সুন্দর ত্বকের জন্য বরফ

রূপচর্চার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। বিশেষ করে আমরা চিন্তায় থাকি ত্বকের ব্রণের সমস্যা এবং ত্বকের উজ্জ্বলতা নিয়ে। এর পেছনে আমরা প্রচুর সময় এবং শ্রম ব্যয় করে থাকি। ব্যবহার করি অনেক ধরণের ক্যামিকেল প্রোডাক্ট। কিন্তু বেশীরভাগ সময়ই আমাদের এত সময় এবং শ্রম সবই বৃথা যায়। কারণ ত্বকের এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া অনেক দুষ্কর। কিন্তু আমরা নিজেরাই জানি না ঘরের কিছু সাধারণ জিনিষ আমাদের ত্বকের কতোটা উপকারে আসতে পারে। বরফ এমনই একটি উপাদান যা আমাদের ত্বকের যত্নে অনেক বেশি কার্যকরী।

আসুন দেখে নেই আমাদের রূপচর্চায় বরফের কিছু ব্যবহার।

 

১) ব্রণের সমস্যা সমাধানে বরফ

যারা ব্রণের সমস্যায় ভুগে থাকেন তারা খুব সহজে ব্রণের প্রকোপ কমাতে পারেন বরফ ব্যবহার করে। একটি পরিষ্কার প্ল্যাস্টিকের ব্যাগে ২/৩ টি বরফের টুকরো পেঁচিয়ে নিয়ে ব্যাগটি ব্রণের ওপর ধরে রাখুন ১০ মিনিট।এতে ব্রণের লালচে ভাব দূর হবে এবং ব্রণের আকারও ছোট হয়ে আসবে। প্রতিদিনের ব্যবহারে ব্রণের প্রকোপ থেকে বাঁচবেন।

২) চোখের ফোলা ভাব কমাতে বরফ

ঘুম কম হলে কিংবা বেশি হলে আমাদের অনেকেরই চোখের নিচ ফুলে যায়। এতে দেখতে বেশ বিশ্রী দেখায়। এই সমস্যা দূর করবে বরফ। একটুকরো বরফ পরিষ্কার পাতলা কাপড়ে পেঁচিয়ে ইয়ে চোখের নিচে ফোলা জায়গায় ধরে থাকুন। এতে ফোলা ভাব কমবে। এবং আপনার রাতের ক্লান্তিও দূর করবে। যদি খুব বেশি ফোলা ভাব হয় তবে চিনি ছাড়া গ্রিন টি তৈরি করে তা বরফ করে নিয়ে চোখের নিচে ধরে রাখুন। ভালো ফল পাবেন।

৩) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে বরফ

শসা এবং স্ট্রবেরি ত্বকের উজ্জলতার জন্য অনেক বেশি কার্যকরী। ত্বকের উজ্জ্বলতা দ্রুত বৃদ্ধি করতে এই দুটি উপাদানের তৈরি বরফ বেশ কাজে দেবে। শসা অথবা স্ট্রবেরি যে কোন একটি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর এটিকে ডীপ ফ্রিজে রেখে বরফ করে নিন। এই বরফ মুখে ঘষুন সপ্তাহে ১ দিন। বরফটি অনেকটা স্ক্রাবারের মত কাজ করবে। এতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।

৪) রোদে পোড়া দাগ দূর করতে

কাজের জন্য বাইরে তো বেরুতেই হয়। অনেক সময়ই ভালো সানস্ক্রিন ব্যবহার না করার ফলে ত্বকে পরে সূর্য রশ্মির পোড়া দাগ। এই রোদে পোড়া দাগ দূর করার জন্যও বরফ বেশ ভালো একটি উপাদান। ২/৩ টুকরো বরফ পরিষ্কার পাতলা কাপড়ে পেঁচিয়ে পোড়া স্থানের ওপর ঘষে নিন। এতে পোড়া দাগ দ্রুত মিলিয়ে যাবে।

৫) মেকআপের জন্য ত্বক তৈরি করে নিতে বরফ

মেকআপ করার সময় অনেকেই একটি সমস্যার সম্মুখীন হন, তা হলো মুখে মেকআপ বসা নিয়ে। অনেকেই দেখেন মেকআপ মুখে ঠিকমত বসে না। ভাসা ভাসা থাকে। এতে মেকআপের কারণে মুখ আরও বিশ্রী হয়ে যায়। এই সমস্যার সমাধান করবে বরফ। মেকআপ শুরু করার আগে ২ টুকরো বরফ মুখে ঘষে নিন। এরপর মেকআপ করলে মেকআপ ত্বকে বসবে ভালো।

