কখন পানি পান করলে বেশি উপকার পাবেন?

পানির অপর নাম যে জীবন, একথা তো আমরা সেই ছেলেবেলা থেকেই শুনে এসেছি। পানি ছাড়া জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল। এই পানি আমাদের শরীর সুস্থ রাখতে সবচেয়ে বেশি দরকারি। পরিচ্ছন্নতার কাজে যেমন পানি প্রয়োজন, ভেতর থেকে নিজেকে সুস্থ রাখতেও তেমনই পানি প্রয়োজন।

আমাদের শরীরে ৬০ শতাংশই পানি। শরীরকে সুস্থ রাখতে সারাদিন কমপক্ষে ২ লিটার পানি পান করা উচিত। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই যখন তৃষ্ণার্ত বোধ করে তখনই পানি পান করে নেয়, কিন্তু এটি করা ঠিক নয়। বোল্ডস্কাই জানাচ্ছে কখন পানি পান করা উচিত এবং কখন উচিত নয়-

সঠিক পরিমাণ পানি পানের ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে। সঠিক পরিমাণ পানি গ্রহণ শরীরের কোষগুলোকে শক্তিশালী করতেও কাজ করে। পর্যাপ্ত পরিমাণ পানি না পান করার কারণে দুর্বলতা শুরু হয়। শরীরে পানির অভাবে বিভিন্ন ধরনের রোগ হওয়ার ঝুঁকিও থেকে যায়।

শোওয়ার ঠিক আগে পানি পান করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আপনি যদি ঘুমানোর ঠিক আগে পানি পান করেন তবে রাতে আপনাকে বারবার টয়লেটে যেতে হতে পারে, যার কারণে আপনার ঘুমের সমস্যা হবে। আর, ঘুমের অভাবের কারণে নানান ধরনের রোগ হওয়ার ঝুঁকি থেকে যায়।

রাতে খাবার খাওয়ার আধা ঘণ্টা পরে পানি পান করা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। এই সময় পানি পান করলে শরীরে উপস্থিত টক্সিন বাইরে বেরিয়ে আসে। এই সময়ে, হালকা গরম পান পান করলে পাচনতন্ত্র সঠিকভাবে কাজ করে। আপনার যদি ঘুমানোর আগে পানি পানের অভ্যাস থাকে, তবে ঘুমানোর আধা ঘণ্টা আগে পানি পান করে নিন।

Similar Posts

  • মাইগ্রেইন সমস্যা ও সমাধান

    মাইগ্রেইন সমস্যা ও সমাধান মাইগ্রেন একধরনের মাথাব্যথা। মাথার একদিকে হয় বলে বিখ্যাত হলেও দুদিকেও হতে দেখা গেছে। যাদের মাইগ্রেন হবার প্রবণতা আছে, তাদের শব্দ, আলো, গন্ধ, বাতাসের চাপের তারতম্য ও কিছু খাবার যেমন চকলেট, আঙুরের রস, পনির ইত্যদির প্রভাবে পুনরায় নতুন করে ভয়ঙ্কর মাথাব্যথা শুরু হতে পারে। তবে মাইগ্রেনে শুধু মাথাব্যথাই হয় না, তার সঙ্গে…

  • ইফতারে যা খাওয়া উচিত

    যেহেতু গরম কালে রোজা , গরমকালে রোজা রাখা বেশ কষ্টকর। সেহেতু সেহরি ও ইফতারে পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে সুস্থ থাকা যায়। গরমের  সময়  সারা দিন শরীর থেকে প্রচুর পানি ঘামের মাধ্যমে বের হয়ে যায়।  রোজার দিনে শরীরের পানির চাহিদা পূরণ করা যায় না। তাই ইফতারে  সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানির চাহিদা পূরণ…

  • যেসব কারনে খাবেন ইসুবগুলের ভুসি

    ইসবগুল বা psyllium husk বাংলাদেশ, ভারতসহ অনেক দেশেই বেশ পরিচিত। ইসুবগুল ‘গুল্ম’ জাতীয় গাছ। এর ফুল ছোট,পাপড়ি সূক্ষ হয়। বীজের খোসা আছে। ইসুবগুল গাছের উচ্চতা দেড়-দুই ফুটের পর্যন্ত লম্বা হয়। ফল দুইকোষ বিশিষ্ট, ৭-৮ মিলিমিটার লম্বা হয় এবং ফলের ভিতরে ৩ মিলিমিটার লম্বা বীজ থাকে। বীজ দেখতে নৌকার মতো এবং এর খোসায় পিচ্ছিল হয়। এটা…

  • জানেন দিনে ১টা করে কলা খেলে কী হয় ?

    আজকাল আমাদের ঘরে তৈরি খাবারের চেয়ে বাইরের খাবারই বেশি খাওয়া হয়। তবে শরীর ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। এ জন্য ফাস্টফুডের বদলে খুঁজে নিতে পারেন প্রাকৃতিক খাবার। এর মধ্যে কলা অন্যতম। কলা পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। আর এটি স্বাদেও ভালো। পুষ্টিবিদরা বলেন, দিনে ১টি কলা খাওয়া শরীরের জন্য বেশ উপকারী। তবে এর জন্য ছোট…

  • মেয়েদের ওজন কামানোর উপায়

    মেয়েদের ওজন কামানোর উপায়গুলোর মধ্যে নির্দিষ্ট পরিমাণে ঘুম, পরিমিত খাওয়া, সবসময় হাসি খুশি থাকা, শরীরের যত্ন নেয়া এবং কিছু ব্যায়াম করা অনেক গুরুত্বপূর্ণ। অতিরিক্ত মুটিয়ে যাওয়া মেয়েদের সমস্যার শেষ নেই। শারীরিক, মানসিক, পারিবারিক এমনি বন্ধুদের মধ্যেও সে হাসির পাত্র এবং বৈষম্যের শিকার। আর আমাদের দেশে এটা আরো ভয়াবহরূপে দেখা যায়। বিশেষকরে বিয়ের সময়, এমনকি চাকরির…

  • শরীরের জন্য আপেল কতটা উপকারী?

    ছোট শিশু থেকে শুরু করে, কিশোর-তরুণ, প্রাপ্তবয়স্ক এমনকি বৃদ্ধদেরও নিয়মিতভাবে ফল খাওয়া উচিৎ এবং প্রতিদিন কিছু পরিমাণে হলেও ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিৎ।আজকাল কার দিনে সকলেই ব্যস্ত এবং প্রয়োজনের খাতিরেই বাইরের ভাজাপোড়া  এসব খাবার বেশী খেয়ে থাকেন। য়ার ছোটো  শিশুরাও আজকাল বাইরের বিভিন্ন রকম মুখরোচক খাবারের প্রতি বেশি আগ্রহী  হয়ে পড়ছে এবং তারা প্রতিদিনই…

Leave a Reply