চিনি দিয়ে রূপচর্চা

আমি চিনি গো চিনি তোমারে …

গান শোনাচ্ছি না চিনির কথা বলতে গান টা কানে বাজলো ।

চিনি একটি খুব প্রয়োজনিয় খাদ্যদ্রব্য। চিনি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে। রান্নায় ব্যবহার করা হয় চিনি। সেখানে নিরামিষ রান্না হোক বা আমিষ রান্না। সব রান্নাতেই বাড়তি স্বাদ আনতে চিনির কোন তুলনা নেই। চিনি খেতে গেলে কতই না হিসেব-নিকেশ। ছেলেবেলায় যেমন শুনতে হয়েছে, এত চিনি খেয়ো না পেটে কৃমি হবে, বড়বেলাও তেমন শুনতে হয়, বেশি চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দিন কতটুকু চিনি খাওয়া যাবে, তাও ঠিক করে দেন ডায়েটিশিয়ানরা।

চিনি খেতে নানারকম নিষেধ থাকলেও ত্বকের যত্নে এর ব্যবহারে নিষেধ নেই।

চিনি কিভাবে ত্বকের যত্ন নেয় তা জেনে নেয়া যাক।

 

স্ক্রাব: সব ধরনের ত্বকেই দারুণ স্ক্রাব হিসেবে কাজ করে চিনি। অলিভ অয়েলের সঙ্গে  চিনি ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। হালকা গরম পানিতে আলতো করে স্ক্রাব করে তুলে ফেলুন। তবে লেবু ব্যবহার করলে অনেকের ত্বক জ্বালাপোড়া করতে পারে। সেক্ষেত্রে লেবু পরিহার করুন।

 

 

গ্লো: ত্বকের উজ্জ্বলতা ফেরাতে চিনির ভূমিকা অনেকটা রয়েছে বেশ। কয়েক ফোঁটা অলিভ অয়েল ও এক চামচ লেবুর রসের সঙ্গে চিনি মিশিয়ে লাগিয়ে রাখুন মুখে। মিনিট ১৫ পর ধুয়ে নিন মুখ। ধোয়ার সময় স্ক্রাব করেও নিতে পারেন।

 

ঠোঁট ফাটা: শীতকাল হোক কিংবা গরম, প্রায় সারা বছরই ঠোঁট ফাটার সমস্যা লেগে থাকে অনেকের। তাই ঠোঁট ফাটা বন্ধ করতে ব্যবহার করতে পারেন চিনি। বিটের রস ও চিনি মিশিয়ে লাগিয়ে নিন ঠোঁটে। নরম ও লালচে হওয়ার পাশাপাশি ফাটবেও না ঠোঁট।

 

স্ট্রেচ মার্ক: স্ট্রেচ মার্ক নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। হঠাৎ ওজন কমলে বা বাড়লে ত্বকে স্ট্রেচ মার্ক পড়ে। প্রেগন্যান্সির পরেও এমন দাগ দেখা যায়। তেমন সমস্যা হলে কফি, চিনি, আমন্ড তেল ও মধু মিশিয়ে নিয়মিত মালিশ করুন। ধীরে ধীরে হালকা হবে স্ট্রেচ মার্ক।

 

 

সূত্র ইন্টারনেট

 

 

Similar Posts

  • |

    পায়ের রোদে পোড়া দাগ নিয়ে ঝামেলা?

    রোদে কম-বেশি সবাইকেই ঘুরতে হয়। আর রোদে টই টই করে এই ঘোরাফেরার ফলাফল হিসেবে কিছুদিন পর পাওয়া যায় একই পায়ের দুরকম রঙ। খানিকটা সাদা, খানিকটা রোদে পোড়া, কালচে। এমনিতে এই সমস্যাটিতে ছেলে-মেয়ে সবাইকেই ভুগতে হলেও নারীদের ক্ষেত্রে নানারকম জুতো ব্যবহারের ফলে পুড়ে যাওয়া চামড়ার আধিক্য বেশি দেখা যায়। অন্যদিকে বুট বা শু পড়ায় ছেলেরা প্রায়ই…

  • সুন্দর ত্বকের জন্য বরফ

    রূপচর্চার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। বিশেষ করে আমরা চিন্তায় থাকি ত্বকের ব্রণের সমস্যা এবং ত্বকের উজ্জ্বলতা নিয়ে। এর পেছনে আমরা প্রচুর সময় এবং শ্রম ব্যয় করে থাকি। ব্যবহার করি অনেক ধরণের ক্যামিকেল প্রোডাক্ট। কিন্তু বেশীরভাগ সময়ই আমাদের এত সময় এবং শ্রম সবই বৃথা যায়। কারণ ত্বকের এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া…

  • |

    এই শীতে চুলকে দিন বাড়তি যত্নের ছোঁয়া

    শীতের শুষ্ক আবহাওয়ার প্রভাব শুধু ত্বকেই নয় চুলের উপর ও পড়ে। চুল  হারায় তার স্বাভাবিক উজ্জ্বলতা এবং দুর্বল হয়ে ভেঙ্গে পড়ে। তাই শীত কালে ত্বকের পাশাপাশি চুলের ও নিতে হয় বিশেষ যত্ন। শীতকালে চুলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খুসকি। মাথার তালুর সাদা শুষ্ক ত্বকের স্তরই হচ্ছে খুসকি। এই সময়ের আর্দ্রতাহীন আবহাওয়ার কারনে এই সমস্যা আরো বেড়ে…

  • ঘরে বসে মেকআপ করার পদ্ধতি

    আমরা সকলেই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই আর বিশেষ করে মেয়েরা। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য নিজেদেরকে পরিপাটি হয়ে থাকতে হয়। আর আমাদের এই পরিপাটি হয়ে থাকার জন্য কিছু প্রসাধনী সামগ্রী ব্যবহার করে করতে হয় যা হচ্ছে মেকআপ । যা আমাদেরকে বাহ্যিকভাবে আরো সুন্দর করে তোলে। মেকআপ কিভাবে করে? এটা নিয়ে আপনাদের মধ্য অনেক দ্বিধা কাজ…

  • |

    চালের গুনাগুণ

    চালের গুঁড়া দিয়ে রূপচর্চা অবাক হচ্ছেন আমাদের শরীরের চামড়ায় প্রতিনিয়ত মৃতকোষ গুলা উঠে গিয়ে সেখানে নতুন কোষ জন্মায়। মৃতকোষ শরীরের উপরিভাগে ময়লার আস্তরণ তৈরি করে এবং এতে ত্বকের মসৃণটা কমে গিয়ে ত্বক হয়ে যায় খসখসে। তাই মৃতকোষ পরিষ্কার করার জন্য স্ক্রাব হল সবচেয়ে ভাল পদ্ধতি। চালের গুঁড়া ভাল স্ক্রাব এর কাজ করে।   যা যা লাগবে ২…

  • |

    মাজু ফলের ম্যাজিক

      মাজু ফল এর ইংরেজি নাম হচ্ছে gallnut বা marking nut । এটি মূলত একটি চাইনিজ ফল। গাছে হলেও এটি কিন্তু আসলে ফল না। এটি সাধারণত এক ধরনের পতঙ্গের কারনে হয়ে থাকে। গাল নামের এক ধরনের পতঙ্গের লার্ভা দিয়েই তৈরি। এটি ওক গাছে হয়ে থাকে। বিশ্বের ৯৫% মাজুফল চায়না থেকে আসে। তাই চাইনিজ মার্কেটে এটি…

Leave a Reply