ফেসিয়াল হেয়ার রিমুভ করুন ঘরে বসেই

নারীদের মুখের অবাঞ্ছিত  লোম  বাধা হয়ে দাঁড়ায় সৌন্দর্যতার পথে। মুখের পশম শরীরের অন্যান্য অংশে পশম হওয়ার মতই স্বাভাবিক। তবে অনেকেরই পশম স্বাভাবিকের চেয়ে তুলনামূলক বেশি হয়ে থাকে।  ফলে সব সময় পার্লার গিয়ে থ্রেডিং অথবা ফেসিয়াল ওয়্যাক্সিং করিয়ে থাকেন। কিন্তু নিয়মিত  পার্লার গিয়ে করানো সম্ভব হয়ে উঠে না ব্যস্ততার কারনে  । এমন একটি উপায় আছে যাতে, পার্লার যাওয়ারও কোন প্রয়োজন পড়বে  না, আবার ঘরে বসেই ফেসিয়াল হেয়ার রিমুভ সম্ভব। ব্যবহার করুন ফেসিয়াল হেয়ার রেজার। রেজারের  শুনে ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কিছু নেই। এই রেজার মুখের লোম  দূর করার জন্যই তৈরি করা হয়েছে ।

ফেসিয়াল হেয়ার রেজর কেন ব্যবহার করবো?
১. কোনো রকম ইচিং ছাড়াই ঝটপট সমাধান

ফেসিয়াল হেয়ার রিমুভার গুলো বিশেষ করে আমাদের ফেইস  ত্বককের  জন্যই  তৈরি করা হয়েছে । তাই এটি ফেইসকে  একদমই রাফ করে না। কাজ করে খুব তাড়াতাড়ি  এবং স্মুথলি। ব্যবহার করার পর ফেইস কোন খসখসে ভাব অনুভব হয় না। তো ভয় পাওয়ার কিছু নেই ।

২. একই সাথে করা যাবে আপারলিপ এবং আইব্রো হেয়ার রিমুভ

নারীদের সৌন্দর্য বৃদ্ধিতে আপারলিপ এবং আইব্রো প্লাক করার ট্রেন্ড কিন্তু বহুকাল ধরেই । আমরা মেয়েরা মাসে ১ বার কি ২ বার আপারলিপ এবং আইব্রো প্লাক করে থাকি , প্রতিনিয়ত তা ঠিকমত মেইনটেইন করা না হলে ফেইস দেখতে  কিন্তু  খুবই বাজে লাগে। একই রেজার  দিয়েই যখন প্রয়োজন নিজেই ঘরে বসে করে নিতে পারেন আপারলিপ এবং আইব্রো প্লাক খুব সহজে।

৩. পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে

আপনি যে কোন মার্কেটে এখন অনেক ধরণের ফেসিয়াল রেজার  পাওয়া যায়। ফেসিয়াল রেজার   দাম  খুবই কম । যে কেউই খুব সহজেই কিনতে পারবে, ফেসিয়াল রেজার ১ টা  সিঙ্গেল বা সেট দুই ভাবেই মার্কেটে এখন পেয়ে যাবেন। অনেক ব্র্যান্ডের মধ্যে আপনার স্কিন বুঝে পছন্দ অনুযায়ী বাছাই করে কিনে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।

৪. একাধিকভাবে ব্যবহার উপযোগী 

ফেসিয়াল রেজার   অনায়াসে ৪ থেকে ৫ বার ব্যবহার করতে পারবেন। আর যদিআপনি  একটি সেট কিনে ফেলেন তাহলে তো কথাই নেই কয়েক মাসের জন্যে একদম নিশ্চিন্ত থাকা যাবে।

যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে
  •  যখনই ফেসিয়াল ব্যবহার করবেন তখন  হেয়ার রিমুভের সময় কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া না করে আস্তে আস্তে এক সাইড থেকে সাবধানে ব্যবহার  করতে হবে।
  • ফেসিয়াল হেয়ার রেজার  ব্যবহারের পূর্বে ফেইস একদম শুষ্ক থাকলে, তাতে হালকা একটু ময়েশ্চারাইজার ব্যবহার করে নিতে হবে। এতে ব্যবহারের সময় স্কিন অনেকটাই কোমল  থাকবে।
  • মনে রাখবেন সবচেয়ে ভালো হয় যদি গোসলের পর পর ফেসিয়াল হেয়ার রেজার  ব্যবহার করেন , তখন স্কিন তুলনামূলকভাবে নরম থাকে।
  • ফেসিয়াল হেয়ার রেজার ব্যবহার করার পর অবশ্যই আবারও একটি ভালো মানের ময়েশ্চারাইজার ত্বকে লাগিয়ে নিতে হবে।এতে ত্বক ভালো থাকবে।
  • মনে রাখতে হবে অবশ্যই ব্যবহার করার আগে ও পরে অ্যালকোহলজাতীয় কিছু দিয়ে ফেসিয়াল হেয়ার রেজারটি ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে।

