chuijhale-chanar-muthi-vuna
|

চুইঝালে ছানার মুঠি ভুনা

চুইঝালে ছানার মুঠি ভুনা

চুইঝালে ছানার মুঠি ভুনা ? শুনতে খুব অবাক লাগছে ,তাই না ?  আলাদা ভাবে  দুইটি আমরা হয়ত অনেকেই খেয়েছি কিন্তু দুটি এক সাথে  কেমন হয় আসুন দেখে নেই ।

উপকরণঃ
ক) মুঠির জন্যঃ

ছানা ৫০০ গ্রাম, ময়দা ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ১ চা

চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, ধনে পাতা কুঁচি ১ টেবিল চামচ, ঘি ১ কাপ ।

খ) ভুনার জন্যঃ

নারকেল বাটা ১ কাপ, চুইঝাল ১০০ গ্রাম, গোটা জিরা আধা চা চামচ, ধনে বাটা আধা চা চামচ, ধনে পাতা বাটা ১ চা চামচ, তেঁতুলের মাড় ১.৫ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, গরম মশলা গুঁড়া আধা চামচ, গোটা কাঁচা মরিচ ২ টা,লবণ স্বাদমত, ঘি ১/২ কাপ ।

প্রস্তুতপ্রণালিঃ  

ছানার সাথে মুঠি বানাবার সকল উপকরণ এক সাথে ভালো ভাবে মেখে হাতের মুঠোয় চেপে লম্বাটে আকার দিয়ে প্যানে ঘি গরম করে মাঝারি আঁচে ভেজে তুলতে হবে। চুইঝাল বেটে পানি মিশিয়ে রস বের করে নিন। ভুনার জন্য প্রথমে প্যানে ঘি ব্রাশ করে একে একে নারকেল বাটা, গোটা জিরা, ধনে বাটা এবং ধনেপাতা বাটা দিয়ে ভালো ভাবে নাড়তে হবে। এবার চুইঝাল বাটা রস দিয়ে নেড়েচেড়ে সব শেষে তেঁতুলের মাড় ছড়িয়ে চুলা বন্ধ করতে হবে। অন্য একটি পাত্রে ঘি গরম করে ভুনার বাকি সকল উপাদান একে একে দিয়ে ভুনে নিতে হবে। এবার এতে নারকেলের মিশ্রণ ঢেলে সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে ছানার মুঠিগুলো দিয়ে ঢেকে রাখতে হবে। ১০ মিনিট পর মুঠোগুলো উল্টে দিতে হবে। মশলা মুঠোর গায়ে গায়ে লেগে আসলে চুলা বন্ধ করতে হবে।

chuijhale-chanar-muthi-vuna চুইঝালে-ছানার-মুঠি-ভুনা@chuijhal.com
পরিবেশনঃ

ডিশে পছন্দমত  সাজিয়ে ভাত, পোলাও অথবা পরোটার সাথে পরিবেশন করুন।

 

রেসিপিদাতাঃ

নামঃ আলভী রহমান শোভন

alvi-rahman-shovonআল্ভী-রহমান-শোভন@chuijhal.com

পেশাঃ শেফ
শখঃ রান্না নিয়ে নিরীক্ষা করা,
ফুড ব্লগিং, বই পড়া

আলভী রহমান শোভন পেশায় একজন শেফ , ফুড ব্লগার । রান্না করা তার নেশা ও পেশা , রান্না নিয়েই উনার সময় কাটে । রান্না নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে থাকেন । অবসর সময়ে তিনি গান শুনতে ও বই পড়তে ভালোবাসেন। সুযোগ পেলে বিভিন্ন জায়গায়  ঘুরে বেরান ।

