নিয়মিত মাছ খাওয়ার উপকারিতা

মাছ বাঙালির খুবই পছন্দের একটি খাদ্য। সব বয়সীদের জন্যই মাছ উপাদেয় ও সহজপাচ্য। তাই পরিবারের সদস্যদের আমিষের চাহিদা পূরণে মাছের গুরুত্ব সর্বাধিক। দামে তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য হওয়ার কারণে ছোট মাছ, বড় মাছের তুলনায় বেশি খাওয়া হয়। ছোট মাছ বলতে মূলত পুঁটি মাছ, কাঁচকি মাছ, মলা, ঢেলা, টেংরা, কৈ, মইলশা, শিং, পাবদা, বাটা, মেনি ইত্যাদিকেই বুঝিয়ে থাকে। আমাদের দেশে এই মাছগুলো খুব সহজেই পাওয়া যায়। গ্রামে বেশির ভাগ মানুষ টাটকা মাছ পেয়ে থাকে আর শহরে বাজার হতে পাওয়া যায় ছোট মাছ। আজকে লেখাতে থাকছে মুলত আপনাদের জন্য ছোট মাছের উপকারিতা গুলো।

চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক ছোট মাছের উপকারিতা গুলোঃ

(১) ডায়াবেটিস রোগীদের জন্য খনিজ লবণ সমৃদ্ধ গুঁড়া মাছ উপকারী। হৃদরোগী, স্ট্রোকের রোগীর ও গর্ভবতী মা ও দুগ্ধদানকারী মায়ের জন্য গুঁড়া মাছ খুবই উপকারী।

 

(২) ছোট মাছে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে যা রাতকানা, অন্ধ হয়ে যাওয়া ছাড়াও দৈনন্দিন অনেক শারিরীক সমস্যা দূর করতে সক্ষম। শিশুদের রাতকানা রোগ ঠেকাতে ভিটামিন-এ সমৃদ্ধ মলা, ঢেলা ও গুঁড়া মাছ খাওয়ান। দৃষ্টিশক্তির জন্যও গুঁড়া মাছ দরকার।

 

(৩) উঠতি বয়সী শিশুদের জন্য প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, ভিটামিন বি-৩ এবং ভিটামিন ডি যুক্ত গুঁড়া মাছ খুবই উপকারী।

 

(৪) ছোট মাছে অসম্পৃক্ত চর্বি আছে, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এ ছাড়া আয়রন, প্রোটিন, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন বি২, ফ্যাটি অ্যাসিড, লাইসনি ও মিথিওনিনেরও ভাল উৎস ছোট মাছ।

 

(৫) ছোট মাছে আছে প্রচুর ক্যালসিয়াম। কাঁটাসহ ছোট মাছ ক্যালসিয়ামের এক অনন্য উপাদান। মলা, ঢেলা, চাঁদা, ছোট পুঁটি, ছোট চিংড়ি, কাচকি ইত্যাদি জাতীয় মাছে প্রচুর ক্যালসিয়াম, প্রোটিন এবং ভিটামিন ‘এ’ বিদ্যমান। মানবদেহে দৈনিক প্রচুর ক্যালসিয়ামের চাহিদা থাকে। বিশেষ করে বাড়ন্ত শিশু, গর্ভবতী মা এবং প্রসূতি মায়েদের ক্যালসিয়ামের চাহিদা আরও বেশি। হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়াম অত্যন্ত দরকারি। তাই প্রতিদিন আমাদের ক্যালসিয়ামসমৃদ্ধ ছোট মাছ খাওয়া উচিত।

 

 

Similar Posts

  • |

    খালি পেটে খাবার খান বেছে বেছে

    পেটে ছুঁচোদের ডন-বৈঠক চললে মনে হয় সামনে যা পাই, তা-ই খেয়ে ফেলি! যেমন ধরুন, অনেকেরই সকালে ঘুম থেকে ওঠার পর ভীষণ খিদে পায়। তখন কোনো কিছু বাছবিচার না করেই আমরা বাসায় যা আছে, তা খেয়েই কাজে যাই। কিন্তু এমন কিছু খাবার আছে, খালি পেটে একদমই খাওয়া উচিত নয়। নানা রকম স্বাস্থ্য সমস্যা থেকে রেহাই পেতে…

