারলে  হার্টের নানান সমস্যা দূর হয়। এটা করার পাশাপাশি শুধু কালোজিরার তেল বুকে মালিশ করতে হবে। এভাবে ৩/৪ সপ্তাহ করলে উপকার পাওয়া যাবে।

* শ্বাস কষ্ট ও হাপানি দূর করতে ঃ  যাদের শ্বাস কষ্ট ও হাপানির সমস্যা আছে তারা প্রতিদিনের খাদ্য তালিকায় কালোজিরার ভর্তা  বা আচার রাখুন। এ ছাড়া ১ চা চামচ কালোজিরার তেল ১ কাপ দুধ অথবা রং চায়ের সাথে দৈনিক ৩ বার খাবেন।

* ডায়েবেটিক নিয়ন্ত্রনে ঃ  ডায়েবেটিক রোগীদের জন্য কালোজিরা খুবি উপকারি। এক চিমটি পরিমান কালোজিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রনে থাকবে। এ ছাড়া ১ চা চামচ কালোজিরার তেল, এক কাপ রং চা অথবা গরম ভাতের সাথে মিশিয়ে দৈনিক ২ বার করে নিয়মিত খেলে ডায়েবেটিক নিয়ন্ত্রনে খুব ভালো কাজ করে থাকে।

* যৌন শক্তি বৃদ্ধিতে ঃ কালোজিরা নারী ও পুরুষের উভয়ের যৌন শক্তি বৃদ্ধি করে থাকে। প্রতিদিন খাবারের সঙ্গে কালোজিরা আচার খেলে পুরুষের স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায় এবং পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি হয়।

* গ্যাস্ট্রিক ও আমাশয় নিরাময়ে ঃ ১ চা চামচ কালোজিরার তেল ও সমপরিমাণ মধুসহ দিনে তিন করে ৩/৪ সাপ্তাহ খেলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

* জন্ডিস বা লিভারের সমস্যা দূরীকরণে ঃ এক গ্লাস ত্রিপলার শরবতের সাথে ১ চা চামচ কালোজিরার তেল দিনে ৩ বার করে ৪/৫ সাপ্তাহ খেলে এই সমস্যা দূর হয়।

* মাথা ব্যাথা দূর করতে ঃ মাথা ব্যাথা হলে কপালে, চিবুকে ও কানের পার্শ্ববর্তী স্থানে দৈনিক ৩/৪ বার কালোজিরার তেল মালিশ করলে উপকার পাওয়া যায়।

কালোজিরা আরো বহুবিধি রোগের ঔষধ হিসাবে কাজ করে থাকে।

Similar Posts

  • মশা তাড়ানোর উপায়

    মশা এক যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম। বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি মশা  রোগজীবাণু সংক্রামণ করে। মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মশার মাধ্যমে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীত জ্বর, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ হয়ে থাকে। স্প্রে, কয়েল, অ্যারোসল কোন কিছুতেই মশা অনেক সময়  তাড়ানো সহজ না । আবার এসব দিয়ে মশা তাড়ালেও আমাদের স্বাস্থ্য এতে…

  • প্রতিদিন কতটুকু দুধ পান জরুরি?

    প্রতিদিন দুধ পান করলে শরীরের পুষ্টির চাহিদা অনেকটা পূরণ হয়। দুধে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ক্যালসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও জিংক। তবে প্রতিদিন ঠিক কতটুকু দুধ পান করতে হবে, এ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। শুধু দুধ পান করলেই হয় না, বয়স অনুযায়ী কতটুকু দুধ খাওয়া প্রয়োজন, সে বিষয়টিও জানা জরুরি। বিশেষজ্ঞের…