Similar Posts

  • |

    শাহী ফ্রুট জর্দা

    শাহী ফ্রুট জর্দা উপকরণ- ১)চিনিগুড়া চাল ১ কাপ ২)চিনি ১ কাপ ৩)ঘি ১ কাপ ৪)দারুচিনি এলাচ ২ টুকরা করে ৫)ফ্রুট কালার হাফ চা চামচ (আমি কাঁঠালি রং দিয়েছি) ৬)কেউড়া জল ১ টেবিল চামচ ৭)ইচ্ছে মত ৩/৪ রকম ফল টুকরা ১ কাপ(আমি কমলা তরমুজ আপেল আর আংগুর দিয়েছি) ৮)কিসমিস কাঠবাদাম পেস্তাবাদাম কুচি পরিমান মত ৯)তেজপাতা ২…

  • |

    মিক্সড সবজি

    মিক্সড সবজি রেসিপিঃ উপকরনঃ ব্রকলি টুকরা ১ ফুলকপি টুকরা ১ কাপ গাজর টুকরা করে কাটা ১ কাপ আলু টুকরা ১কাপ পাতাকপি টুকরা করে কাটা ১কাপ শিম টুকরা কাটা ১/২ কাপ পেয়াজ কলি টুকরা করে কাটা পেঁয়াজ কুচি ১ কাপ আদা রসুন বাটা ১ ও ১/২ টে চামচ মরিচ গুড়া ১/২ চা চামচ হলুদ গুড়া ১…

  • |

    মাস্টারড বীফ

    মাস্টারড বীফ রেসিপিঃ উপকরনঃ গরুর মাংস -১ কেজি সরিষা পেস্ট -২ টেবিল চামচ টমেটো পেস্ট – ২ টেবিল চামচ টক দই – ২ টেবিল চামচ পেয়াজ কুচি -১/২ কাপ পেয়াজ পেস্ট – ২ টেবিল চামচ কাঁচা মরিচ- ৬/৭ টি শুঁকনো মরিচ -৪ টি আদা রসুন পেস্ট -৩ চা চামচ হলুদ গুঁড়া -১ চা চামচ মরিচ…

  • |

    চিকেন সাসলিক

    চিকেন সাসলিক রেসিপিঃ উপকরণঃ  মুরগীর বুকের মাংস একটু ভারী কিঊব করে কাটা- ১/২ কেজি  মরিচের গুঁড়ো – ১/২ চা চামচ ( ঝাল বেশি চাইলে ১ চা চামচ)  গোল মরিচের গুঁড়ো – ১/২ চা চামচ  চিলি সস – ১ চা চামচ  টমেটো সস – ১ টে চামচ  লেবুর রস- ২ টে চামচ  রসুন বাটা -১/২ চা…

  • |

    টমেটোর ঝোলে বাটা মাছ

    টমেটোর ঝোলে বাটা মাছ রেসিপিঃ উপকরণঃ মাছ ৫-৬ টা টমেটো ফালি করে কাটা ৭-৮ টি পেঁয়াজ কুচি ১/২ কাপ আদা বাটা ১/২ চা চামচ রসুন বাটা ১/২ চা চামচ জিরা গুড়া ১/২ চা চামচ লাল মরিচ গুড়া ১ চা চামচ হলুদ গুড়া ১/২ চা চামচ ২-৩ টা কাঁচা মরিচ পরিমানমত লবন ধনেপাতা কুচি, তেল পানি…

  • |

    পোস্ত ইলিশ

    পোস্ত ইলিশ রেসিপিঃ উপকরনঃ ইলিশ মাছ ৪ পিস সরষে বাটা ১ টেবিল চামচ পোস্ত বাটা ১ টেবিল চামচ কাঁচা মরিচ৪/৫ টা লবন হলুদ পরিমান মত . সরষে তেল ৩ টেবিল চামচ পোস্ত+সরষে+লবন+হলুদ+মরিচ একসাথে বেটে নিতে হবে প্রস্তুত প্রণালীঃ মাছের পিস গুলো লবন হলুদ মাখিয়ে কড়াইতে  সমান ভাবে সাজাতে হবে ।৩ টা কাঁচা মরিচ আর একটু…