সর্ব গুনে গুণান্বিত কালোজিরা

শুধু খাবারের নয়, আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসাতেও ব্যবহৃত হয় কালোজিরা। কালোজিরার বীজ থেকে একধরণের তেল তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে আছে ফসফেট, আয়রন এবং ফসফরাস।

এছাড়াও কালোজিরা বিভিন্ন রোগের হাত থেকে আমাদের দেহকে রক্ষা করে। জেনে নিন নিয়মিত কালোজিরা খাওয়ার উপকারিতা সম্পর্ক-

. নিয়মিত পেট খারাপের সমস্যা থাকলে কালোজিরা সামান্য ভেজে গুঁড়ো করে ৫০০ মিলিগ্রাম হারে ৭-৮ চা চামচ দুধে মিশিয়ে সকালে ও বিকেলে সাত দিন ধরে খেলে ভাল ফল পাওয়া যায়।

. রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গ সতেজ থাকে। এতে করে যে কোনও জীবানুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে।

. যারা হাঁপানি বা শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী। প্রতিদিন কালোজিরার ভর্তা রাখুন খাদ্য তালিকায়। কালোজিরা হাঁপানি বা শ্বাস কষ্টজনিত সমস্যা দূর করে।

.  প্রচণ্ড সর্দি হয়ে মাথা যন্ত্রণা হলে কালোজিরা কাপড়ে বেঁধে শুঁকতে হবে। তবে কাপড়ের মধ্যে নেওয়ার আগে তা ধুয়ে নিতে হবে। তাতে গন্ধ বের হয় এবং উপকার হয়।

.  প্রচন্ড মাথা ব্যথাতে কালোজিরে বেটে কপালে প্রলেপ দিলে ও মিহি গুঁড়োর নস্যি নিলে উপকার হয়।

. কালোজিরা ভাজা তেল গায়ে মাখলে চুলকানিতে উপকার হয়।

.  কালোজিরা ডায়াবেটিক রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয়। এতে করে কালোজিরা ডায়াবেটিক নিয়ন্ত্রনে রাখতে সহায়তা করে।

.  স্মৃতিভ্রংশ ও স্মরণশক্তির দুর্বলতায় কালোজিরে খুব কার্যকর।

. পরিমাণমতো কালোজিরা খেলে প্রস্রাব পরিষ্কার হয়।

. শিশুদের কালোজিরা খাওয়ানোর অভ্যাস করলে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে।

Similar Posts

  • |

    সরিষায় ভূত না ভুতে সরিষা!

    নানা ব্রান্ডের সরিষার তেলে নানা রকমের কেমিক্যাল!   কাকে রেখে কাকে বিশ্বাস করবেন? সরিষায় ভূত না ভুতে সরিষা!    আমি বলছিনা আমাদের বিশ্বাস করতেই হবে তবে আমরা চেষ্টা করি শতভাগ বিশুদ্ধ পণ্য সরবরাহ করতে।   কিভাবে তৈরি করিঃ পাইকারি বাজার থেকে সরিষা কিনে সেটা পরিষ্কার করে পানিতে ধুয়ে নেওয়া হয়। এর পর রোদে শুকিয়ে তেল…

  • কিসমিসের যত গুন

    কিসমিসের গুনাগুণ আমরা সকলেই খুব ভালো করে চিনি। যে কোনো মিষ্টি খাবারের স্বাদ এবং সৌন্দর্য বাড়ানোর কাজেই আমরা কিশমিশ ব্যবহার করে থাকি। এছাড়াও অনেকে পোলাও, কোরমা এবং অন্যান্য অনেক খাবারে কিশমিশ ব্যবহার করেন। রান্নার কাজে ব্যবহার করলেও আমরা কিশমিশ সাধারণ ভাবে খাই না। অনেকে তো ভাবেন এমনি কিশমিশ খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। এই কথাটি…

  • কিসমিসের যত উপকারিতা

    আমাদের দেশে বিভিন্ন উপাদেয় খাবার তৈরিতে কিশমিশ ব্যবহৃত হয়। তবে খুব বেশি গুরুত্ব দেয়া হয় না মহাগুণধর এই পণ্যটিকে। কিশমিশ নিয়ে আবার অনেকের ভুল ধারণাও রয়েছে। অথচ এটি আমাদরে শরীরের জন্য খুবই উপকারি উপাদান। তাই প্রতিদিন কিশমিশ খাওয়ার অভ্যাস করা যেতে পারে। আসুন জেনে নেই কিশমিশের গুণাগুণ। তবে ডা য়াবেটিস রোগীদের জন্য কিশমিশ খাওয়ার অভ্যাস...
  • |

    জয়ফলের উৎপত্তি এবং রক্তপাতের ইতিহাস!

    আজ আপনার প্লেটে যে জয়ফল বা জয়ত্রী সুভাষ ছড়ায় তার পেছনে রয়েছে অনেক রক্তপাতের ইতিহাস। ইন্দোনেশিয়ার মালুকা দ্বীপপুঞ্জের ছোট্ট একটা দ্বীপ স্পাইস আইল্যান্ড। স্পাইস আইল্যান্ড ছিল একটা উর্বর ভূমি এই দ্বীপের চমৎকার আবহাওয়া এবং জলবায়ু ছিল জয় ফলের জন্য স্বর্গ। এখানে মানুষ ছিল খুবই শান্ত প্রিয়। দ্বীপের মানুষ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল কিন্তু একসময় তাদের…

  • গুনে সমৃদ্ধ সবুজ এলাচ

      এলাচ বাংলাদেশে এলাচ না জন্মালেও আমাদের দেশের বাজারে সাধারণত দুই রকমের এলাচ মেলে – সবুজ ও কালো। এছাড়াও সাদা এলাচ পাওয়া যায় । এটি পৃথিবীর তৃতীয় মূল্যবান মশলা। দামের দিক দিয়ে জাফরান ও ভ্যানিলার পরেই এলাচের স্থান  । কৌষ্ঠকাঠিন্য ও জ্বর কমানো , পেট ফাঁপা দূরীকরণ ছাড়াও এর আছে হরেক ভেষজ গুণ । উৎপত্তি…

  • |

    মসলা যখন ঔষধের কাজ করে!

    লবঙ্গ একটি অতি পরিচিত একটি মসলার নাম।  রান্নার সময় অনেকে ফোঁড়নে ব্যবহার করেন। গরম মশলার সাথেও লবঙ্গ থাকে। তা রান্নার স্বাদ বাড়ায়। লবঙ্গতে ২০-২৫ শতাংশ ক্লোভ তেল এবং ১০-১৫ শতাংশ টাইটার পেনিক এসিড থাকে। যার ফলে এটা খেতে ঝাঁজালো। এর আরেক নাম “লং”। আসুন জেনে নেই লবঙ্গের বিশেষ কিছু গুণ সম্পর্কে ব্যাথা নাশক  দাঁত ব্যথা…