তৈরি করুন সুস্বাদু পটেটো বল

প্রতিদিন বিকাল কিংবা সন্ধ্যায় কিছু না কিছু হালকা নাশতা তৈরি করা জরুরি হয়ে পড়ে। কারণ দুপুরের খাবার খাওয়ার পর থেকে রাতের খাবার খাওয়া পর্যন্ত সময়টা বেশ দীর্ঘ হয়। ফলে খুদাও বেড়ে যায়। তাছাড়া লম্বা একটা সময় খালি পেটে থাকলে নানা সমস্যাও হতে পারে। তাই এই সময়ে হালকা নাশতা করাটা খুব জরুরি।

যদিও তখন অনেকটা সময় নিয়ে রান্না ঘরে থাকাটাও কষ্টকর। তাই এই সময়ে পরিবার কিংবা মেহমানদের আপ্যায়নে ঝটপট তৈরি করে ফেলুন পটেটো বল। যা খেতে ভীষণ সুস্বাদু। আর পুষ্টিগুণেও অনন্য।

দেরি না করে চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি-

উপকরণ :

২টি বড় আলু সিদ্ধ, বাটার ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া স্বাদমতো, ডিম ৩টি, ময়দা পরিমাণ মতো, বিস্কিটের গুঁড়া বা ব্রেডক্রাম্ব পরিমাণ মতো, তেল ভাজার জন্য।

প্রণালী :

প্রথমে আলু সিদ্ধ করে নিন। এবার এতে বাটার, লবণ ও গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে ম্যাশ করে নিন। এরপর এতে দিন দুটি ডিমের কুসুম। তারপর ভালো করে মেখে নিন। চাইলে স্বাদ বাড়ানোর জন্য নিজের পছন্দমতো মশলা যোগ করতে পারেন। ভালো করে মাখানো হয়ে এলে ফ্রিজে রেখে দিন ২ ঘণ্টা। যদি তাড়াহুড়ো থাকে তাহলে ফ্রিজে রাখার বিষয়টি বাদ দিতে পারেন।

ফ্রিজ থেকে বের করে ছোট ছোট গোল অংশে ভাগ করে নিয়ে বলের মতো তৈরি করুন। বাকি ডিম ভালো করে ফেটিয়ে নিন। এরপর ময়দায় বলগুলো গড়িয়ে নিন। তাপর ডিমে ডুবিয়ে তুলে ব্রেডক্রাম্বে গড়িয়ে উপরে কোট দিয়ে নিন। তেল গরম হলে ডুবো তেলে লালচে করে ভেজে কিচেন টিস্যুতে তুলে নিন।
এবার পছন্দের সস ও মেয়োনিজ দিয়ে সুস্বাদু পটেটো বল পরিবেশন করুন।আপনি চাইলে এতে বিভিন্ন সবজি, মাংস, চিজ ইত্যাদি ব্যাবহার করতে পারেন।

 

Similar Posts

  • ফলের সালাদের রেসিপি এবং এর পুষ্টি তথ্য

    সালাদ একটি জনপ্রিয় মিশ্র খাবার যা আমরা বিভিন্ন ভাবে তৈরি করে থাকি। বাংলাদেশে প্রধানত শসা, গাজর, টমেটো, পেয়াজ ইত্যাদি দিয়ে সালাদ তৈরি করা হলেও পৃথিবীজুড়ে সালাদের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। তাই আজ আমরা জানবো ফল এর সালাদ সম্পর্কে। তার সাথে আরও জানবো এই ২ টি সালাদের পুষ্টি গুন সম্পর্কে। ফলের সালাদ উপকরণঃ আপেল…

  • | |

    ইলিশ মাছের আচার

    ইলিশ মাছের আচার ইলিশ আমাদের জাতীয় মাছ । ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ  খুজে পাওয়া খুব কঠিন । বাঙ্গালির ইলিশ ছাড়া চলেই না । এটি এমন  একটি  মাছ যে আপনি যে ভাবেই রান্না করুন না কেন  সব ভাবেই ভালো লাগে । ইলিশ ভাজা , ইলিশ ভুনা , সরিষা ইলিশ , ইলিশ পাতুরি ,…

  • |

    শীত মানেই ভাপা পিঠা

    প্রকৃতিতে শীত চলে এসেছে। শীতকাল হলেই অন্যান্য খাবারের সাথে  পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। খেজুর গুড় দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। আগের দিনে দাদি নানী রা রাত জেগে চাল কুটে সেই চাল দিয়ে সকাল…

  • |

    রু ই মাছের শাহী কোরমা

    রুই মাছ রুই (ইংরেজি: Rohit Carp) ভারত ও বাংলাদেশের বহুল পরিচিত মাছগুলোর মধ্যে একটি। এর বৈজ্ঞানিক নাম: Labeo rohita (ল্যাবিও রোহিটা)। মাছের দেহ অনেকটা মাকুর মতো। মাথা ও লেজ ক্রমশ সরু। প্রস্থ থেকে উচ্চতা বেশি। মিষ্টি জলের পুকুর, হ্রদ, নদী ও মোহনায় পাওয়া যায়। বাংলাদেশে বিভিন্ন বড় নদীতে বিচরণ করে, ডিম ছাড়ার সময় প্লাবন ভূমিতে প্রবেশ করে। রুই মাছের শাহী কোরমা  রুই মাছের দো পেঁয়াজি, রুই মাছ ভুনা, রুই কারি কত রকমের রান্নাই তো করলেন।…

  • |

    বাংলাদেশে কোন মৌসুমে কোন আম পাকে?

    বর্তমান শতাব্দীর শুরু থেকে বেশ কয়েক বছর পেশাগত কাজে খুলনা শহরে হরহামেশাই যেতে হয়েছে। খুলনা শহরের ডাকবাংলো মোড় এলাকাজুড়ে ছড়ানো-ছিটানো ফলের দোকান। দোকানগুলোতে ল্যাংড়া আম বিক্রি হচ্ছে দেদার। মে মাসের শেষ দিকেই খুলনার বাজারে ল্যাংড়া আম! আমি রাজশাহীর মানুষ। আম সম্পর্কে, বিশেষ করে উৎকৃষ্ট জাতের আম নিয়ে আমাদের আগ্রহ ও সচেতনতা জন্মগত। ল্যাংড়া আম জুন…

  • কিভাবে ঘরে বসে ভিনেগার বানাবেনঃ

      আচার এবং অন্য অনেক রান্নাতেই ভিনেগারের ব্যবহার প্রচুর। বাজারে বিভিন্ন কোম্পানির ভিনেগার পাওয়া যায় তবে সেসব কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।তাহলে কি করা যায়…?? স্বাস্থের কথা চিন্তা করে ব্যবহার তো বন্ধ করে দেয়া যায় না… এর একটাই সহজ সমাধান আছে আর তা হলো নিজের হাতে বানিয়ে নেয়া। খুব সহজেই আপনি ঘরে বসে…

Leave a Reply