বিফ-ভেজিটেবল রোল

বিকেলের নাস্তায় রোল হলে মন্দ হয় না। সেজন্য ভেজিটেবল এবং বিফ দিয়ে তৈরি করা যায় মজাদার রোল। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন বিফ-ভেজিটেবল রোল।

উপকরণ :

গরুর মাংসের কিমা ৫০ গ্রাম, পেঁপে ছোট সাইজের ১টি, গাজর ২টি, লবণ পরিমাণমতো, চিনি ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ২টি, ময়দা ২ কাপ, ডিম ৪টি টোস্টের গুঁড়া ১ কাপ, এলাচ ও দারুচিনি ২-৩টি, ওস্টার সস ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ।

প্রণালি:

মাংসের কিমা ভালো করে ধুয়ে একটি পাত্রে লবণ ও ওস্টার সস দিয়ে মাখিয়ে রাখতে হবে। তারপর কড়াই চুলায় দিয়ে ১ টেবিল চামচ তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল হলে কিমা দিয়ে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে নাড়তে হবে এবং কিছুক্ষণ নেড়ে তার মধ্যে সবজি দিয়ে লবণ, এলাচ, দারুচিনি দিয়ে একটু নেড়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। তারপর নামানোর আগে গোলমরিচ গুঁড়া, চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।

রোল তৈরি:

একটি পাত্রে ময়দা ও ১টি ডিম একটু লবণ দিয়ে গুলিয়ে নিতে হবে। তারপর ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে মুছে নিয়ে তার মধ্যে গোলানো ময়দা দিয়ে একটু পর নামিয়ে তার মধ্যে ভেজিটেবল দিয়ে রোল বানিয়ে ডিমের সাদা অংশে ডুবিয়ে টোস্টের গুঁড়া লাগিয়ে ডুবো তেলে লালচে করে ভেজে গরম গরম সস দিয়ে পরিবেশন করতে হবে।

 

Similar Posts

  • মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট

    আমরা বাঙালিরা বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করে থাকি । সব বাঙালির কাছেই এ পদ ভীষণ প্রিয়। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মুড়িঘণ্ট অন্যতম। অনেকেই আছে যারা  এই খাবারটি ঠিকভাবে রান্না করতে পারেন না। ডাল-চাল ও বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে তৈরি করা হয় এই আইটেম টি । চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি- উপকরণ ১. রুই…

  • ফলি মাছের কোপ্তা

    দুপুরে গরম গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথে  এক টুকরা ফলি মাছের কোপ্তা হলে কেমন হয়? মেনু পছন্দ হলে আজই বানিয়ে ফেলুন মজাদার ফলি মাছের কোপ্তা। উপকরণ ফলি মাছ মাঝারি ২ টা পেঁয়াজ কুঁচি ১/২ কাপ কাচামরিচ কুঁচি ১/৪ কাপ ধনেপাতা কুঁচি ১/৪ কাপ নারকেল বাটা ১/৩ কাপ আদা-রসুন বাটা ২ টেবিল চামচ হলুদ গুঁড়া ১.৫ চা…

  • সুস্বাদু চিকেন নুডুলস স্যুপ

    স্যুপ দিন দিন আমাদের দেশে দারুন জনপ্রিয় হচ্ছে। চাইনিজ রেস্টুরেন্টের অন্যতম প্রধান আইটেম হচ্ছে বিভিন্ন ধরনের স্যুপ। আজ দেখুন সুস্বাদু চিকেন নুডুলস স্যুপ এর রেসিপি। উপকরণঃ মাখন – ২ টেবিল চামচ গাজর – ১ কাপ পেঁয়াজ – আধা কাপ দারুচিনি – ১ টুকরো মাংস – ছোট ছোট টুকরো করা মাংসের স্টক – ৪ কাপ সয়াসস…

  • | |

    ঘরে বসেই তৈরি করুন মজাদার চিকেন নাগেট

    চিকেন নাগেট উপকরণঃ মুরগির মাংসের কিমা-৫০০গ্রাম পেঁয়াজ (কেটে নেয়া) – ১টি ডিম-১টি পাউরুটির স্লাইস- ৬টি ব্রেডক্রাম্ব- ১কাপ ময়দা- ১কাপ পানি- ১/২ কাপ রসুনবাটা- ১চা চামচ লবণ- ১চা চামচ গোলমরিচ গুঁড়ো- ১/৪ চা চামচ তেল- ভাজার জন্য পদ্ধতিঃ মুরগির মাংসের কিমা, পাউরুটির স্লাইস, রসুন, গোলমরিচ গুঁড়ো, লবণ ও পেঁয়াজ একসাথে নিয়ে একটি ফুড প্রসেসরে মিক্স করে…

  • |

    ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’

    মুরগি খেতে খেতে বিরক্ত? আজ গরু রান্না করতে চাইছেন কিন্তু ভাবছেন যে রেসিপি টা একটু ভিন্ন হলে ভালো হয়? বাসায় মেহমান আসছে, তাদের একটু ভিন্ন রকম কিছু রান্না করে খাওয়াতে চাইছেন? বিশেষ মানুষটির বিশেষ দিনে তার জন্য বিশেষ কিছু করতে চাইছেন? আপনার জন্য ই নিয়ে এলাম ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’ রেসিপি। উপকরণঃ ১ কেজি গরুর…

  • ঝটপট নাস্তায় পটেটো পিনহুইল

    আমরা সবসময় নাস্তায় ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন রেসিপি খুঁজে থাকি। সেটা সকালের নাস্তা হোক কিংবা বিকেলের অথবা আপনার সন্তানের টিফিন। কিন্তু ঝটপট খাবার অবশ্যই সুস্বাদুও হতে হবে। আর তাইতো আজকের রেসিপিতে নিয়ে আসা হয়েছে মজাদার ঝটপট নাস্তায় পটেটো পিনহুইল। চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক ঝটপট নাস্তায় পটেটো পিনহুইল রেসিপিঃ ময়দার…

Leave a Reply