নাশতা অথবা দুপুরের খাবার হিসেবে আলুর স্যুপ

যারা ডায়েট করেন, তাঁরা সকালের নাশতা অথবা দুপুরের খাবার হিসেবে আলুর স্যুপ খেতে পারেন। বাসায় বসে খুব সহজে ভিন্ন স্বাদের এই স্যুপ তৈরি করতে জেনে নিন, কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন স্বাস্থ্যকর আলুর স্যুপ।

উপকরণ

  • আলু মাঝারি সাইজের ছয়টি
  • গাজর কুচি দুটি
  • ধনেপাতা কুচি সামান্য
  • পানি আট কাপ
  • পেঁয়াজ কুচি একটি
  • মাখন চার টেবিল চামচ
  • ময়দা ছয় টেবিল চামচ
  • গোলমরিচের গুঁড়া সামান্য
  • দুধ দেড় কাপ ও লবণ স্বাদমতো

‪প্রণালী

প্রথমে একটি প্যানে পানির মধ্যে আলু ও গাজর ১৫ থেকে ২০ মিনিট সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিন।অন্য একটি প্যানে মাখন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন।এবার এতে ময়দা, গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে নাড়তে থাকুন। ধীরে ধীরে এতে দুধ দিয়ে দুই মিনিট নাড়ুন। এর পর এতে সেদ্ধ করা সবজি ও পানি দিয়ে পাঁচ মিনিট রান্না করুন। সবশেষে এর ওপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের আলুর স্যুপ।

Similar Posts

  • |

    সুস্বাদু মাংসের কালিয়া রেসিপি

    এই ঈদ-উল-আযহার উৎসব ও আয়োজনে আপনার জন্য রান্না সহজ করতে মজাদার ও স্বাস্থ্যসম্মত রেসিপি। ঈদের বাহারি আয়োজনে আমরা সকলেই চেষ্টা করি মজাদার ও সুস্বাদু কিছু রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে। তাই প্রশংসার ফুলঝুড়িটা আপন করে নিতে, আপনাদের জন্য আজ থাকছে মাংসের একটি মজাদার রেসিপি, সুস্বাদু মাংসের কালিয়া রেসিপি। রাঁধুনী মাংসের মশলা দিয়ে খুব সহজেই…

  • সুস্বাদু চিকেন নুডুলস স্যুপ

    স্যুপ দিন দিন আমাদের দেশে দারুন জনপ্রিয় হচ্ছে। চাইনিজ রেস্টুরেন্টের অন্যতম প্রধান আইটেম হচ্ছে বিভিন্ন ধরনের স্যুপ। আজ দেখুন সুস্বাদু চিকেন নুডুলস স্যুপ এর রেসিপি। উপকরণঃ মাখন – ২ টেবিল চামচ গাজর – ১ কাপ পেঁয়াজ – আধা কাপ দারুচিনি – ১ টুকরো মাংস – ছোট ছোট টুকরো করা মাংসের স্টক – ৪ কাপ সয়াসস…

  • |

    ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’

    মুরগি খেতে খেতে বিরক্ত? আজ গরু রান্না করতে চাইছেন কিন্তু ভাবছেন যে রেসিপি টা একটু ভিন্ন হলে ভালো হয়? বাসায় মেহমান আসছে, তাদের একটু ভিন্ন রকম কিছু রান্না করে খাওয়াতে চাইছেন? বিশেষ মানুষটির বিশেষ দিনে তার জন্য বিশেষ কিছু করতে চাইছেন? আপনার জন্য ই নিয়ে এলাম ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’ রেসিপি। উপকরণঃ ১ কেজি গরুর…

  • চিকেন রাইস ফ্লাওয়ার বল

    সকালের নাস্তা কিংবা টিফিনে চিকেন রাইস ফ্লাওয়ার বলের কদরই আলাদা। এটি যেমন সুস্বাদু তেমন তৈরি করতে ঝামেলাও কম। রান্নাঘরের সহজ কিছু উপাদান দিয়ে রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন পরিবারের সদস্যদের। চলুন তবে জেনে নেয়া যাক চিকেন রাইস ফ্লাওয়ার বলের রেসিপিটি-   উপকরণ: চিকেন কিমা ১ কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা…

  • মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট

    আমরা বাঙালিরা বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে থাকি । সব বাঙালির কাছেই এ পদ ভীষণ প্রিয়। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মুড়িঘণ্ট অন্যতম। অনেকেই আছে যারা  এই খাবারটি ঠিকভাবে রান্না করতে পারেন না। ডাল-চাল ও বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হয় এই আইটেম টি । চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি- উপকরণ ১. রুই…

  • তুলতুলে গরম চিতই পিঠার রেসিপি

    এখন শীত কাল । শীত কালে বিভিন্ন পিঠা পুলি খাওয়ার ধুম পড়ে  যায় সবার  ঘরে ঘরে। বিভিন্ন ধরনের  ভর্তা আর  মাংসের ঝোলের সাথে  নরম নরম  গরম চিতই পিঠা সবার একটু বেশিই পছন্দ। আর এখন  তো শহরের অলিতে গলিতে দেখা যায় বিভিন্ন  পিঠার দোকান। দোকান গুলতে হরেক রকমের ভর্তা সাথে পিঠা বিক্রি করে থাকে। কিন্ত বাইরে…

Leave a Reply