elach-gach এলাচ-গাছ

গুনে সমৃদ্ধ সবুজ এলাচ

 

এলাচ

বাংলাদেশে এলাচ না জন্মালেও আমাদের দেশের বাজারে সাধারণত দুই রকমের এলাচ মেলে – সবুজ ও কালো। এছাড়াও সাদা এলাচ পাওয়া যায় । এটি পৃথিবীর তৃতীয় মূল্যবান মশলা। দামের দিক দিয়ে জাফরান ও ভ্যানিলার পরেই এলাচের স্থান  । কৌষ্ঠকাঠিন্য ও জ্বর কমানো , পেট ফাঁপা দূরীকরণ ছাড়াও এর আছে হরেক ভেষজ গুণ ।

elach-এলাচ
উৎপত্তি

 

Cardamom শব্দটি ল্যাটিন ভাষা থেকে এসেছে ।  উদ্ভিদবিদ্যার গুরু গ্রিসের থিয়োফ্র্যাস্টাস – এর মতে ,  এটি গ্রিসেই প্রথম পাওয়া যায় ।  কিন্তু বেশির ভাগ তথ্যাদি প্রমাণ করে , ভারতই এলাচের প্রকৃত জন্মস্থান । অর্থাৎ এলাচ মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার সম্পত্তি । নেপাল , ভুটান , ভারত , মালয়েশিয়া ,  শ্রীলঙ্কা ইত্যাদি স্থানে মেলে ।  এছাড়াও গুয়াতেমালা এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ গুলিতে পাওয়া যায় । এলাচ আদা জাতীয় বংশের আরেকটি মসলা । এবং এটি পৃথিবীর তৃতীয় মূল্যবান মশলা । দামের দিক দিয়ে জাফরান ও ভ্যানিলার পরেই এলাচের স্থান ।  এলাচের মধ্যে ম্যাগনেশিয়াম , ক্যালশিয়াম , জিঙ্ক , সোডিয়াম , পটাশিয়াম , ফসফরাস প্রভৃতি বিভিন্ন মাত্রায় বর্তমান । চীন ,পাকিস্তান , কোরিয়া , ভিয়েতনামের আয়ুর্বেদশাস্ত্রে এলাচের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ।  চীনে কোষ্ঠকাঠিন্য , হজমের সমস্যায় এলাচ থেকে তৈরি বিভিন্ন ওষুধ ব্যবহৃত হতো প্রাচীন কাল থেকে । পৃথিবীর যে কোনও দেশে হজম এবং পেটের বিভিন্ন সমস্যায় এলাচ থেকে প্রস্তুত ওষুধকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে ।

 

এলাচের চাষ প্রক্রিয়া

 

এলাচের চারা রোপন পদ্ধতি : -১) ছাঁয়াশীল তথা বাগানি জমিতে দুই / দুই মিটার দুরুত্বে এলাচের চারা রোপন করার নিয়ম। ২) চারা রোপনেহ নিম্ন পক্ষে ১৫ দিন পূর্বে নিম্ন ৯/৯/৯ ইঞ্চি আকারে গর্ত করা প্রয়োজন। চারা রোপনের ১০ দিন পূর্বেই TSP , POTASSIAM সার সমপরিমান এবং সামান্য পরিমান দানাদার কীটনাশক মিশ্রন পূর্বক তা ১০ গ্রাম পরিমান উক্ত গর্তের পরিমান মাটিতে মিশায়ে গর্ত ভর্তি পূর্বক (১০ থেকে ১৫ দিনের মধ্যে) চারা রোপন করতে হয়। তবে পচনকৃত খৈল (অর্ধ মুষ্টি) অথবা গোবর সার (এক মুঠি) সার মিশ্রিত মাটির নিচের স্তরে প্রয়োগ করলে রোপনকৃত চারা মাটিতে শিঁকড় গাড়ার পর তা খুব দ্রুত ও পরিপুষ্ট ভাবে বৃদ্ধি পায়। ৩) রোপন পর্যায় মাটি শুষ্ক থাকলে চারা রোপনের সাথে সাথেই গোড়ায়  পরিমান মতো পানি দিতে হবে ।

elach-gach এলাচ-গাছ
এলাচের উপকারিতা

 