  • এক চিমটি হলুদ মেশানো চা পানে যেসব উপকার

    সকালে এক কাপ চা দিয়ে দিন শুরু করেন অনেকে। আর অফিসে, আড্ডায় এবং অতিথি আপ্যায়নে তো চায়ের জুড়ি নেই। চায়ের স্বাদ বাড়াতে মধু, লেবু মিশিয়ে খেয়ে থাকি আমরা। কিন্তু কখনও কি চায়ের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে খেয়েছেন। হলুদের উপকারিতার কথা আমরা অনেকেই জানি। কিন্তু চায়ের সঙ্গে এক চিমটে হলুদ পানে কী কী উপকার পাওয়া যায় তা…

  • লবঙ্গের যত গুণ

    লবঙ্গের সাথে আমরা কম বেশি সকলে পরিচিত। এর ইংরেজি নাম Clove এবং এর বোটানিকাল নাম: Syzygium aromaticum । ‘লবঙ্গ’তৈরি করা হয় গাছের ফুলের কুড়িকে শুকিয়ে।‘লবঙ্গ’ কে লং বলেও ডাকে অনেকেই।লবঙ্গ আমাদের অতি পরিচিত একটি মসলার নাম। লবঙ্গ সাধাণত রান্নার সময় আমরা অনেকেই ব্যবহার করে থাকি। আজ আমরা লবঙ্গের কিছু গুনগুন সম্পর্কে জানবো । আমরা যদি প্রতিদিন সকালে…

  • তেজপাতার স্বাস্থ্য গুনাগুণ

    তেজপাতার ইংরেজি নাম-  Bay leaf এটা একধরনের অ্যাণ্টি- ইনফ্যাল্মটারী।তেজপাতা হচ্ছে  এক ধরনের সুগন্ধি মসলা এবং তেজ পাতা কাঁচা অবস্থায়  পাতার রং সবুজ। সবুজ পাতা শুনানো হলে তেজপাতার রঙ হয় বাদামি। তেজপাতায় রয়েছে ভিটামিন ‘E’ ও ‘C’।বহুকাল ধরেই তেজপাতা নিরাময়কারী ও ওষুধ ভেষজ পাতা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তেজপাতা কেবল খেলে বা ব্যবহার করলেই হবে না,…

  • পাকা পেঁপের যতো উপকারিতা

    গ্রাম বাংলার খুব পরিচিত এক ফল পেঁপে। এই ফলের পুষ্টিগুণ যেমন প্রচুর, তেমনি শরীর-স্বাস্থ্য ভালো রাখতে ফলটি খুবই কার্যকর। হৃদযন্ত্র ভালো রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা, হজমের সমস্যা দূর করা সহ অনেকগুলো শারীরিক উপকারিতা করে পেঁপে। পেঁপের গুণ ও দোষগুলো কী, সেগুলো জানি চলুন-   পেঁপের যতো উপকারিতা   খেতে অনেকটাই সুস্বাদু এই ফলের…

  • মেথির ম্যাজিক

    মেথি বা Fenugreek যার বৈজ্ঞানিক নাম Trigonella foenum-graecum।মেথি হচ্ছে একটি  ভেষজ মৌসুমী গাছ। আমরা সকলেই মেথি চিনি।  মেথিকে মসলা, খাবার, পথ্য—তিনটিই বলা চলে। মেথির স্বাদ তিতা ধরনের।   ১. ওজন কমাতে প্রাকৃতিক ফাইবার থেকে জন্ম নেয় মেথি। মেথি  চিবিয়ে গিলে খাওয়া যায় এবং পাকস্থলীর ফাঁকা স্থান মেথি  পূর্ণ করে। মেথি  ওজন কমাতে সাহায্য করে। খুব বেশি নয়, সপ্তাহে যদি…

Leave a Reply