টমেটো ক্রিম স্যুপ

উপকরণ: টমেটো আধা কেজি, হোয়াইট সস পাতলা ২ কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ বা পরিমাণমতো, লবণ পরিমাণমতো, স্বাদলবণ আধা চা-চামচ, আদাকুচি ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, ডিম ১টি, ফিশ সস ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ।

 

প্রণালি: টমেটো ধুয়ে টুকরা করে আদা, কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে ২ কাপ পানি দিয়ে অল্প সেদ্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। আরও ২ কাপ পানি মিশিয়ে ছেঁকে অল্প অল্প করে হোয়াইট সস মিলিয়ে লবণ, চিনি, স্বাদলবণ, ফিশ সস, গোলমরিচ দিয়ে চুলায় দিন। ফুটে উঠলে ডিম ফেটিয়ে আস্তে আস্তে গরম স্যুপের ওপর ঢালতে হবে আর নাড়তে হবে। গরম স্যুপ সার্ভিং ডিশে ঢেলে ওপরে ক্রিম দিয়ে পরিবেশন করতে হবে।

Similar Posts

  • নুডলস স্যুপ

    উপকরণ: চিকেন নুডলস স্যুপ ২ প্যাকেট, মুরগির মাংসের কিউব পরিমাণমতো, টমেটো সস ৩ টেবিল চামচ, পানি ৮ কাপ, বাঁধাকপির কুচি আধা কাপ, চায়নিজ ক্যাবেজ আধা কাপ, গাজরকুচি সিকি কাপ, ফুলকপির কুচি ১ কাপ, মুরগির মাংসের কুচি আধা কাপ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি ২ চা-চামচ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, ফিশ সস…

  • হল্যান্ডেইজ স্যুপ

    উপকরণ: মুরগির স্টক ৮ কাপ, ডিম ২টি, ঘন দুধ ১ কাপ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, ময়দা ২ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গাজরকুচি আধা কাপ, স্বাদলবণ আধা চা-চামচ, ক্ষীরা আধা কাপ, মটরশুঁটি সিকি কাপ, চায়নিজ ক্যাবেজ আধা কাপ।   প্রণালি: গাজর ও মটরশুঁটি লবণ পানিতে আধা সেদ্ধ…

  • চিকেন কর্ন স্যুপ

    মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক। উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, ডিম ২টি, সয়াসস ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ,…

  • গ্রিল্ড চিজ এন্ড ভেজিটেবল স্যুপ

    উপকরণ : টমেটো, মাঝারি ৬টি। গাজর ঝুরি আধা কাপ। বাঁধাকপি ঝুরি ১ কাপ। তেল ২ টেবিল-চামচ। পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ। তেজপাতা ১টি। কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ। দারুচিনি একটু বড় ২ টুকরা। লবঙ্গ ২টি। আস্ত গোলমরিচ ছেঁচা ৪টি। মটরশুঁটি সিদ্ধ আধা কাপ। টমেটো কুচি ১টি। চিনি আধা কাপ। পনির ঝুরি ৪ টেবিল-চামচ। লবণ স্বাদমতো।   পদ্ধতি :…

  • কবুতরের স্যুপ

    উপকরণ : কবুতর ১টি, পানি ৩ লিটার, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।       প্রস্তুত প্রণালি : প্রথমে কবুতরের পালক ফেলে পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। এবার হাঁড়িতে পানি গরম করে কবুতর…

  • চিকেন কর্ন স্যুপ

    উপকরণ : পানি ৮ কাপ, সুইটকর্ন ৪ টেবিল চামচ, ডিম ২টি, কর্নফ্লায়ার ৪ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ, চিকেন ২ পিস, চিনি ২ টেবিল চামচ, টেস্টিং সল্ট ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, টমেটো সস্ ৪ টেবিল চামচ।     যেভাবে তৈরি করবেন : চিকেন কিউব করে কেটে নিন। এবার পাত্রে তেল দিয়ে চিকেন দিন,…