মিক্সড ভেজিটেবল স্যুপ

মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক।

উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, সবজি ৩/৪ কাপ, মুরগির মাংস অথবা চিংড়ি মাছ আধা কাপ, লবণ পরিমাণমতো, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১/২ চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি পরিমাণমতো, চিনি ১ চা চামচ, গাজর, পেঁপে, বরবটি, ফুলকপি, বাঁধাকপি, ঝিঙে।

 

 

প্রস্তুত প্রণালি : সবজি ধুয়ে কাটতে হবে, মাংস ১ টেবিল চামচ, সয়াসস ও লবণ মাখিয়ে ১০ মিনিট রাখতে হবে। গরম স্টকে তেল, লবণ, মাংস অথবা চিংড়ি দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। তারপর সবজি স্টকে দিয়ে লবণ, কর্নফ্লাওয়ার, চিনি, মরিচ ও টেস্টিং সল্ট দিয়ে নামিয়ে নিতে হবে (ঝিঙে শেষে দিতে হবে)।

Similar Posts

  • চিকেন ভেজিটেবল স্যুপ

    মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক। উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মুরগির বুকের মাংস দুই টুকরা, সয়াসস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ,…

  • ক্রিম স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৫ কাপ ২. টক ক্রিম ১ কাপ ৩. মাঝারি সাইজের পেঁয়াজ ২টা ৪. মাঝারি সাইজের আলু ২ টা ৫. মাখন ৫০ গ্রাম ৬. সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ ৭. কর্নফ্লাওয়ার ৪ টেবিল চামচ ৮. দুধ দেড় কাপ ৯. চিনি ১ চা চামচ ১০. লবণ পরিমাণমতো ১১. গাজর ১ টা ১২….

  • গ্রিল্ড চিজ এন্ড ভেজিটেবল স্যুপ

    উপকরণ : টমেটো, মাঝারি ৬টি। গাজর ঝুরি আধা কাপ। বাঁধাকপি ঝুরি ১ কাপ। তেল ২ টেবিল-চামচ। পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ। তেজপাতা ১টি। কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ। দারুচিনি একটু বড় ২ টুকরা। লবঙ্গ ২টি। আস্ত গোলমরিচ ছেঁচা ৪টি। মটরশুঁটি সিদ্ধ আধা কাপ। টমেটো কুচি ১টি। চিনি আধা কাপ। পনির ঝুরি ৪ টেবিল-চামচ। লবণ স্বাদমতো।   পদ্ধতি :…

  • টম ইয়াম স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৬ কাপ ২. মাঝারি সাইজের চিংড়ি ২৫০ গ্রাম ৩. থাই আদা ১ টুকরা ৪. থাই লেবু পাতা ৪-৫টা ৫. লেমন গ্রাস ২টা ৬. মাশরুম টুকরা ২ টেবিল চামচ ৭. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ ৮. টেস্টিং লবণ ১ চা চামচ ৯. চিনি ২ চা চামচ ১০. ফিশ সস ৩ টেবিল চামচ…

  • মুরগি আর সবজির স্যুপ

    উপকরণঃ ১। মুরগির মাংস ২ টুকরো (হাড়ছাড়া) ২। পানি ১ লিটার ৩। গাজর সেদ্ধ ২০ গ্রাম ৪। ফুলকপি সেদ্ধ ২০ গ্রাম ৫। বাঁধাকপি সেদ্ধ ২০ গ্রাম ৬। মাশরুম সেদ্ধ ২০ গ্রাম ৭। পেঁপে সেদ্ধ ২০ গ্রাম ৮। টমেটো সস ২ টেবিল চামচ ৯। ডিম ১টি ১০। দুধ ১ কাপ ১১। পেঁয়াজকুচি (বড়) ১টি ১২। সাদা…

  • মুরগির মসলাদার স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৮ কাপ ২. মুরগির বুকের মাংস টুকরো করে ১ কাপের চার ভাগের তিন ভাগ ৩. ফুলকপি ছোট করে কাটা ১ কাপ ৪. আদা বাটা আধা চা চামচ ৫. রসুন বাটা আধা চা চামচ ৬. সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ ৭. ফিশ সস ২ টেবিল চামচ ৮. ওয়েস্টার সস ১ চা…