|

স্বুসাদু এবং মজাদার মাশরুম- চিকেন রোল

মাশরুম একটি অতি স্বাস্থ্যকর খাবার।মাশরুমের তৈরি যেকোন আইটেমের খাবার আপনার প্রতিদিনের খাবারে এনে দিবে বিচিত্রতা। সকালের খাবারে, দুপুরের টিফিনে অথবা বিকেলের নাস্তায় আপনি রাখতে পারেন মাশরুমের তৈরি যেকোন আইটেম। আজ আপনাদের যে রেসিপি সম্পর্কে বলবো তা হল মাশরুম-চিকেন রোল । তৈরি করতে খুব সোজা। আর খেতে ভীষণ মজার। আর ফিলিংটা তৈরি করে রেখে দিলে সময়টাও ভীষণ সাশ্রয় হয়। আসুন, জেনে নেই ঝটপট রেসিপি।

চিকেন ফিলিং তৈরি করবেন যেভাবে-

  • হাড় ছাড়া মুরগির মাংস ১ কাপ
  • বাটন মাশরুম ১/২ কাপ
  • তেল প্রয়োজন মত
  • সয়া সস ২ চা চামচ
  • লবণ প্রয়োজন মত
  • কাচা মরিচ প্রয়োজন মত
  • টমেটো কেচআপ ও চিলি সস স্বাদ অনুযায়ী
  • কর্ণ ফ্লাওয়ার ১ চা চামচ
  • কালো গোল মরিচ গুঁড়া ১ চা চামচ
  • আদা রসুন বাটা ১/৪ চা চামচ রান

 প্রানালিঃ

-তেল গরম করে মাশরুম ও মাংস দিয়ে দিন। খুব সামান্য আদা রসুন বাটা ও লবণ দিয়ে ভাজুন।
-সয়াসস, কেচাপ ও চিলি সস দিয়ে দিন। ভাজুন।
-কর্ণ ফ্লাওয়ার সামান্য পানিতে গুলে দিয়ে দিন। গোলমরিচ ও কাঁচা মরিচ দিন। মাখা মাখা হলে নামিয়ে নিন।
-এতে আপনি ক্যাপ্সিকাম, মটরশুঁটি ইত্যাদিও ব্যবহার করতে পারবেন।

রোল তৈরি করবেন যেভাবে-

  • ময়দা ২ কাপ
  • তেল বা মাখন ২ টেবিল চামচ
  • লবন প্রয়োজন মত
  • বেকিং পাওডার ১ চা চামচ
  • চিনি ১ চা চামচ
  • ডিম বড় ২ টি
  • পানি প্রয়োজন মত
  • দুধ ২ টেবিল চামচ

প্রণালিঃ

-ডিম ভালো করে ফেটে ময়দা আর পানি ছাড়া বাকি উপাদান দিয়ে ভালো করে মিক্স করতে হবে।
-ময়দা আর প্রয়োজন মত পানি দিয়ে ভালো করে মেশাতে হবে। গোলা বেশি ভারী হবে না।
-সব মিশিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে।
-এবার ফ্রাই প্যান এ অল্প গোলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মত তৈরী করতে হবে।
-চারপাশে বাদামী হয়ে একটু উঠে আসলে উল্টিয়ে দিয়ে হবে।
-এবার এর এক পাশে অল্প চিকেন ফিলিং দিয়ে রোল করে বানিয়ে নিতে হবে।

তৈরি হয়ে গেল চিকেন মাশরুম রোল।স্বাস্থ্যকর এবং স্বুসাদু । গরম গরম রোল সস দিয়ে পরিবেশন করুন।

