|

স্ট্রেচ মার্ক নিয়ে চিন্তিত ? দেখে নিন সমাধান

ত্বকে ফাটা ফাটা বা কুঁচকে যাওয়ার মতো দাগকে আমরা স্ট্রেচ মার্ক বলে থাকি। সাধারণত কোমর, ঘাড়ের ভাঁজে, পেটের ভাঁজে অথবা পায়ের ভাঁজে এই ধরনের দাগ দেখা দেয়।

আবার গর্ভকালীন সময়ে পেটে এই স্ট্রেচ মার্ক দেখা দেয়। সাধারণত শরীরের অভ্যন্তরীণ অংশে এই দাগ পড়ে। তবে এই দাগ শরীরে বাহ্যিক অংশে দেখা দিলে তা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা ছাড়া আর কিছুই করে না। গর্ভধারণ, অতিরিক্ত ওজন বৃদ্ধি, অতিরিক্ত ওজন কমানো, হরমোনের অসামঞ্জস্যতা, ইত্যাদি কারণে স্ট্রেচ মার্ক পড়তে পারে। ত্বকের এই দাগ দূর করে ফেলুন ঘরোয়া কিছু উপায়ে। নিয়মিত ব্যবহারে এই স্ট্রেচ মার্ক চিরতরে দূর করা সম্ভব।

১। ক্যাস্টর অয়েল

স্ট্রেচ মার্কের উপর কিছু পরিমাণ ক্যাস্টর অয়েল চক্রাকারে ৫-১০ মিনিট ম্যাসাজ করুন। এই স্থানটি পাতলা সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখুন। এর ওপর গরম পানির বোতল দিয়ে রাখুন কমপক্ষে আধা ঘন্টা । এটি প্রতিদিন এক মাস করুন। দেখবেন দাগ হালকা হয়ে গেছে।

২। অ্যালোভেরা জেল

ত্বকের নানা সমস্যা সমাধানে অ্যালোভেরা বেশ কার্যকর। স্ট্রেচ মার্কের স্থানে অ্যালোভেরা জেল ১৫ মিনিট ম্যাসাজ করুন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া এক চতুর্থাংশ অ্যালোভেরা জেল, ১০টি ভিটামিন ই ক্যাপসুল, ৫টি ভিটামিন এ ক্যাপসুল মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করুন। এটা প্রতিদিন ব্যবহার করুন।

৩। ডিমের সাদা অংশ

দুটি ডিমের সাদা অংশ ভাল করে ফেটে নিন। স্ট্রেচ মার্কের স্থানটি পানি দিয়ে পরিষ্কার করে নিন। তারপর ডিমের সাদা অংশের পাতলা প্রলাপ লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এরপর এতে অলিভ অয়েল ম্যাসাজ করুন। এটি প্রতিদিন একবার করে দুই সপ্তাহ করুন।

৪। আলুর রস

একটি আলু পাতলা করে কেটে নিন। এবার এটি স্ট্রেচ মার্কের উপর ঘষুন। লক্ষ্য রাখবেন সম্পূর্ণ দাগের উপর যেন আলুর রস লাগে। এভাবে ৫-১০ মিনিট রেখে দিন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। আলুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল আছে যা কোষ পুনর্বিন্যাস করে থাকে।

৫। অলিভ অয়েল

স্ট্রেচ মার্ক দূর করতে সহজলভ্য একটি উপায় হলো অলিভ অয়েল। এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টি উপাদান এই দাগ হালকা করে ত্বকের পুষ্টি যুগিয়ে থাকে। কুসুম গরম অলিভ অয়েল দাগের উপর ম্যাসাজ করুন। এরছাড়া অলিভ অয়েল, ভিনেগার এবং পানি মিশিয়ে নাইট ক্রিম তৈরি করে নিয়ে ব্যবহার করতে পারেন। নিয়মিত ব্যবহারে এটি ত্বক থেকে স্ট্রেচ মার্ক দূর করে দেবে।

