কিভাবে ঘরে বসে ভিনেগার বানাবেনঃ

 

আচার এবং অন্য অনেক রান্নাতেই ভিনেগারের ব্যবহার প্রচুর। বাজারে বিভিন্ন কোম্পানির ভিনেগার পাওয়া যায় তবে সেসব কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।তাহলে কি করা যায়…?? স্বাস্থের কথা চিন্তা করে ব্যবহার তো বন্ধ করে দেয়া যায় না…

এর একটাই সহজ সমাধান আছে আর তা হলো নিজের হাতে বানিয়ে নেয়া। খুব সহজেই আপনি ঘরে বসে ভিনেগার তৈরি করে নিতে পারবেন।

 

চলুন দেখে নেই কি করে ভিনেগার বানাবেন মাত্র দুই টি উপকরনের সাহায্যে-

উপকরনঃ

  • এসিটিক এসিড,
  • পানি,
  • পরিমাপক চামচ,
  • পানির জগ,  
  • একটি পরিস্কার বোতল।

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে পরিমাপক চামচে্র (মেজরমেন্ট কাপ)সাহায্যে ৪০ মি.লি. এসিটিক এসিড বোতলে ঢেলে নিন।

এর পর জগ থেকে মেপে ১ লিটার পানি ভরে নিন বোতলে।

ভালোভাবে ঝাকিয়ে মিশিয়ে নিন।

ব্যাস, তৈরি হয়ে গেল ভিনেগার বা সাদা ভিনেগার।

মনে রাখতে হবে যে, ভিনেগার বানাতে পানির পরিমাপের ৪ ভাগ মানে, ৪% দিতে হবে এসিটিক এসিড, তবে এই পরিমাপ নির্ভর করবে আপনার এসেইটিক এসিডের মানের উপর।

vineger-ভিনেগারএকবার বানানো ভিনেগার ফ্রিজে রাখলে ১ বছর পর্যন্ত ভালো থাকবে।

 

এখন এই ভিনেগার টি আপনার রান্নায় সাহায্য করার জন্য প্রস্তুত।  

Similar Posts

  • | | |

    লাউ চিংড়ি রেসিপি

    লাউ চিংড়ি প্রয়োজনীয় উপকরণঃ ১. লাউ আধা কাজি একটু পাতলা টুকরো করে কাটা ২. কুচো/ছোট চিংড়ি এক কাপ ৩. সরষের তেল দুই টেবিল চামচ ৪. পেঁয়াজ কুচি আধা কাপ ৫. কাঁচা মরিচ ৭/৮ টি ৬. আদা-রসুন বাটা এক চা চামচ ৭. হলুদ মরিচ গুঁড়া এক চা চামচ ৮. লবণ, পানি প্রয়োজনমতো ৯. দুমুঠো কুচো ধনেপাতা…

  • |

    মজাদার কুনাফা

    কুনাফা একটি ব্যতিক্রম ধর্মী মিষ্টিজাতীয় খাবার।মিষ্টিজাতীয় খাবারের ভেতরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কুনাফা। সেমাই দিয়ে তৈরি মজাদার এ খাবারটি বিভিন্ন উৎসব ছাড়াও পরিবেশন করা যায় অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া আড্ডায়। ঝটপট তৈরি করা যায় বলে যে কেউ এটি তৈরি করতে পারবেন। উপকরণ : লাচ্ছা সেমাই ১ প্যাকেট, মাখন সিকি কাপ (গলানো), তরল দুধ সিকি…

  • | |

    অপরাজিতা চা

    অপরাজিতা চা রেসিপিঃ প্রয়োজনীয় উপকরণঃ ১. ৫/৬ টি অপরাজিতা ফুল ২. দুই কাপ পানি ৩. দুই চা চামচ মধু বা চিনি ৪. এক চা চামচ লেবুর রস ৫. প্রয়োজনমতো পুদিনা পাতা ( অপশনাল) প্রস্তুত প্রণালীঃ হাড়িতে পানি দিয়ে ফুটতে দিতে হবে ৬-৭ মিনিট। বগল আসার পর অপরাজিতা ফুলগুলো ছেড়ে দিতে হবে। পানিতে নীল রঙ ছেড়ে…

  • | | |

    ইলিশ পাতুড়ি

    ইলিশ মাছ কমবেশি সবার প্রিয়। তবে ইলিশ পাতুড়ি এই রেসিপি মেনে করলে স্বাদ হাতে লেগে থাকবে। চলুন জেনেনেই কিভাবে করবেন মজাদার ইলিশ পাতুড়ি। উপকরনঃ  ১. ইলিশ মাছের টুকরো একটু বড় সাইজের পাঁচটি। ২. লাউ/মিষ্টি কুমড়া/চাল কুমড়ার বড় পাতা দশটি ৩. খাতা বাঁধাই করার সুতার বান্ডিল / সাধারণ সেলাইয়ের সুতার বান্ডিল থেকে একটা পাতুড়ির জন্য ১০/১২…

  • শীতে পাঁচমিশালি সবজি

    আমরা অনেকেই আছি যে সকালের নাস্তায় রুটি দিয়ে সবজি খেতে খুব ভালোবাসি আবার দুপুরের খাবারে ভাতের সাথে সবজি খেতে দারুণ লাগে।  তবে এবার সবজির রেসিপিতে একটু ভিন্নতা আনতে তৈরি করে ফেলতে পারেন পাঁচমিশালি সবজি। তাহলে আজ আমরা  জেনে নিব  পাঁচমিশালি সবজি তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করবেন রেসিপিটি । উপকরণ :…

  • তুলতুলে গরম চিতই পিঠার রেসিপি

    এখন শীত কাল । শীত কালে বিভিন্ন পিঠা পুলি খাওয়ার ধুম পড়ে  যায় সবার  ঘরে ঘরে। বিভিন্ন ধরনের  ভর্তা আর  মাংসের ঝোলের সাথে  নরম নরম  গরম চিতই পিঠা সবার একটু বেশিই পছন্দ। আর এখন  তো শহরের অলিতে গলিতে দেখা যায় বিভিন্ন  পিঠার দোকান। দোকান গুলতে হরেক রকমের ভর্তা সাথে পিঠা বিক্রি করে থাকে। কিন্ত বাইরে…