Similar Posts

  • | |

    ঘরে বসেই তৈরি করুন মজাদার চিকেন নাগেট

    চিকেন নাগেট উপকরণঃ মুরগির মাংসের কিমা-৫০০গ্রাম পেঁয়াজ (কেটে নেয়া) – ১টি ডিম-১টি পাউরুটির স্লাইস- ৬টি ব্রেডক্রাম্ব- ১কাপ ময়দা- ১কাপ পানি- ১/২ কাপ রসুনবাটা- ১চা চামচ লবণ- ১চা চামচ গোলমরিচ গুঁড়ো- ১/৪ চা চামচ তেল- ভাজার জন্য পদ্ধতিঃ মুরগির মাংসের কিমা, পাউরুটির স্লাইস, রসুন, গোলমরিচ গুঁড়ো, লবণ ও পেঁয়াজ একসাথে নিয়ে একটি ফুড প্রসেসরে মিক্স করে…

  • কলার মোচা ভুনা

    কলার মোচা নানা ভাবে খাওয়া যায়। কেউ চপ করে খান, কেউ ভর্তা। তবে নারকেলের দুধ দিয়ে ভুনাটা অনেকেই পছন্দ করেন। এমন একটি রেসিপি ট্রাই করে দেখতে পারেন…   উপকরন:   কলার মোচা- ১টি পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ ঘন নারকেলের দুধ- ১ কাপ আদা-রসুন বাটা- ১ চা চামচ করে হলুদ, মরিচ, জিরে গুঁড়ো- ১ চা…

  • |

    বাহারি শুটকির ভর্তা

    শুঁটকি খেতে ভালোবাসেন? একটু নতুন কোন রেসিপি চাই? তাহলে জেনে নিন এই রেসিপি। দুই রকম মাছ মিলিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি চলুন জেনে নেই । উপকরণ ঃ দুই রকম শুঁটকি- দেড় কাপ পিঁয়াজ- বড়ো- ২টি রসুন- বড়ো ২টি শুকনামরিচ- ৭-৮টি কাঁচামরিচ- ৪-৫টি হলুদ গুঁড়া- সামান্য লবণ- স্বাদমতো ধনেপাতা- ইচ্ছা প্রণালী ঃ -শুকনা তাওয়ায় শুঁটকি টেলে খুব ভালোভাবে…

  • মাছের ডিমের চপ

    বাঙালি মানেই মাছ । বাঙ্গালীর মাছ হইলে অন্য কিছু লাগে না বললেই চলে। আর যদি হয় মাছের সাথে, ডিম ও কিন্তু খুব মুখোরোচক একটা খাবার। গরম গরম ভাতের সঙ্গে কাঁচামরিচ  দিয়ে খেতে কিন্তু দারুন লাগে। আমরা অনেকেই আছি মাছের ডিম বেশি পছন্দ করে থাকি । বাচ্চারাও মাছে ডিম খুব পছন্দ করে । তাহলে আজ দেখে…

  • |

    ডিম চিংড়ির টমেটোর দম মজাদার রেসিপি

    নতুন কিছু রান্না করে চমকে দিন পরিবারকে। চিংড়ি আমাদের সবার প্রিয়! আর সেটা আরো মজাদার করতে পারে ডিম চিংড়ির টমেটোর দম রেসিপিটি। এটা খুবই সহজ একটা রেসিপি খুব কম সময় রান্না করতে পারবেন। কিন্তু যারা এটা খাবে তারা চেটে পুটেই খাবে নিশ্চিত থাকতে পারেন। চলুন দেখেনেই কিভাবে করবেন মজাদার  ডিম চিংড়ির টমেটোর দম। উপকরণঃ ডিম …

  • দারুন মজার ডাবের পুডিং

    থাইল্যান্ডের অনেক জনপ্রিয় একটি ডেজার্ট হোল ডাবের পুডিং। ঠান্ডা ঠান্ডা খেলে যেমন মজা তেমন রিফ্রেশিং। অতিথি আপ্যায়নে অথবা আপনাদের পরিবারের সবার জন্য তৈরি করতে পারেন মজাদার এই ডাবের পুডিং। তাহলে আসুন দেখে নিই এই মজাদার রেসিপিটি। উপকরণঃ ডাবের পানি ৪ কাপ চায়না গ্রাস ১০গ্রাম চিনি প্রোয়জন মত (আমি ১/২কাপ নিয়েছি) ডাবের সাস ১কাপ (ইচ্ছা মত…