 

 

Similar Posts

  • শীতের সকালে ত্বকের যত্ন নিবেন যেভাবে

    শীতের সকালে ঘুম থেকে ওঠার পর চেহারাটা একদম মলিন ও নিষ্প্রাণ দেখায়। এই প্রাণহীন চেহারাকে কীভাবে উজ্জ্বল ও ঝলমলে করে তুলবেন ? শীতের সকালে ত্বকের ধরণ যেমনই হোক না কেন কিছু সহজ উপায় আপনার চেহারাকে করে তুলবে আকর্ষণীয় ও নমনীয়, ত্বককে রাখবে স্বাস্থ্যকর ও সমস্যা মুক্ত। শীতের সকালে ত্বকের যত্ন কিভাবে নিবেন তা নিচে দেওয়া হলঃ -ঘুম থেকে…

  • শীতকালে তৈলাক্ত ত্বকের যত্ন

    যাদের ত্বক তৈলাক্ত, তার মানে এই নয় যে শীতের দিনেও ত্বকে তেলতেলে  ভাব থাকবে। শীত কালে তৈলাক্ত ত্বকও রুক্ষ ও শুষ্ক হতে পারে, যদি ঠিক  উপায়ে যত্ন না নেয়া হয়। এইসব কারনেই ত্বকে ব্রণ বা কালো কালো ভাব দেখা দিতে পারে। তাই শীতেও তৈলাক্ত ত্বকের জন্য দরকার বাড়তি যত্ন নেওয়া।   আজ আমরা জানবো শীতে…

  • |

    কমলা খেয়ে তার খোসা ফেলে দিচ্ছেন !

    জেনেনিন কমলার খোসার এই ব্যবহার গুলো কমলার খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। এটি শুকিয়ে গুঁড়া করে যেমন রূপচর্চায় ব্যবহার করা যায়, তেমনি গৃহস্থালি পরিচ্ছন্নতায়ও এর রয়েছে অনেক ব্যবহার। কমলার খোসার সঙ্গে লবণ মিশিয়ে ফ্রিজের এক কোণে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ দূর হবে। একটি বোতলের অংশ অর্ধেক কমলার খোসা দিয়ে ভরে নিন। ভিনেগার…

  • |

    শীতে ত্বকের যত্ন

    শীতল ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য মোটেও নয়। শীতে আপানর ত্বকে নিশ্চয়ই কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। শীত বাড়ার সাথে সাথে ত্বকেও বাড়তে থাকে বিভিন্ন রকম সমস্যা।বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য শীত যেন এক ভয়ংকর দুঃস্বপ্ন।এ কারনে এ সময়ে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়।তাই শীতকালে সব ধরনের ত্বকের যত্নে কি করা উচিত এ নিয়ে…

  • গরমে ত্বকের যত্ন

    আমরা অনেকেই অনুভব  করতে পারছি যে বাতাসে উষ্ণতা বাড়ার সাথে সাথে ত্বকে এর প্রভাব পড়তে শুরু করেছে। অতিরিক্ত সূর্যের তাপ এবং ধুলাবালির  কারণে এ সময়ে ত্বকের জন্য প্রয়োজন পড়ে বাড়তি যত্নের । এ গরমে   কিভাবে ত্বকের যত্ন নেবেন জেনে নিন সেই বিষয়ে- ১) পানি পান করুন পানির অপর নাম জীবন । পানি শুধু শরীরে আর্দ্রতা…

  • ত্বকের যত্নে টক দই

    টক দই একটি দুগ্ধজাত খাবার এটা আমরা সকলেই জানি । এতে আছে অনেক  দরকারি ভিটামিন, মিনারেল, আমিষ ইত্যাদি। টক দই  রোগ প্রতিরোধ করতে ও রোগ সারাতে সাহায্য করে। আমরা বাড়িতে  কমবেশি সবাই খাদ্যতালিকায় টক দই রাখি। আজকাল অনেক রুপ সচেতন নারী ত্বকের যত্নে কার্যকরী উপাদান হিসেবে টক দই ব্যবহার করেন।টক দই ত্বকের জন্য খুই উপকারি একটি…

Leave a Reply