চিংড়ি মাছের মালাই কারি

উপকরণ : গলদা চিংড়ি আধা কেজি, হলুদ গুঁড়া ১ চা চামচ, বাটা মরিচ ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, ভিনেগার আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল পরিমাণমতো, শুকনা মরিচ টালা গুঁড়া আধা চা চামচ, গোটা জিরা আধা চা চামচ, নারিকেলের দুধ ৭-৮ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২টি।

প্রস্তুত প্রণালি : আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ পেঁয়াজ বাটা, লবণ ও হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে চিংড়ি মাছ মেরিনেট করতে হবে। একটি ফ্রাইপ্যানে গোটা জিরা ফোরন দিয়ে চিংড়ি মাছ ভেজে নিতে হবে। আরেকটি ফ্রাইপ্যানে শুকনা মরিচ ফোরন দিয়ে পেঁয়াজ কুচিগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে ১ চামচ পেঁয়াজ বাটা, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ মরিচ গুঁড়া, লবণ আধা চামচ, কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে মশালা কসিয়ে নিয়ে ভাজা নারিকেলের দুধ দিয়ে দিতে হবে। বলক এলে ভাজা চিংড়ি মাছগুলো ছেড়ে দিতে হবে। ১০ মিনিট অল্প আঁচে রানা করলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাই কারি।

Similar Posts

  • চিংড়ির কাবাব

    উপকরণ : চিংড়ির কিমা এক কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সিদ্ধ আলু পরিমাণমতো, কর্নফ্লাওয়ার পরিমাণমতো, ডিম ২টি, ব্রেডক্রাম পরিমাণমতো, টমেটো সস পরিমাণমতো, লবণ স্বাদমতো।     প্রস্তুত প্রণালি : ডিম, ব্রেডক্রাম ও তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার পছন্দমতো আকারে গড়ে…

  • | | |

    লাউ চিংড়ি রেসিপি

    লাউ চিংড়ি প্রয়োজনীয় উপকরণঃ ১. লাউ আধা কাজি একটু পাতলা টুকরো করে কাটা ২. কুচো/ছোট চিংড়ি এক কাপ ৩. সরষের তেল দুই টেবিল চামচ ৪. পেঁয়াজ কুচি আধা কাপ ৫. কাঁচা মরিচ ৭/৮ টি ৬. আদা-রসুন বাটা এক চা চামচ ৭. হলুদ মরিচ গুঁড়া এক চা চামচ ৮. লবণ, পানি প্রয়োজনমতো ৯. দুমুঠো কুচো ধনেপাতা…

  • চিংড়ির মালাই কারি – খুলনা স্টাইল

    আজ আপনাদের দেখাবো খুলনার বিখ্যাত চিংড়ির মালাই কারি পস্তুত প্রণালী। আপনি কখনো খুলনায় বেড়াতে যেয়ে থাকলে এটি আপ্যায়নে অবশ্যই পেয়েছেন। উপকরণঃ ১। বাগদা চিংড়ি ১/২ কেজি ( আপনি গলদা বা অন্য চিংড়ি ব্যবহার করতে পারেন) ২। নারিকেল ১ টি ৩। তেল ৪ টেবিল চামচ ৪। হলুদ ১ চা চামচ ৫। জিরা বাটা ১ চা চামচ…

  • |

    ডুমুর চিংড়ির ভর্তা

    ডুমুর চিংড়ির ভর্তা ডুমুর খুব একটা প্রচলিত খাবার না হলেও এর পুষ্টি গুণ অনেক । ডুমুর  ওষুধ হিসেবেও খাওয়া যায় । আমরা অনেক ভাবেই ডুমুর খেতে পারি মিষ্টি বা ঝাল যে কোন ভাবেই খেতে পারি। স্বাস্থ্য সচেতন সবাই ডুমুর খেতে পারেন। আজকে  আমরা জানবো ডুমুর চিংড়ি ভর্তার রেসিপি । উপকরণ:  ডুমুর ২৫০ গ্রাম,চিংড়ি ১৫০ গ্রাম,হলুদ…

  • |

    হানি গার্লিক উইথ বাটার প্রন

    হানি গার্লিক উইথ বাটার প্রন রেসিপিঃ উপকরণ : চিংড়ি – ৫০০ গ্রাম বাটার – ৩ টেবিল চামচ মধু – ৩ টেবিল চামচ লেবুর রস – ১ চা চামচ রসুন পেস্ট – ১/২ চা চামচ সয়াসস – ১ চা চামচ লবণ – ১ চিমটি সাদা গোলমরিচ – ১ চিমটি প্রনালি: চিংড়ি মাছের মাথা ফেলে লেজের অংশ …

  • চিংড়ি মাছ ভুনা

    উপকরণ : চিংড়ি মাছ ৭ পিস, পেঁয়াজ ২৫০ গ্রাম, হলুদ ৫ গ্রাম, রসুন ৫ গ্রাম, কাঁচামরিচ ১০ গ্রাম, ধনেপাতা ১০ গ্রাম, তেল ১৫০ গ্রাম, লবণ পরিমাণ মতো, নারিকেল বাটা পরিমাণ মতো, সরিষা বাটা ২০ গ্রাম, জিরা ১০ গ্রাম, শুকনা মরিচের গুঁড়া ৫ গ্রাম।     প্রস্তুত প্রণালি : প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিতে হবে।…