সুস্বাদু খাবার তৈরিতে এলাচি একটি অন্যতম গুরুত্বপূর্ণ মশলা। সাধারণত রান্নার স্বাদ বৃদ্ধি করে খাবারে সুগন্ধ সৃষ্টি করে থাকে এই এলাচি। রান্নার পাশাপাশি পানের স্বাদ বৃদ্ধিতে ব্যবহৃত হয়ে থাকে এলাচি।

এলাচির রয়েছে নানা ভেষজও গুণ যা শরীরে নানা সমস্যা দূর করে থাকে। অনেকে মনে করে সকালে খালি পেটে এলাচের পানি পান হজম সংক্রান্ত সমস্যা দূর করে থাকে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এলাচের স্বাস্থ্যগুণ সম্পর্কে।

 

১। হজমশক্তি বৃদ্ধি করতে

২ বা ৩টি এলাচ , ১টি ছোট আদার টুকরো , ২-৩ টি লং এবং কয়েকটি ধনিয়া একসাথে গুঁড়ো করে নিন । এটি গরম পানিতে মিশিয়ে পান করুন ।  এটি হজমশক্তি বৃদ্ধি করে গ্যাস , বমি বমি ভাব দূর করে থাকে।

 

২। মুখের দুর্গন্ধ দূর করতে

খাবার খাওয়ার পর এক টুকরো এলাচ কিছুক্ষণ চিবিয়ে নিন । অথবা এলাচ চা পান করুন প্রতি দিন সকালে । এটি আপনার পাচনতন্ত্র শক্তিশালী করে তোলে । এর অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান মুখের দুর্গন্ধ দূর করে থাকে ।

 

৩। হেচঁকি দূর করতে

আপনি যদি ঘন ঘন হেঁচকি সমস্যায় ভুগে থাকেন , তবে এলাচি খাওয়া শুরু করুন । এটি আপনার পেশি রিল্যাক্স করে হেঁচকি দূর করে থাকে।

 

৪। ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর

এলাচি একটি ভেষজ উপাদান। এটি শরীরে অভ্যন্তরীণ ফাঙ্গাস , ভাইরাস , ব্যাকটেরিয়া দূর করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।

 

৫। রক্তস্বল্পতা দূর করতে

এক বা দুই চিমটি এলাচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো এক গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে নিন। এরসাথে অল্প পরিমাণে চিনি মিশিয়ে নিতে পারেন । প্রতি রাতে এটি পান করুন । এটি রক্তস্বল্পতা দূর করে দুর্বলতা দূর করে থাকে । এলাচে রিবোফ্লাবিন , ভিটামিন সি , নিয়াচিন আয়রন , কপার রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে।

 

৬। অ্যাসিডিটি দূর করতে

সমপরিমাণে এলাচ গুঁড়ো , জিরা গুঁড়ো , মৌরি একটি প্যানে ভেঁজে গুঁড়ো করে নিন । এক কাপ গরম পানিতে আধা চা চামচ এই গুঁড়ো মিশিয়ে নিন এবং পান করুন । এটি অ্যাসিডিটি ,  পেটের গ্যাস এবং পেট ফাঁপা রোধ করে থাকে। বাচ্চাদের গ্যাসের সমস্যা দূর করে থাকে এই পানীয়।

 

৭। হৃদস্পদন ঠিক করতে

প্রতিদিনের খাবারে এলাচ যুক্ত করুন অথবা এলাচ চা পান করুন। এটি আপনার হার্ট সুস্থ রাখার পাশাপাশি হার্ট বিট নিয়মিত রাখে । এমনকি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে এই এলাচ চা।

 

প্রতিদিনের খাবারে এলাচ রাখুন ।  অথবা এলাচ চা পান করুন এটি আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।

 

 

কোথায় পাওয়া যাবে-

 

এলাচ ১০০ গ্রাম

Green Cardamom (সবুজ এলাচ) ১০০ গ্রাম

 

