
ত্বকের যত্নে গাজরের ফেসপ্যাক
ত্বকের যত্ন / March 6, 2022 / zahidulislamjunnunগাজরে রয়েছে প্রচুর পরিমানে পুষ্টিগুণ যা আমাদের শরীর ও ত্বক জন্য খুবই বেশি উপকারী। আমরা অনেকেই জানি গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যা অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের শরিরে । গাজরে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন-এ ব্রণ হওয়া এবং চামড়া ঝুলে পড়া রোধ করে ত্বককে ভেতর থেকে সুন্দর করে তুলতে বহু গুন সাহায্য করে । শুধু তাই ? গাজর আমাদের ত্বকের রোদে পোড়াভাব দূর করে সেই সাথে ত্বকের অযাচিত ভাঁজ, কালো দাগ, ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে সুন্দর হয়ে উঠতে সাহায্য করে থাকে ।আজ আমরা জানবো কিভাবে ত্বকে গাজর ফেস প্যাক হিসেবে ব্যবহার করা যায় ।
# গাজর, পেঁপে ও দুধের ফেসপ্যাক :
প্রথমে ১-২ টেবিল চামচ গাজর পেস্ট,১- ২ টেবিল চামচ পেঁপে পেস্ট ও ১ টেবিল চামচ দুধ নিন। এবার একসাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে ১৫- ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর কুসুম গরম পানিতে আপনার মুখ ধুয়ে ফেলুন ভালো করে । এই প্যাক ব্যবহার করার কয়েক সপ্তাহ এর মধ্যে আপনি আপনার ত্বকের গ্লোর তারতম্য নিজেই লক্ষ্য করবেন।আর ত্বক দেখে আপনি নিজেই চমকে যাবেন ।
# গাজর, দারুচিনি ও মধু ফেসপ্যাক :
১-২ টেবিল চামচ গাজরের পেস্ট , ২ টেবিল চামচ মধু ও ১- ২ চিমটি দারুচিনি পাউডার নিন। এরপর একসাথে সব উপাদান ভালোভাবে মিশিয়ে আপনার পরিষ্কার ত্বকে লাগান। ১৫- ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। যাদের ত্বকে ব্রণের সমস্যা রয়েছে তাদের ত্বকের জন্য তারা এটি ব্যবহার করতে পারেন , কারণ এই প্যাক ত্বকের গ্লো বাড়ানোর সাথে ব্রণ ও কমাবে।
# গাজর ও মধুর ফেসপ্যাক :
১-২ টেবিল চামচ গাজরের পেস্ট ও১ -২ টেবিল চামচ মধু নিন। এবার গাজরের পেস্ট ও মধু পাত্রে ভালোভাবে নেড়ে তারপর একটি কটন বলের সাহায্যে আপনার মুখে লাগান। ১০-১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ড্রাই স্কিনের জন্য ভালো। এই প্যাক আপনার ত্বক মশ্চারাইজ করার সাথে সাথেই ত্বকের উজ্জ্বলতা বাড়বে অনেক ।
# গাজর, লেবু, মধু ও অলিভ অয়েল ফেসমাস্ক :
১- ২টি ভালোভাবে ছিলে সেদ্ধ করে চটকানো গাজর, ১ -২ চা চামচ লেবুর রস, ২ টেবিল চামচ মধু ও ১-২ টেবিল চামচ অলিভ অয়েল নিন। এবার সব উপাদান একসাথে ভালো করে মসৃণ পেস্ট বানিয়ে মুখে লাগান। ২৫- ৩০ মিনিট এভাবে রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে কমপক্ষে ২-৩ বার এই ফেসমাস্ক ব্যবহার করলে আপনার ত্বক উজ্জ্বল হতে শুরু করবে।
No comments so far.
Leave a Reply
You must be logged in to post a comment.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০
Facebook Comments