সূত্র – ইন্টারনেট

Similar Posts

  • ত্বকের সৌন্দর্য ধরে রাখতে যা করবেন

    মানুষ সৌন্দর্যের পূজারি। নিজেকে সুন্দর দেখাতে চেষ্টার ত্রুটি নেই কারো। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে নানা সমস্যার সৃষ্টি হয়। বলিরেখা, বার্ধক্যের ছাপ, চুল পেকে যাওয়া আরো কত কী। কিন্তু কখনও কি ভেবে দেখেছি বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ত্বকের সৌন্দর্য ধরে রাখা যায় কিভাবে? ইচ্ছা হলেই বয়সের উল্টো দিকে চলতে পারেন। কিন্তু এটা করার জন্য…

  • রূপচর্চায় মধু

    খাবারের পাশাপাশি রূপচর্চায় বহুদিন থেকেই ব্যবহৃত হয়ে আসছে মধু। তবে অনেকেরই জানা নেই মধু ব্যবহারের সঠিক নিয়ম। ত্বক ও চুলের যত্নে মধু অতুলনীয়। ত্বকের আদ্রতা ধরে রাখতে, বলিরেখা কমিয়ে ত্বক টানটান করতে ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে ত্বক সুরক্ষিত রাখতে মধুর জুড়ি নেই। পাশাপাশি এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিকর নানান উপাদান। কোনও ধরনের প্রক্রিয়াজাতকরণ ছাড়া…

  • শরীরের যত্ন নেওয়া টিপস

    নিজের শরীরের যত্ন নেওয়ার  ইচ্ছা কার না থাকে। শুধু সময়ের অভাবে কেউ যত্ন নিতে পারে আবার কেউ বা ঠিক মত যত্ন নিতে পারে না। এই ব্যস্ত জীবনে সংসার, কাজ,চাকুরী, লেখাপড়া ইত্যাদি অগনিত ঝামেলা শেষে দেখা যায় নিজের যত্ন নেওয়ার মতো সময় বের করা হয় না অনেকের । আমরা অনেকেই মনে করি শরীরের যত্ন বললেই আমরা…

  • |

    চালের গুনাগুণ

    চালের গুঁড়া দিয়ে রূপচর্চা অবাক হচ্ছেন আমাদের শরীরের চামড়ায় প্রতিনিয়ত মৃতকোষ গুলা উঠে গিয়ে সেখানে নতুন কোষ জন্মায়। মৃতকোষ শরীরের উপরিভাগে ময়লার আস্তরণ তৈরি করে এবং এতে ত্বকের মসৃণটা কমে গিয়ে ত্বক হয়ে যায় খসখসে। তাই মৃতকোষ পরিষ্কার করার জন্য স্ক্রাব হল সবচেয়ে ভাল পদ্ধতি। চালের গুঁড়া ভাল স্ক্রাব এর কাজ করে।   যা যা লাগবে ২…

  • শীতে ঠোটের দরকার বিশেষ যত্ন

    শীত মানেই ঠোঁট ফাটা সমস্যা। শীতকাল আসলেই সারাক্ষণ ঠোঁটটা শুকনো হয়ে যায়। বারবার লিপজেল জাতীয় কিছু ব্যবহার করতে হয়। এগুলি আমাদের ঠোঁটকে সাময়িক স্বস্তি দেয় ঠিকই। কিন্তু স্থায়ী স্বস্তি দেয় না। অথচ শীতকালের এই শুষ্ক ঠোঁটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার বহু উপায় বাড়িতেই রয়েছে। শীতে ঠোঁটে টান টান বোধ হয় সবার আগে। সতর্ক না হলে…

  • রুপচর্চায় ফলের ব্যবহার

    বাজারে পাওয়া যাচ্ছে অনেক রকমের ফল, এমন ফল যা দিয়ে রূপচর্চাও হয়ে যাবে খুব সহজে। ফল খেতে খেতে রূপচর্চার কাজেও কীভাবে ব্যবহার করতে পারবেন, দেখে নিন।   পেঁপে ত্বক কোমল আর উজ্জ্বল করতে পেঁপের ব্যবহার উল্লেখযোগ্য। আধা কাপ পাকা পেঁপে, ৪ টেবিল চামচ নারকেলের দুধ ও সিকি কাপ কর্নফ্লেক্স একটি পাত্রে চটকে মাস্ক তৈরি করে…

Leave a Reply