দই – মাংস রান্নার রেসিপি

বিভিন্নরকম সুস্বাদু পদ তৈরি করা যায়। কারি, কোর্মা, কাবাব- কত কী! অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন সুস্বাদু দই মাংস। ব্যতিক্রমী এই খাবারটি পছন্দ করবেন সবাই। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ :
মাংস- ১/২ কেজি,

টক দই- ১/২ কাপ,

গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ,

আদা বাটা- ১/২ চা চামচ,

জিরা গুঁড়া- ১/২ চা চামচ,

মরিচ গুঁড়া- ১/২ চা চামচ,

সরিষা বাটা- ১/২ চা চামচ,

তেল- ২ টেবিল চামচ,

পেঁয়াজ কুচি- ১/৪ কাপ,

চিনি- স্বাদ অনুযায়ী,

লেবুর রস- স্বাদ অনুযায়ী,

লবণ- স্বাদ অনুযায়ী।

প্রণালি :
পেঁয়াজ তেলে হালকা ভাজুন। মাংসে লেবুর রস ছাড়া বাকি সব উপকরণ মেখে তেলে ছাড়ুন। ঢেকে মৃদু আঁচে রান্না করুন। মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে তেলের উপরে উঠলে লেবুর রস দিন। মাখা মাখা ঝোল থাকতে নামান। গরম পরিবেশন করুন।

Similar Posts

  • কলার মোচা ভুনা

    কলার মোচা নানা ভাবে খাওয়া যায়। কেউ চপ করে খান, কেউ ভর্তা। তবে নারকেলের দুধ দিয়ে ভুনাটা অনেকেই পছন্দ করেন। এমন একটি রেসিপি ট্রাই করে দেখতে পারেন…   উপকরন:   কলার মোচা- ১টি পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ ঘন নারকেলের দুধ- ১ কাপ আদা-রসুন বাটা- ১ চা চামচ করে হলুদ, মরিচ, জিরে গুঁড়ো- ১ চা…

  • বুটের ডাল দিয়ে মাংস রান্না

    জনপ্রিয় ও ঐতিহ্যবাহী একটি রেসিপি হল বুটের ডাল দিয়ে মাংস রান্না। এই খাবারটি সবারই খুব পছন্দের। কিন্তু অনেকেই ছোলা বুট দিয়ে মাংস রান্না করার সঠিক পদ্ধতি জানেন না। তাই এই রেসিপিটি অনুসরণ করে খুব সহজেই বুট দিয়ে মাংস রান্না করতে পারেন। উপকরণ: গরু অথবা খাসির মাংস ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, লং ৬ থেকে…

  • এই আবহাওয়ায় সুস্বাদু আচারি খিচুড়ি,

    বাইরে ঝুম বৃষ্টি ঝরছে। এই সময়টা যেন খিচুড়ি না হলেই নয়। বৃষ্টির সঙ্গে খিচুড়ির প্রেমটা যেন অনেক পুরনো। একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই তো বৃষ্টি দিনে বাসায় খিচুড়ি নেই এটা যেন বড়ই বেমানান। তাই এই বৃষ্টি বিলাসে আচারি খিচুড়ি হলে দিনটা যাবে অন্যরকম। আচারি খিচুড়িতে যা যা প্রয়োজন- গরু/খাসি/মুরগি মাংস- ২ কেজি পোলাওয়ের চাল- ৪ কাপ…

  • |

    চুইঝালে গরুর মাংস

      চুইঝাল একধরনের গাছের শেকড়। যেটা খুলনার মানুষেরা মাংসের মসলা হিসেবে ব্যবহার করেন। তবে চুই গাছের শিকড়, কাণ্ড, পাতা, ফুল-ফল সবই ভেষজগুণ সম্পন্ন। সাধারণত চুইঝাল দিয়ে মাংস রান্না করা হয়ে থাকে। এটি মাংসের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণে।পোলাও, খিচুড়ি ও গরম সাদা ভাতের সঙ্গে একটু ঝাল মাংস মুখে রুচি বাড়ায়। জেনে নেন কীভাবে রান্না করবেন চুইঝালে…

  • ডাব চিংড়ির রেসিপি

    চিংড়ি আমাদের সকলেরই  অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হোক না কেন  মহুরতেই  চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে থাকি  কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চিংড়ি মাছের রেসিপি দেখাবো। যা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকর কাছেই একেবারেই নতুন একটি রেসিপি। নতুন  হোক বা পুরাতন হোক এই…

  • |

    শাপলার ঝাল দুই পদ

    জাতীয় ফুল হিসেবে শাপলা আমরা সবাই চিনি। সবজি হিসেবে এর ডাটা ও কিন্তু কম জনপ্রিয় নয়। অনেকেই শাপলার ডাটা দিয়ে বিভিন্ন রকম তরকারি রান্না করে। আজ আমরা শাপলার ঝাল দুই পদ নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পাবেন শাপলা দিয়ে ঝাল ইলিশ এবং শাপলা চিংড়ির ঝাল। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি- শাপলার ঝাল ইলিশ   উপকরণঃ…

Leave a Reply