খালি পেটে ঘি খাওয়ার উপকারিতা

আপনি কি ঘি (Ghee) খেতে খুব পছন্দ করেন? এমন অনেক মানুষ আছেন, যাঁরা গরম ভাতে এক চামচ ঘি আর একটু নুন এবং কাঁচালঙ্কা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারেন। ঘি তাঁদের এতটাই প্রিয়। অতটা প্রিয় না হলেও, অনেকেই ঘি খেতে খুবই পছন্দ করে থাকে। আর অনেক মানুষেরই ধারণা, ঘি খেলেই বুঝি ওজন বেড়ে যায়!

এই ধারণা সম্পূর্ণ কিন্তু ভুল নয়। আবার এটাও ঠিক যে, একাধিক গবেষণায় প্রমাণ মিলেছে, নির্দিষ্ট পরিমাণে ঘি সঠিক পদ্ধতি মেনে নিয়মিত খেলে কিন্তু ওজন বাড়বে না। বরং হবে উল্টোটা। অর্থাত, ওজন কমবে। দেখে নিন, ঘি থেকে আমরা আর কী কী উপকার পাই। খালি পেটে ঘি খেতে পারলে শরীরে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। এই ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। ফলে হার্টের সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে।

ঘি-এ রয়েছে কে ২ এবং সিএলএ নামক দুটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধিতে সাহায্য করে। একই সঙ্গে এই দুটি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর টক্সিক উপাদানগুলোকে শরীর থেকে বের করে দিয়ে ক্যান্সারের সম্ভবনাও কমিয়ে দেয়। খালি পেটে নিয়মিত নির্দিষ্ট পরিমাণে ঘি খেতে পারলে শরীরে বিশেষ কিছু উপাদানের মাত্রা বাড়তে শুরু করে যা অস্থিসন্ধির সচলতা বাড়িয়ে তোলে এবং একই সঙ্গে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটায়। ফলে হাড়ের যে কোনও রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে। প্রতিদিন খালি পেটে ঘি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ত্বকের কোলাজেনের উৎপাদন বেড়ে যায়। ফলে ত্বক হয়ে ওঠে সুন্দর, স্বাস্থ্যোজ্জ্বল।

গবেষণায় প্রমাণ মিলেছে যে, ঘিতে থাকা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড শরীরে জমে থাকা ফ্যাট সেল গলাতে সাহায্য করে। বিষেষজ্ঞদের মতে, প্রতিদিন ২ চামচ ঘি খালি পেটে খেতে পারলে শরীরে রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি পায়। ২-৩ চামচ ঘি ভাত বা রুটির সঙ্গে খেতে পারলে বাড়ে হজম শক্তিও। খাবার সময় ২-৩ চামচ ঘি খাওয়ার অভ্যাস পরিপাকতন্ত্রকে চর্বিমুক্ত করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যাকেও নির্মূল করতে সাহায্য করে। এ ছাড়াও অ্যালার্জি প্রতিরোধে, সর্দি-কাশির কষ্ট কমাতে ঘি অত্যন্ত কার্যকরী। এছাড়াও স্মৃতিশক্তির বৃদ্ধিতেও ঘি অত্যন্ত কার্যকরী। তাই এবার থেকে নিশ্চিন্তে ঘি খান। তবে, নির্দিষ্ট পরিমাণে। ডাক্তারদের পরামর্শ মেনে। অনেক উপকার পাবেন। দুধে ভাতে থাকার মতোই থাকুন, ঘি ভাতে।

Similar Posts

  • এলাচের স্বাস্থ্য গুনাগুন

    এলাচ এমন একটি মসলা যা ঠাণ্ডা, গলাব্যথা-সহ নানান অসুখ-বিসুখ  দূর করতে সাহায্য করে। সুস্বাদু খাবার তৈরিতে এলাচ একটি অন্যতম গুরুত্বপূর্ণ মশলা। আমরা সাধারণত রান্নার স্বাদ বাড়াতে  খাবারে সুগন্ধ আনার জন্য এলাচ ব্যবহার করে থাকি। রান্নায় ব্যবহার করা ছাড়াও এলাচের কিছু বাড়তি সুবিধা রয়েছে।এলাচে  রয়েছে নানা ভেষজও ওষধি  গুণ যা শরীরে নানা সমস্যা দূর করে থাকে।…

  • যেসব কারনে খাবেন ইসুবগুলের ভুসি

    ইসবগুল বা psyllium husk বাংলাদেশ, ভারতসহ অনেক দেশেই বেশ পরিচিত। ইসুবগুল ‘গুল্ম’ জাতীয় গাছ। এর ফুল ছোট,পাপড়ি সূক্ষ হয়। বীজের খোসা আছে। ইসুবগুল গাছের উচ্চতা দেড়-দুই ফুটের পর্যন্ত লম্বা হয়। ফল দুইকোষ বিশিষ্ট, ৭-৮ মিলিমিটার লম্বা হয় এবং ফলের ভিতরে ৩ মিলিমিটার লম্বা বীজ থাকে। বীজ দেখতে নৌকার মতো এবং এর খোসায় পিচ্ছিল হয়। এটা…

  • কোন খাবারগুলোতে অ্যালার্জি বেশি হয়?

