ক্রিস্পি চিংড়ি তৈরির রেসিপি

বিকালের জন্য মজাদার কোনো নাস্তা তৈরি করতে চাচ্ছেন? তাহলে তৈরি করুন ক্রিস্পি চিংড়ি।ক্রিস্পি চিংড়ি  খুব কম  সময়ে তৈরি করা যায়। ছোট বড় সবার ই চিংড়ির তৈরি যেকোনো খাবার বেশ সুস্বাদু একথা তো সবার জানেন। ক্রিস্পি চিংড়ি পরিবারের সবাই পছন্দও করবেন। বাড়িতে অতিথি আসলে আপ্যায়নের জন্য বেষ্ট বিকেলের নাস্তায় রাখতে পারেন মজাদার  ক্রিস্পি চিংড়ি। আসুন জেলে নেই কিভাবে তৈরি করবেন ।

যা লাগবে

চিংড়ি- ১-২  কাপ

ওয়েস্টার সস- ২-৩ টেবিল চামচ

টেম্পুরা পাউডার- ১ থেকে দেড় কাপ

লবণ- স্বাদমতো

সাদা গোলমরিচ গুঁড়া- পরিমান মত

শুকনা মরিচ গুঁড়া- ১-২ চা-চামচ

রসুন বাটা- ১ চা চামচ

পানি- পরিমাণমতো

তেল- পরিমান মত।

যেভাবে তৈরি করবেন

সর্ব প্রথম চিংড়ির লেজ রেখে মাথা ও খোসা বাদ দিয়ে ২-৩ টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে মাখিয়ে রাখতে হবে কিছু ক্ষন । এরপর  একটি পাত্রে টেম্পুরা পাউডার, মরিচ গুঁড়া, লবণ, গোলমরিচ গুঁড়া, রসুন বাটা ও পরিমাণমতো পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপর  তাতে চিংড়ি ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে । এবার পছন্দের সসের সাথে গরম গরম পরিবেশন করুন ক্রিস্পি চিংড়ি অতিথি আপ্যায়নে ও পরিবারের সবার সাথে।

আপনি চাইলেই টক-ঝাল-মিষ্টি স্বাদের এই সস তৈরি করতে পারেন ঘরেই। কিভাবে তৈরি করবেন দেখে নিতে পারেন। 

উপকরণ

৮০০-১০০০ গ্রাম পাকা টমেটো, ১-২ টি  ছোট পেঁয়াজ কুচি, ৮-১০ কোয়া রসুন, সামান্য  পরিমাণ আদা, ১ টেবিল চামচ মরিচ গুঁড়া, পরিমান মত  লবণ ও চিনি, ৪-৫টি শুকনা মরিচ, ২ টেবিল চামচ ভিনেগার।

যেভাবে তৈরি করবেন

প্রথমে টমেটো টুকরা করে ভেতরের শক্ত অংশ  ফেলে দিয়ে একটি পাত্রে  দিন। এর পর  এক এক করে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও আদা কুচি দিয়ে ৪-৫ মিনিট  মাঝারি জ্বালে নাড়তে থাকুন।
এবার  স্বাদমতো লবণ ও চিনি, শুকনো মরিচ, ভিনেগার ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে আবার নাড়ুন।
সস বানাতে  বাড়তি পানি দেয়ার প্রয়োজন নেই। মাঝারি জ্বালে  রেখে ঘনঘন নাড়তে থাকুন।

তারপর নাড়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে প্রথমে  ঠাণ্ডা করুন। এবার ঠাণ্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনির দিয়ে ছেঁকে নিন। ছাঁকা হয়ে গেলে একটি পাত্রে রেখে ফ্রিজে সংরক্ষণ করুন টমেটো সস।

Similar Posts

  • |

    প্রন ককটেইল

    প্রন ককটেইল আমরা তো অনেক রকমের ককটেইল খেয়েছি কিন্তু চিংড়ি মাছের টা  কি খেয়েছি  !?  তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি  প্রন ককটেইল  রেসিপি তাহলে চলুন দেখে নেই রেসিপিটি –  রেসিপিঃ    উপকরনঃ   চিংড়ি (মাঝারি)     ৪/৫ টা লাইম             ১ টি গারলিক পাউডার     ১/২  চা চামচ গোলমরিচ গুড়া      ১/৪  চা চামচ টেম্পুরার গুড়া       ১  টেবল চামচ…

  • চিংড়ি খিচুড়ি

    উপকরণ : চিংড়ি মাছ আধা কেজি, পোলাওর চাল দুই কাপ, মসুর ডাল আদা কাপ, মুগ ডাল এক কাপ, তেল পরিমাণ মতো, ডিম একটি, আদা বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, পানি পরিমাণ মতো।     প্রস্তুত প্রণালি : পছন্দ মতো সাইজের চিংড়ি মাছ কেটে…

  • চিংড়ির বাটি চচ্চড়ি

    উপকরণ : চিংড়ি মাছ ১ কাপ (মাঝারি), নারকেলবাটা ২ টেবিল চামচ, সরিষাবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ২টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ২-৩টি।     প্রণালি : ওপরের সব উপকরণ একসঙ্গে মেখে একটি ঢাকনাযুক্ত স্টিলের বাটিতে দিয়ে প্রেশার কুকারে ভাপে সেদ্ধ করে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন…

  • চিংড়ির মালাই কারি – খুলনা স্টাইল

    আজ আপনাদের দেখাবো খুলনার বিখ্যাত চিংড়ির মালাই কারি পস্তুত প্রণালী। আপনি কখনো খুলনায় বেড়াতে যেয়ে থাকলে এটি আপ্যায়নে অবশ্যই পেয়েছেন। উপকরণঃ ১। বাগদা চিংড়ি ১/২ কেজি ( আপনি গলদা বা অন্য চিংড়ি ব্যবহার করতে পারেন) ২। নারিকেল ১ টি ৩। তেল ৪ টেবিল চামচ ৪। হলুদ ১ চা চামচ ৫। জিরা বাটা ১ চা চামচ…

  • | |

    শুটকি চিংড়ির যুগলবন্দী

    শুটকি চিংড়ির যুগলবন্দী বাঙ্গালির অনেক গুলো পছন্দের খাবারের মধ্যে অন্যতম প্রিয় হচ্ছে শুঁটকী, শুঁটকী  ভর্তা, শুঁটকী ভুনা সবই জিভে জল আনার মতো । শুঁটকির অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে। তাই আমাদের খাদ্য তালিকায় শুঁটকী থাকাটা জরুরি। আজ আমরা একটি অসাধারন শুঁটকী চিংড়ির রেসিপি জানবো । উপকরণঃ   লইট্যা/ছুড়ি শুটকি (যে কোন শুটকি দিয়েই হবে) : ২০০ গ্রাম,…

  • চিংড়ির কাবাব

    উপকরণ : চিংড়ির কিমা এক কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সিদ্ধ আলু পরিমাণমতো, কর্নফ্লাওয়ার পরিমাণমতো, ডিম ২টি, ব্রেডক্রাম পরিমাণমতো, টমেটো সস পরিমাণমতো, লবণ স্বাদমতো।     প্রস্তুত প্রণালি : ডিম, ব্রেডক্রাম ও তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার পছন্দমতো আকারে গড়ে…

Leave a Reply