Similar Posts

  • এক চিমটি ভালোবাসা হিং এর সাথে

    প্রাচীন এক খাবার হিং। এটার নাম আসাফোয়েটিডা। ভারতীয় উপমহাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হতো। এখনও হয়। হয়তো একেক অঞ্চলে এটি একেক নামে পরিচিত। তবে ‘হিং’ নামে সুপরিচিতি পেয়েছে। অনেকটা মসলার মতো। ফেরুলা গোত্রের উদ্ভিদের মূল থেকে সংগৃহিত হয়। এক ধরনের মসলা। তবে ভারত ও নেপালের মতো বেশ কয়েকটি দেশে হিং চিকিৎসার উপকরণ হিসাবেও ব্যবহৃত হয়। এটা হার্বাল।

  • |

    গুণে ভরা রসুন

    রসুন একটি মসলা জাতীয় খাদ্য উপাদান। রান্নার মসলা হিসেবে রসুনের ব্যবহার সৃষ্টির শুরু থেকে চলে আসছে। রান্নায় স্বাদকে বাড়ানোর ক্ষেত্রে শুধু নয়, রসুনের পুষ্টিগুণ রসুনকে পৌঁছে দিয়েছে মসলার অন্যতম তালিকার মধ্যে। তাই রান্নার পাশাপাশি রসুন স্বাস্থ্য ভাল রাখার ঔধষ হিসেবেও কাজ করে। অনেক বছর আগে থেকে রসুন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্বের প্রায় প্রতিটি...
  • কিসমিসের যত গুন

    কিসমিসের গুনাগুণ আমরা সকলেই খুব ভালো করে চিনি। যে কোনো মিষ্টি খাবারের স্বাদ এবং সৌন্দর্য বাড়ানোর কাজেই আমরা কিশমিশ ব্যবহার করে থাকি। এছাড়াও অনেকে পোলাও, কোরমা এবং অন্যান্য অনেক খাবারে কিশমিশ ব্যবহার করেন। রান্নার কাজে ব্যবহার করলেও আমরা কিশমিশ সাধারণ ভাবে খাই না। অনেকে তো ভাবেন এমনি কিশমিশ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। এই কথাটি…

  • মসলার উপকারিতা

    রান্নার একটা গুরুত্ব পূর্ন দিক হচ্ছে মশলা পাতি। মশলাপাতির কারণেই এক এক রান্না এক এক রকমের স্বাদ ও ঘ্রাণের হয়ে থাকে। কাজে কাজেই যারা রান্নায় বিশেষ পারদর্শীতা অর্জন করতে চাইবে তাদের জন্য মশলা পাতি চেনা এবং তার সুষ্ট ব্যবহার করা একটা গুরুত্ব দিক হবে। যারা রান্না করেন তাদের মনে রাখতে হবে মশলার উলটা পালটা ব্যবহারে…

  • |

    মসলা যখন ঔষধের কাজ করে!

    লবঙ্গ একটি অতি পরিচিত একটি মসলার নাম।  রান্নার সময় অনেকে ফোঁড়নে ব্যবহার করেন। গরম মশলার সাথেও লবঙ্গ থাকে। তা রান্নার স্বাদ বাড়ায়। লবঙ্গতে ২০-২৫ শতাংশ ক্লোভ তেল এবং ১০-১৫ শতাংশ টাইটার পেনিক এসিড থাকে। যার ফলে এটা খেতে ঝাঁজালো। এর আরেক নাম “লং”। আসুন জেনে নেই লবঙ্গের বিশেষ কিছু গুণ সম্পর্কে ব্যাথা নাশক  দাঁত ব্যথা…

  • সর্ব গুনে গুণান্বিত কালোজিরা

    শুধু খাবারের নয়, আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসাতেও ব্যবহৃত হয় কালোজিরা। কালোজিরার বীজ থেকে একধরণের তেল তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে আছে ফসফেট, আয়রন এবং ফসফরাস। এছাড়াও কালোজিরা বিভিন্ন রোগের হাত থেকে আমাদের দেহকে রক্ষা করে। জেনে নিন নিয়মিত কালোজিরা খাওয়ার উপকারিতা সম্পর্ক- . নিয়মিত পেট খারাপের সমস্যা থাকলে কালোজিরা সামান্য ভেজে…