হাতের ত্বকের যত্নে ৩টি টিপস

প্রচুর সময় এবং অর্থ খরচ করে আমরা মুখের ত্বক ভীষণ যত্নে রাখি। হাতের ত্বক নিয়ে কয়জন চিন্তা করি? অথচ হাতের ত্বকের ওপর দিয়েই যায় সবচাইতে বেশি ঝড়ঝাপটা। বয়সের ছাপটাও সবার আগতে হাতের ত্বকেই প্রকট হয়ে ওঠে।

তাই একটু হলেও যত্নে রাখুন হাত। হাতের যত্ন নিতে ঘরেই ম্যাসাজ করে নিতে পারেন। নিচে হাতের ত্বকের যত্নে ৩টি টিপস দেওয়া হল। যেটা আপনার জন্য সহজ সেটি বেছে নিন।

অলিভ অয়েল ও চিনিঃ

অলিভ অয়েলের সাথে সামান্য চিনি মিশিয়ে দু’হাতে ম্যাসাজ করা যাবে। এজন্য প্রথমে হাতের কনুই বা বগল হতে শুরু করে আঙ্গুল হাতের তালু ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। চিনি পুরোপুরি ভাবে না গলে যাওয়া পর্যন্ত ম্যাসাজ করতে হবে। তারপর ধুয়ে ফেলুন এবং সামান্য অলিভ অয়েল দু’হাতে ম্যাসেজ করে নিন।

ভিনেগার ও মোজাঃ

হাত ভালো করে ধুয়ে নিন। তারপর শুকিয়ে সামান্য পানির সাথে পরিমাণ মতো ভিনেগার মিশিয়ে হাতে ম্যাসাজ করে নেবেন। ম্যাসাজ করা হয়ে গেলে মোজা পরে ১৫ মিনিট অপেক্ষা করে হাত ধুয়ে ফেলুন। ১৫ মিনিটেই হাতের ম্যাসাজ শেষ।

ভ্যাসলিন ও মোজাঃ

রাতে ঘুমাতে যাবার আগে ভালো করে হাত পরিষ্কার করে নিতে হবে। নরম তোয়ালে দিয়ে হাত ভালো করে মুছে নিতে হবে। পরে সামান্য ভ্যাসলিন নিয়ে ম্যাসাজ ২/৩ মিনিট ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করা হয়ে গেলে পাতলা বা পুরনো হাত মোজা পরে নিন এবং সকালে ঘুম থেকে ওঠার পর হাত ধুয়ে ফেলুন।

 

Similar Posts

  • সুন্দর ত্বকের জন্য বরফ

    রূপচর্চার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। বিশেষ করে আমরা চিন্তায় থাকি ত্বকের ব্রণের সমস্যা এবং ত্বকের উজ্জ্বলতা নিয়ে। এর পেছনে আমরা প্রচুর সময় এবং শ্রম ব্যয় করে থাকি। ব্যবহার করি অনেক ধরণের ক্যামিকেল প্রোডাক্ট। কিন্তু বেশীরভাগ সময়ই আমাদের এত সময় এবং শ্রম সবই বৃথা যায়। কারণ ত্বকের এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া…

  • |

    ত্বকের যত্নে মসুরের ডাল

    বাঙালীর খাবার টেবিলে ডালভাত না থাকলে রসনা বোধহয় অপূর্ণই রয়ে যায়।  সবাই প্রতিদিন হয়তো ডাল খেয়ে থাকি। কিন্তু এই মশুরের ডাল যে ত্বকের জন্য কত উপকারি এটা আমরা সবাই হয়তো জানি না। ত্বকে যত্নে যা যা ভূমিকা মশুরের ডালের—  ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে। ত্বকের কালচে ভাব দূর করে। ত্বক অর্থাৎ স্কিনকে টান টান রাখে। ত্বকের…

  • |

    চুলের যত্ন নিন কাঠ বাদামের সাথে

    কাঠবাদাম আমাদের কাছে অতি পরিচিত। স্বাদের তুলনায় কাঠবাদাম পুষ্টিগুণেই বেশি সমৃদ্ধ। এই বাদামে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন বি, ই, ডি এবং উপকারী ফ্যাট। প্রতি ১০০ গ্রাম কাঠবাদামে রয়েছে – এনার্জি ৫৭৮ কিলোক্যালরি, কার্বোহাইড্রেট ২০ গ্রাম, আঁশ ১২ গ্রাম, ফ্যাট ৫১ গ্রাম, প্রোটিন ২২ গ্রাম, থায়ামিন ০.২৪ মিলিগ্রাম, রাইবোফ্লেভিন ০.৮ মিলিগ্রাম, নিয়াসিন ৪ মিলিগ্রাম, প্যান্টোথেনিক অ্যাসিড…

  • |

    পায়ের রোদে পোড়া দাগ নিয়ে ঝামেলা?

    রোদে কম-বেশি সবাইকেই ঘুরতে হয়। আর রোদে টই টই করে এই ঘোরাফেরার ফলাফল হিসেবে কিছুদিন পর পাওয়া যায় একই পায়ের দুরকম রঙ। খানিকটা সাদা, খানিকটা রোদে পোড়া, কালচে। এমনিতে এই সমস্যাটিতে ছেলে-মেয়ে সবাইকেই ভুগতে হলেও নারীদের ক্ষেত্রে নানারকম জুতো ব্যবহারের ফলে পুড়ে যাওয়া চামড়ার আধিক্য বেশি দেখা যায়। অন্যদিকে বুট বা শু পড়ায় ছেলেরা প্রায়ই…

  • রূপচর্চায় মধু

    খাবারের পাশাপাশি রূপচর্চায় বহুদিন থেকেই ব্যবহৃত হয়ে আসছে মধু। তবে অনেকেরই জানা নেই মধু ব্যবহারের সঠিক নিয়ম। ত্বক ও চুলের যত্নে মধু অতুলনীয়। ত্বকের আদ্রতা ধরে রাখতে, বলিরেখা কমিয়ে ত্বক টানটান করতে ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে ত্বক সুরক্ষিত রাখতে মধুর জুড়ি নেই। পাশাপাশি এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিকর নানান উপাদান। কোনও ধরনের প্রক্রিয়াজাতকরণ ছাড়া…

  • শীতে ঠোটের দরকার বিশেষ যত্ন

    শীত মানেই ঠোঁট ফাটা সমস্যা। শীতকাল আসলেই সারাক্ষণ ঠোঁটটা শুকনো হয়ে যায়। বারবার লিপজেল জাতীয় কিছু ব্যবহার করতে হয়। এগুলি আমাদের ঠোঁটকে সাময়িক স্বস্তি দেয় ঠিকই। কিন্তু স্থায়ী স্বস্তি দেয় না। অথচ শীতকালের এই শুষ্ক ঠোঁটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার বহু উপায় বাড়িতেই রয়েছে। শীতে ঠোঁটে টান টান বোধ হয় সবার আগে। সতর্ক না হলে…

Leave a Reply