    এখন কার সময়ে কম বেশি সকলেরই অ্যালার্জি সমস্যা দেখা যায়। কোন খাবারে অ্যালার্জি থাকতে পারে আর কোনটি নিশ্চিন্তে খাওয়া যাবে তাই নিয়ে চিন্তায় পড়েন অনেকেই। কিন্তু কোনো খাবারে আপনার অ্যালার্জির সমস্যা হয় কি না তা বুঝতে হলে অন্তত একবার হলেও সেই খাবারটি খেতে হবে। কারণ আগ বাড়িয়ে কোনোভাবেই বলে দেয়া সম্ভব নয় যে কোন খাবারের…

  • |

    দেশের অর্ধেক অসুখ পালাবে শুধু চাল ছাঁটা বন্ধ হলেই!

    দেশে প্রতি বছর নতুন করে ৫০ লক্ষ মানুষ দারিদ্রসীমায় প্রবেশ করছে নানা অসুখে চিকিৎসা ব্যয় মেটাতে! দেশের অর্ধেক অসুখ পালাবে শুধু চাল ছাঁটা বন্ধ হলেই! খোসা ফেলে দেওয়ার পরও লাল চালের গায়ে একটি আবরণ থাকে। যা এর পুষ্টি উপাদানগুলোকে অক্ষত রাখে। আর এতে রয়েছে সাধারণ সাদা চালের চেয়ে অনেক বেশি পরিমাণ খাদ্য আঁশ, খনিজ পুষ্টি…

  • পাকা নয়, আট কঠিন রোগের মহৌষুধ কাঁচা পেঁপে

    বাংলাদেশের সর্বত্র পাওয়া যায় পেঁপে। হয়তো সেই কারণেই এর মূল্য বা উপকারিতা বুঝি না। ইউরোপে এমন দেশও রয়েছে যেখানে একটি পেঁপে ৫ ডলার দিয়ে কিনতে হয়। আসল কথা হলো পেঁপে এমন একটি ফল যা পুষ্টিগুণে ভরপুর। কাঁচা পেঁপে যেমন রান্না করে খাওয়া যায়, তেমনি সালাদ করেও খাওয়া যায়। কাঁচা পেঁপেতে যা পাওয়া যায় ১০০ গ্রাম কাঁচা পেঁপেতে শর্করা পাওয়া যায় ৭.২ গ্রাম, ক্যালোরি থাকে ৩২ কিলো, ভিটামিন সি ৫৭ মিলিগ্রাম, সোডিয়াম ৬.০ মিলিগ্রাম, পটাশিয়াম ৬৯ মিলিগ্রাম, খনিজ ০.৫ মিলিগ্রাম এবং ফ্যাট বা চর্বি থাকে ০.১ মিলিগ্রাম। তবে কাঁচা পেঁপের গুণ সম্পর্কে জানেন কী? > ওজন নিয়ন্ত্রণ করতে কাঁচা পেঁপে খুবই গুরুত্বপূর্ণ। এতে যথেষ্ট আঁশ বা ফাইবার রয়েছে। পেঁপেতে যেমন কম ক্যালোরি আছে, তেমন মেদ কমানোর জন্য বিশেষ কিছু উপাদান রয়েছে। > কাঁচা পেঁপে দেহের সঠিক রক্ত সরবরাহে কাজ করে। দেহে জমা থাকা সোডিয়াম দূর করতে সহায়তা করে যা…

  • ঘি এর উপকারিতা

    আমাদের সকলেরই কম বেশি ধারণা রয়েছে ঘি খেলে নাকি মোটা হয়ে যায়৷ আবার অনেকেই মনে করেন বেশি ঘি খেলে নাকি হার্টের নানা সমস্যা হতে পারে৷ কিন্তু এই সব ধারণাকে ভুল বলছেন অনেক গবেষকই৷ তাঁরা বলছেন দিনে এক থেকে দুই চামচ ঘি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো৷ কারণ ঘি খেলে শরীরে একাধিক উপকারী ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টের...

Leave a Reply