চাইনিজ মিক্সড ভেজিটেবল রান্নার রেসিপি

সবজি তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি। কিন্তু চিকেন চাইনিজ মিক্সড ভেজিটেবলটা একটু ভিন্নধর্মী বলেই হয়ত আমরা বেশি পছন্দ করে থাকি। তাই বাইরে গেলেই ফ্রাইড রাইসের সঙ্গে এই সবজি থাকা চাই-ই চাই। আসুন ঘরে বসেই শিখে নেই চাইনিজ মিক্সড ভেজিটেবল।

যা যা লাগবে:

মিক্সড সবজি:
– চিচিংগা (প্রধান সবজি হিসাবে ধরা হয়েছে),
– গাজর,
– ক্যাপসিকাম,ফুল কপি
– পেঁয়াজ (ফালি করে কাটা পেঁয়াজ এখানে সবজি হিসাবে ধরা হয়েছে)

অন্যান্য উপকরণ:
– হাফ কাপ চিকেন বোনলেস জুলিয়ান কাট (লম্বা কাট)
– ১ টেবিল চামচ আদা
– ১ টেবিল চামচ রসুন
– ২ চা চামচ সয়াসস
– কয়েকটা কাঁচা মরিচ
– এক চিমটা গোল মরিচ
– ১ চা চামচ চিনি
– হাফ কাপ তেল
– লবণ পরিমাণ মত

প্রণালী:
১. চিচিংগা ও গাজর , ফুল কপি সবজি গুলো আড়াআড়ি করে কেটে হালকা লবণ যোগে সিদ্ধ করে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। এই সিদ্ধটা যেন রান্নায় সময় কম লাগে এবং সবজির রং যেন শেষেও ভাল থাকে…
ক্যাপসিকাম সিদ্ধ না করাই ভাল, এর ঘ্রাণ ভাল লাগবে… আড়াআড়ি কেটে রেখে দিন।

২. উপকরণের সব মশলা পাতি দিয়ে চিকেন গুলো মিশিয়ে ফেলুন (লবণসহ)। কড়াইতে তেল গরম করে মশলা মাখা চিকেন গুলো তেলে ভাঁজতে থাকুন।

৩. চিকেন পিস গুলো নরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কাটা গুলো দিয়ে আবারো ভাল করে কষান। (এই পর্যায়ে সামান্য হাফ কাপ পানি দিন, ঝোল বানান)

৪. তেল উঠে গেলে কিছুক্ষণ পর সবজিগুলো দিয়ে দিন। ভাল করে মিক্স করুন। লক্ষ্য রাখবেন যাতে সবজি গুলো না ভেঙ্গে যায়, উপরে নিচে করে…।

৫. হাফ কাপ পানিতে এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে সবজিতে দিয়ে দিন। (বাসায় না থাকলে নাই, এটা শুধু সবজির ঝোলকে গাঢ় করার জন্য) ভাল করে মিশিয়ে মিনিট পনেরো জাল দিন। এই সময় ফাইনাল লবণ দেখুন।

৬. ব্যস, পরিবেশনের জন্য প্রস্তুত।

 

Similar Posts

  • বিকালের নাস্তায় ভিন্ন স্বাদের আলুর মাফিন

    তরকারিতে আলুর বিভিন্ন পদ তো আমরা রোজই খাই। তবে বিকালের নাস্তায়, টিফিনে বা সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে একটু অন্যরকম আলুর পদ খেলে কিন্তু মন্দ হয় না। তাই আজ আমরা এনেছি আলুর ঝটপট নাস্তার অন্যরকম একটি রেসিপি। এতে খাবারের পুষ্টিমান অক্ষুণ্ণ থাকবে, সময় বাঁচবে, সেই সঙ্গে খুবই কম খরচে খাবারের টেবিলেও আসবে বৈচিত্র্য। প্রয়োজনীয়…

  • |

    মোঘলদের মোগলাই রহস্য

    প্রতিদিন সন্ধ্যা হলেই মন ছুটে যায় হোটেলে। হ্যাঁ, আমি সেই মোগলাই পরটার কথাই বলছি।মোগলাই পরটা আমাদের সবার ই অনেক পছন্দের।এই খাবারটি কিন্তু মোঘলদের সময় থেকে চলে আসছে। আজ আমরা এই ঐতিহাসিক খাবারটি রেসিপি জানবো- উপকরন ঃ ময়দা-২ কাপ, ডিম- ২ টি, কিমা(রান্না করা)-১ কাপ, কাঁচা মরিচ কুচি- ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি/পুদিনা পাতা কুচি- ২…

  • নারিকেল-চিংড়ি স্টিক

    এখন হুটহাট করে চলে আসছে বৃষ্টি। আর এই বৃষ্টিতে একটু আধটু বৃষ্টিবিলাস করতে আপনার মন চাইতেই পারে। যদিও শহুরে এই ব্যস্ত জীবনে এমন সুযোগ কমই আসে। বিকেলের নাস্তায় বিশেষ কিছু রেখে বৃষ্টির দিনগুলোকে করে তুলতে পারেন আরো আনন্দময়। সেরকমই ১টি রেসিপি- উপকরণ বড় চিংড়ি ৮টি। নারিকেল বাটা ১ টেবিল-চামচ। ময়দা ১ কাপ। নারিকেল কুচি ১…

  • |

    দুধচিতই এ ঘরকন্যা

    চলছে শীতের মরশুম। শীত মানেই খেজুরের গুর আর গুড়ের তৈরি নানা রকম পিঠা। শীতকালে পিঠা খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। পিঠা খেতে যেমন মজা তেমনি পিঠা বানানো টা কিন্তু কিছু টা ঝামেলার বটে। আপনাদের এই ঝামেলা কমাতে আমরা নিয়ে এসেছি খুব সহজ একটি রেসিপি। চলুন দেখে নেয়া যাক কি করে সহজেই ঘরে বসে…

  • শুঁটকির বড়া তৈরির রেসিপি

    শুঁটকির বড়া শুঁটকিরই একটু ভিন্নরকমের আইটেম। গ্রাম দেশে যেমন এর চল আছে, শহরেও অনেকেই খায়। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল শুঁটকির বড়া খেতে দারুণ লাগে। চলুন চটপট জেনে নেই রেসিপি- উপকরণ:   মিষ্টি কুমড়া/লাউ পাতা- ১০টি, চ্যাপা শুঁটকি- ৫টি, শুকনা মরিচ- ৫টি, ধনে পাতা- ৩ টেবিল চামচ, রসুনের কোয়া- ৫টি, পেঁয়াজ কুঁচি- ১…

  • চুইঝালের আমচুরের আচার কিভাবে তৈরি হয়?

    আজ আমাদের জানাবো আমচুরের আচার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। আমচুর বা আমের ফলির আচার আমাদের অন্যতম বেস্ট সেলার একটা আচার। বেস্ট সেলার হওয়ার পেছনে যথেষ্ট কারন আছে! রয়েছে আমাদের প্রডাকশন টিমের দিন রাতের পরিশ্রম! এত আমের ফলি বা আমচুর কিভাবে পাই? প্রতি বছর কাল বৈশাখী বা মৌসুমি বায়ু পরিবর্তনের কারনে যে ঝড় হয়ে তাহে প্রায় কয়েক...

Leave a Reply