এক চিমটি হলুদ মেশানো চা পানে যেসব উপকার

সকালে এক কাপ চা দিয়ে দিন শুরু করেন অনেকে। আর অফিসে, আড্ডায় এবং অতিথি আপ্যায়নে তো চায়ের জুড়ি নেই। চায়ের স্বাদ বাড়াতে মধু, লেবু মিশিয়ে খেয়ে থাকি আমরা। কিন্তু কখনও কি চায়ের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে খেয়েছেন। হলুদের উপকারিতার কথা আমরা অনেকেই জানি। কিন্তু চায়ের সঙ্গে এক চিমটে হলুদ পানে কী কী উপকার পাওয়া যায় তা আমরা অনেকেই জানি না। এই চা বানানো যেমন সহজ, তেমনি সুস্বাদু। আর হলুদ মেশানো চা পানে অনেক রোগব্যাধির প্রকোপ কমে।
আসুন জেনে নিই হলুদ মেশানো চা পানে যেসব রোগের প্রকোপ কমে-

রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়

এক চিমটি হলুদ মেশানো চা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। হলুদে উপস্থিত কারকিউমিন রক্তে জমতে থাকা কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয়। ফলে হার্টঅ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে।

দৃষ্টিশক্তি ভালো হয়

দৃষ্টিশক্তি বাড়ানোর বিশেষ সহায়তাকারী উপাদান হলুদ। হলুদ চোখের রেটিনাকে রক্ষা করে। ফলে দৃষ্টিশক্তি হারানোর ভয় থাকে না।

ত্বক উজ্জ্বল করে

নিয়মিত হলুদ চা পানে ত্বক দীর্ঘদিন উজ্জ্বলতা ধরে রাখে। এ ছাড়া রূপচর্চায় কাঁচাহলুদের ব্যবহার প্রাচীনকাল থেকে চলে আসছে।

ক্যানসারের ঝুঁকি কমায়

হলুদের ভেতরে থাকা অ্যান্টিইনফ্লেমেটরি প্রপার্টিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ক্যান্সার কোষ জন্মাতে দেয় না। ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে।

হজম ক্ষমতা বাড়ায়

হলুদ চা হজম ক্ষমতা বাড়ায়, স্মৃতিশক্তির বিকাশ ঘটায়, ওজন নিয়ন্ত্রণ করে, মাথার খুশকি সমস্যা দূর করে এবং আর্থ্রাইটিসের ব্যথা কমায়।

যেভাবে বানাবেন হলুদ চা

এক কাপের একটু বেশি পরিমাণ পানি নিয়ে গরম করুন। এর পর গরম পানিতে অল্প পরিমাণে (এক চিমটে) হলুদ মিশিয়ে ফুটিয়ে নিন। ফুটানো পানি ১০ মিনিট রেখে দিন। তার পর ছেঁকে পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল হলুদ চা।

 

Similar Posts

  • খালি পেটে ঘি খাওয়ার উপকারিতা

    সকালে ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করার পর প্রথমে কী করেন? কেউ পানি পান করেন, কেউ নাশতা খান, কেউ আবার এক কাপ চা বা কফি পানের ভেতর দিয়ে দিনের শুরু করেন। তবে জানেন কি, সকালে খালি পেটে ঘি খাওয়া বেশ উপকারি? সকালে উঠে এক চামচ ঘি আর এক গ্লাস গরম পানি খেতে পারেন। এটি আরথ্রাইটিস,…

  • বোম্বাই মরিচের গুনাগুন

    যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য বোম্বাই মরিচ বা নাগা মরিচ হলো অন্যতম একটি খাদ্য উপাদান। বোম্বাই মরিচের গুনাগুন বলা শুরু করলে শেষ হবেনা। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরে ‘দ্বাররক্ষী’ হিসেবে কাজ করে থাকে। প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। একই সঙ্গে বোম্বাই মরিচ বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে। চুলুন...
  • সর্ব রোগের ওষুধ কালোজিরা

    কালোজিরার ইংরেজি নাম Fennel flower। এর বৈজ্ঞানিক নাম Nigella Sativa Linn। এই গাছের স্ত্রী, পুরুষ দুই ধরণের ফুল হয়। সাধারণত নীলচে সাদা (জাত বিশেষে হলুদাভ) রং হয়। এই ফুল পাঁচটি পাঁপড়ি বিশিষ্ট। কিনারায় একটা রাড়তি অংশ থাকে। তিন-কোনা আকৃতির কালো রং এর বীজ হয়। গোলাকার ফল হয় এবং প্রতিটি ফলে ২০-২৫ টিবীজ থাকে। কালোজিরা আয়ুর্বেদীয় , ইউনানী,...
  • |

    স্বাস্থ্যই সকল সুখের মূল

    কাটিংকা, ফ্লাউমেন, হানিটা, আওয়াবাখার, প্রেজেন্টাসহ নানা নামে বিশ্ব জুড়ে পরিচিত ফলটিকে বাঙালিরা চেনেন আলুবোখারা হিসেবে। সারা বিশ্বে মোট দুই হাজার প্রকারের আলুবোখারা পাওয়া যায়।ছোট, লম্বাটে ফলটিতে রয়েছে মিনারেল, ভিটামিন ও আঁশ, যা একজন সুস্থ মানুষের শরীরের জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে আলুবোখারায় যথেষ্ট পরিমাণে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন A, B, C এবং E রয়েছে। আলু বোখারার…

  • ড্রাগন ফল কেন খাবেন

    বেশ কয়েক বছর ধরেই বাজারে ড্রাগন ফল দেখা যায়। দেশের কয়েকটি জেলায় বিদেশি এই ফল চাষও বাড়ছে  উল্লেখযোগ্য হারে।এই ফলকে পিথায়া বা স্ট্রবেরি পিয়ারও বলে। তবে আমাদের দেশে এটি ড্রাগন ফল হিসেবেই পরিচিতি পাচ্ছে। নতুন জাতের এই ফলটির আছে অনেক পুষ্টিগুণ। ড্রাগন ফল কেন খাবেন তা জানি চলুন- পুষ্টি উপাদান অনেক: এই ফলটিতে আছে প্রচুর ভিটামিন…

  • যে কারণে সবার মাছ খাওয়া উচিত

    প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য আমাদের জন্য অপরিহার্য পুষ্টি উপাদান। একজন মানুষের সারাদিনের ক্যালরি চাহিদার ২০-৩০% প্রোটিন জাতীয় খাদ্য থেকে আসা উচিত। অনেকেই ভাবেন, প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্যের ভাল উৎস মানেই কেবল মাংস। অথচ মাছ থেকে যে মাংসের সমান পুষ্টি পাওয়া যেতে পারে,অনেকে হয়ত এই ধারনাটি মানতে চান না।মাংস এবং মাছ দুটোই হল প্রথম…

Leave a Reply