  • টমেটোর ঔষধি গুণ

    টমেটো সোলানেসি (solanaceae) পরিবারের লাইকোপার্সিকন (Lycopersicon) গণের অন্তর্ভুক্ত। টমেটোর কাণ্ড কোমল ও রসাল। উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টিতে টমেটো একটি ফল হলেও, সবজি হিসেবেই সারা বিশ্বে টমেটো পরিচিত। সবজি হিসেবে টমেটোর জুড়ি অনেক। টমেটো আমাদের দেশে সারা বছর পাওয়া যায়। এটি যেমন কাঁচা খাওয়া যায়, ঠিক একইভাবে রান্না করে বা রান্না সুস্বাদু করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কাঁচা ও পাকা—এই…

  • মেয়েদের ওজন কামানোর উপায়

    মেয়েদের ওজন কামানোর উপায়গুলোর মধ্যে নির্দিষ্ট পরিমাণে ঘুম, পরিমিত খাওয়া, সবসময় হাসি খুশি থাকা, শরীরের যত্ন নেয়া এবং কিছু ব্যায়াম করা অনেক গুরুত্বপূর্ণ। অতিরিক্ত মুটিয়ে যাওয়া মেয়েদের সমস্যার শেষ নেই। শারীরিক, মানসিক, পারিবারিক এমনি বন্ধুদের মধ্যেও সে হাসির পাত্র এবং বৈষম্যের শিকার। আর আমাদের দেশে এটা আরো ভয়াবহরূপে দেখা যায়। বিশেষকরে বিয়ের সময়, এমনকি চাকরির…

  • পাকা নয়, আট কঠিন রোগের মহৌষুধ কাঁচা পেঁপে

    বাংলাদেশের সর্বত্র পাওয়া যায় পেঁপে। হয়তো সেই কারণেই এর মূল্য বা উপকারিতা বুঝি না। ইউরোপে এমন দেশও রয়েছে যেখানে একটি পেঁপে ৫ ডলার দিয়ে কিনতে হয়। আসল কথা হলো পেঁপে এমন একটি ফল যা পুষ্টিগুণে ভরপুর। কাঁচা পেঁপে যেমন রান্না করে খাওয়া যায়, তেমনি সালাদ করেও খাওয়া যায়। কাঁচা পেঁপেতে যা পাওয়া যায় ১০০ গ্রাম কাঁচা পেঁপেতে শর্করা পাওয়া যায় ৭.২ গ্রাম, ক্যালোরি থাকে ৩২ কিলো, ভিটামিন সি ৫৭ মিলিগ্রাম, সোডিয়াম ৬.০ মিলিগ্রাম, পটাশিয়াম ৬৯ মিলিগ্রাম, খনিজ ০.৫ মিলিগ্রাম এবং ফ্যাট বা চর্বি থাকে ০.১ মিলিগ্রাম। তবে কাঁচা পেঁপের গুণ সম্পর্কে জানেন কী? > ওজন নিয়ন্ত্রণ করতে কাঁচা পেঁপে খুবই গুরুত্বপূর্ণ। এতে যথেষ্ট আঁশ বা ফাইবার রয়েছে। পেঁপেতে যেমন কম ক্যালোরি আছে, তেমন মেদ কমানোর জন্য বিশেষ কিছু উপাদান রয়েছে। > কাঁচা পেঁপে দেহের সঠিক রক্ত সরবরাহে কাজ করে। দেহে জমা থাকা সোডিয়াম দূর করতে সহায়তা করে যা…

  • খালি পেটে ঘি খাওয়ার উপকারিতা

    আপনি কি ঘি (Ghee) খেতে খুব পছন্দ করেন? এমন অনেক মানুষ আছেন, যাঁরা গরম ভাতে এক চামচ ঘি আর একটু নুন এবং কাঁচালঙ্কা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারেন। ঘি তাঁদের এতটাই প্রিয়। অতটা প্রিয় না হলেও, অনেকেই ঘি খেতে খুবই পছন্দ করে থাকে। আর অনেক মানুষেরই ধারণা, ঘি খেলেই বুঝি ওজন বেড়ে যায়!...

Leave a Reply