Similar Posts

  • |

    পুরুষদের ত্বকের যত্নে সাবধানতা

    ব্যস্ত পুরুষরা ত্বকের যত্নের ব্যাপারে উদাসীন হয়ে থাকেন। শোবিজ বা কর্পোরেট অফিসে যারা কাজ করেন তাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা কামনীয়। নারীদের তুলনায় তারা কম সচেতন থাকেন বলেই অল্প বয়সে বুড়িয়ে যান। অনেকে মনে করেন, রূপচর্চা মেয়েলি ব্যাপার। নিয়ম মেনে রূপচর্চা করা অসম্ভব। ত্বকের জন্য ক্ষতিকারক জিনিসগুলো এড়িয়ে চললে ত্বক সুস্থ রাখা যায়।মেয়েদের মত পুরুষদের…

  • প্রাকৃতিক উপায়ে রুপচর্চা

    ১। মধুঃ মধু খুবই একটি গুরুত্বপূর্ণ পদার্থ। আপনি দৈনিক মধু ও লেবুর রস একসাথে মিশ্রিত করে ঠোটে লাগালে ঠোটের কালচে দাগ দূর হবে। ২। শশাঃ শশা খাওয়া যেমন উপকারী তেমন রুপচর্চাতেও দারুন উপকারী। দৈনিক শশার রস মুখে মাখলে মুখের উজ্জলতা বৃদ্ধি পাবে। ৩। আলুঃ আলু একটি পরিচিত ও প্রতিদিনের খাবার। সেই আলুকে বেটে চোখের নিচে লাগালে চোখের কালো দাগ চলে যাবে।…

  • টমেটো দিয়ে রূপচর্চা

    আমরা সকলেই জানি , টমেটো দিয়ে তো কত কী-ই হয়! টমোটোর স্যুপ, টমেটোর চাটনি, টমেটোর সস আরো কত কী। খাবার সুস্বাদু করতে টমেটোর জুড়ি মেলা ভার। এসবকিছু তো রয়েছেই, আমাদের প্রতিদিনের রূপচর্চায় টমেটোর ব্যবহর করা জরুরী এবং  বেশ গুরুত্বপূর্ণ। হাতের কাছে থাকা এই সবজিটি দিয়েই আপনি সেরে ফেলতে পারেন রূপচর্চার কাজ।তাহলে  চলুন কিভাবে রূপচর্চার কাজে…

  • |

    ক্যাস্টর অয়েল

    চুল ঘন করে ক্যাস্টর অয়েল সঠিক যত্নের অভাবে চুল পড়ে পাতলা হয়ে যাচ্ছে? রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েল ও নারকেল তেলের মিশ্রণ ম্যাসাজ করে নিন মাথার ত্বকে। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। নিয়মিত এটি ব্যবহারে চুল হবে ঘন। জেনে নিন চুলে কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল। যেভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন চুলের যত্নে পরিমাণ…

  • ত্বকের যত্নে দুধের সর

    ইতিহাস থেকে জানা যায়, দুধের সর দিয়ে নিয়মিত ত্বকের পরিচর্যা করতেন মিশরের মহারানী। তাই তিনি এত সুন্দরি হয়ে উঠেছিলেন। সুতরাং ত্বকের পরিচর্যায় নিয়মিত দুধের সরকে কাজে লাগালে আপনিও সুন্দর হয়ে উঠুন। ১) ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় ত্বককে উজ্জ্বল করতে দুধের সর খুবই উপকারি। এছাড়া কাঁচা দুধও মুখে লাগাতে পারেন। দুধের সর অল্প পরিমাণ নিয়ে ভাল…

  • |

    শক্ত মজবুত চুল পেতে চান ?

    মেথি চুলের জন্য উপকারী একটা উপাদান তা আমরা অনেকেই জানি। মেথিতে রয়েছে ভিটামিন,প্রোটিন,পটাশিয়াম,লেসিথিন আরও অনেক উপকারী উপাদান। তবে আজ বলব মেথির তেলের কথা।কারণ মেথির পেস্ট লাগাতে অনেক সময় সমস্যা হয়। মেথির গুঁড়ো চুলের ভেতর আটকে থাকে। তাই তেল ব্যবহার করুন। এটাও একইরকম উপকার দেবে আর কোন সমস্যাও হবেনা। মেথিতে রয়েছে একপ্রকার হরমোন যা চুলের বৃদ্ধি…