
আনারস দিয়ে ইলিশ রান্নার রেসিপি
রেসিপি / February 10, 2023 / Shafaly Akterআনারস আমাদের সকলের পরিচিত সুমিষ্ট জাতীয় ফল। আর ইলিশ হচ্ছে আমাদের জাতীয় মাছ । ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না । তাই ইলিশের সাথে যেকোনো ধরনের সবজি দিয়ে রান্না করলেই খেতে যেমন সুস্বাদু ওঁ মজা লাগে ঠিক তেমনি শুধু সবজিই নয়, ইলিশ রান্না করা যায় বিভিন্ন ভাবে । যেমন ফলের সাথেও আপনি ইলিশ মাছ রান্না করে খেতে পারবেন । আজ না হয় একটু ভিন্ন ভাবেই ইলিশ রান্না করবেন । যেমন আনারস দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করি তাহলে কেমন হবে বলতে পারেন কি কেউ ? এটি অত্যন্ত মজার ওঁ সুস্বাদু একটি খাবার। গরম ভাত, খিচুড়ি কিংবা পোলাওর সাথে বেশ খেতে লাগে। কিভাবে রান্না করবেন আনারস দিয়ে ইলিশ রান্নার রেসিপি ।
চলুন তাহলে জেনে নেওয়া যাক আনারস দিয়ে ইলিশ রান্নার রেসিপি –
উপকরণ:
ইলিশ মাছ মাঝারি বা বড় ১টি,
পাকা আনারস মাঝারি সাইজের ১ টা,
পেঁয়াজকুচি ২-৩ টি,
কাঁচা মরিচ কুচি ৬-৭ টি,
হলুদ গুঁড়া ১-২ চা চামচ,
জিরা গুঁড়া ১ চা চামচ,
রসুন বাটা ১-২ টেবিল চামচ,
লেবুর রস ২-৩ টেবিল চামচ।
এছাড়া সরিষা বাটা ২-৩ চা চামচ,
চিনি ১-২ চা চমচ,
তেল ১ কাপ ও
লবণ স্বাদ মত ।

প্রণালি:
প্রথমে মাছ কেটে ধুয়ে নিন। ১-২ চা চামচ হলুদ, ১-২ চা চামচ লবণ ও লেবুর রস দিয়ে মাছ মাখিয়ে রেখে দিন ১০-১৫ মিনিটের মতো। এবার আনারস খোসা ছাড়িয়ে টুকরা টুকরা করে কেটে নিন। এবার একটি কড়াইয়ে ১-২ কাপ তেল গরম করে মাছগুলো হালকা পরিমানে ভেজে নিন। এখন বাকি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন নরম হওয়া না হওয়া পর্যন্ত।
তারপর তাতে রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও কাঁচা মরিচ দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিন। এবার কষানো হলে আনারস দিয়ে নেড়ে দিন এবং তাতে এক কাপ পানি দিয়ে দিন। তারপর পানি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিন সাবধানে নেড়ে ঢাকনা দিয়ে দিন। পানি শুকিয়ে এলে এবং ঝোল ঘন হয়ে ওঠা পর্যন্ত রান্না অপেক্ষা করুন। ঝোল ঘন হয়ে এলে তাতে সরিষা বাটা ও চিনি দিয়ে নেড়ে দিন আবার । এবার আরও ৫ মিনিটের মতো রান্না করে চুলা বন্ধ করে দিন। ব্যাস হয়ে গেল মজাদার আনারস দিয়ে ইলিশ মাছ ।
No comments so far.
Leave a Reply
You must be logged in to post a comment.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০
Facebook Comments