|

হানি গার্লিক উইথ বাটার প্রন

হানি গার্লিক উইথ বাটার প্রন

রেসিপিঃ

উপকরণ :

চিংড়ি – ৫০০ গ্রাম

বাটার – ৩ টেবিল চামচ

মধু – ৩ টেবিল চামচ

লেবুর রস – ১ চা চামচ

রসুন পেস্ট – ১/২ চা চামচ

সয়াসস – ১ চা চামচ

লবণ – ১ চিমটি

সাদা গোলমরিচ – ১ চিমটি

প্রনালি:

চিংড়ি মাছের মাথা ফেলে লেজের অংশ  রেখে খোসা ফেলে দিব।লেবুর রস,লবণ,গোল মরিচ দিয়ে মেরিনেট করব ৫ মিনিট। এরপর প্যানে বাটার দিয়ে তার রং সোনালি হয়ে আসলে তাতে মধু,রসুন পেস্ট, সয়া সস দিয়ে ৩ মিনিট রান্না করে অালাদা বাটিতে উঠিয়ে নিব।এরপর প্যানে চিংড়ি মাছ হালকা করে ভাজতে হবে।ভাজা হলে উপরের ঐ বাটারের মিশ্রণটি ঢেলে ৫ মিনিট  রান্না করতে হবে। এবার ধনেপাতা কুচি করে উপরে ছিটিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার “হানি গার্লিক উইথ বাটার প্রন” ।

 

 

পরিবেশনঃ

ভাত, রুটি, পোলাউ এর সাথে পরিবেশন করুন।

রেসিপিদাতাঃ

নাম: ফারহানা চৌধুরী

 

পেশা: গৃহিনী

শখ: রান্না করা

Similar Posts

  • |

    মচমচে সবুজ দ্বীপ

    মচমচে সবুজ দ্বীপ রেসিপিঃ উপকরনঃ ব্রকলি কুচি ১ কাপ মটর ডাল বাটা ২ কাপ পেয়াজ কলি কুচি ১ কাপ ছোট ছোট চিংড়ি -১কাপ কর্নফ্লাওয়ার ১কাপ লবন-হলুদ-পরিমান মত কাঁচা মরিচ কুচি স্বাদমত কালোজিরা ১ চা চামচ পেয়াজ কুচি ১/২কাপ প্রস্তুত প্রণালীঃ সমস্ত উপকরন গুলো একসাথে মিশিয়ে ভালোভাবে মেখে গোল / পাকোড়া আকৃতিতে অথবা যেকোন আকৃতিতেই হাত…

  • |

    ভেজিটেবল চাওমিন রেসিপি

    ভেজিটেবল চাওমিন  চাউমিন মানে ভাজা নুডলস।  অনেক সবজি, মাংস দিয়ে যে নুডলস রান্না করা হয় সেটাই আমাদের দেশে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে চাউমিন নামে পরিচিত  এবং সবার খুব প্রিয় । চলুন দেখি কীভাবে বানাবেন ভেজিটেবল  চাউমিন। উপকরণঃ চাওমিন সিদ্ধ-১প্যাকেট,  বিভিন্ন রকম সবজি-১ কাপ (গাজর, বরবটি, ক্যাপসিকাম, পাতাকপি),  পেঁয়াজ কুচি-২টেবিল চামচ,  রসুন কুচি-১ চা চামচ,  কাঁচা মরিচ-২টি , …

  • |

    ঝিঙে দিয়ে চিংড়ি

    বাজারে নতুন ঝিঙে উঠতে শুরু হয়েছে। আর চিংড়ি মাছ যে তরকারিতেই ব্যবহার করা হয়, তার স্বাদ ও ফ্লেভার অনেক বেড়ে যায়। এবার দেখে নিই ঝিঙে ও চিংড়ির চমৎকার একটি রেসিপি। উপকরণ বড় পেঁয়াজ কুচি দুটি রসুন কুচি করা চার কোয়া চিংড়ি মাঝারি সাইজ ৮ থেকে ১০টি ঝিঙে তিন-চারটি আলু ২ টি গাজর ১ টি হলুদ…

  • |

    এগ ব্রেড টোস্ট

    সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট করে দিতে পারেন এগ ব্রেড টোস্ট। চলুন দেখে নেই কিভাবে করবেনঃ  উপকরণঃ ১. পাউরুটি ২. ২টি ডিম ৩. পেয়াজ কুচি ৪. টমেটো কুচি ৫. কাচা মরিচ কুচি ৬. ধনিয়া পাতা কুচি ৭. লবন স্বাদমত ৮. গোলমরিচ গুড়ো স্বাদমত ৯. ভাজার জন্য তেল প্রনালীঃ একটি খালি পাএ নিয়ে তার…

  • |

    শাহী গাজরের পায়েস  

    শাহী গাজরের পায়েস   গাজর খুবই  স্বাস্থ্যকর ও পুস্টিদায়ক একটি সবজি । গাজর অনেক ভাবেই খাওয়া যায় ,রান্না করে বা কাঁচা গাজর ও খেতে খুব মজা। শীতের সবজি হিসেবে এর গুনের শেষ  নেই।  আমরা চালের পায়েস তো অনেক খেয়েছি গাজরের পায়েস হয় তো তেমন খাওয়া হয়নি ,  কিভাবে গাজরের পায়েস বানানো যায় দেখে নেই। উপকরণঃ    গাজর…

  • |

    মাসালা চিকেন সাসলিক

    মাসালা চিকেন সাসলিক চিকেন বা মাংস জাতীয় খাবার কম বেশি সবারই পছন্দ । ছোট বড় সবাই খেতে পছন্দ করে , ফ্রাই , গ্রেভি বা কাবাব সবাই খেতে পছন্দ করে  । মাশালা চিকেন সাসলিক খুবই মজার ও সবার পছন্দের একটি খাবার । আসুন জেনে নেই কিভাবে তপরি করতে হয় । রেসিপিঃ  উপকরনঃ হাড়ছাড়া কিউব করে কাটা…