শীতে পাঁচমিশালি সবজি

আমরা অনেকেই আছি যে সকালের নাস্তায় রুটি দিয়ে সবজি খেতে খুব ভালোবাসি আবার দুপুরের খাবারে ভাতের সাথে সবজি খেতে দারুণ লাগে।  তবে এবার সবজির রেসিপিতে একটু ভিন্নতা আনতে তৈরি করে ফেলতে পারেন পাঁচমিশালি সবজি।
তাহলে আজ আমরা  জেনে নিব  পাঁচমিশালি সবজি তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করবেন রেসিপিটি ।

উপকরণ :

আলু, কপি, বেগুন, মুলা, পেঁপে, মিষ্টি কুমড়া, পটল, গাজর, বরবটি, টমেটো টুকরো ৪-৫  কাপ, রসুন বাটা ১-২ চা চামচ, আদা বাটা ১-২ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, হলুদ ১-২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১-২ টেবিল চামচ, আস্ত পাঁচফোড়ন ১ চা চামচ, তেজপাতা ১- ২ টি, পেঁয়াজ কুচি ১-২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১-২ টেবিল চামচ, আস্ত শুকনা মরিচ ৪-৫ টি, লবণ স্বাদ মতো, চিনি ১ চা চামচ, তেল ৪-৫ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, মুগের ডাল আধা কাপ।

প্রণালী :

সবার আগে  সবজি কেটে পানি ঝরিয়ে নিতে হবে ।তারপর টমেটো, গাজর, বেগুন, আলাদা করুন।  এবার ডাল ভেজে সেদ্ধ করুন।এখন একটি পাত্রে তেল গরম করে তেজপাতা, পাঁচফোড়ন, মরিচ দিন। এবার  পেঁয়াজ কুচি ও সব বাটা মসলা দিয়ে কষান। এখন  হলুদ, মরিচ, লবণ দিন। টমেটো, গাজর, বেগুন বাদে বাকি সবজি দিয়ে কষান। ৫-৬  মিনিট ঢেকে রাখুন। এবার টমেটো, গাজর, বেগুন
সব সবজি সেদ্ধ হয়ে এলে ধনেপাতা, ঘি ও চিনি দিয়ে নামিয়ে নিন। ব্যাস হয়ে গেল পাঁচমিশালি সবজি। এবার সকালের নাস্তায় বা দুপুরে ভাতের সাথে পরিবেশন করুন মজাদার পাঁচমিশালি সবজি।

Similar Posts

  • | | |

    ইলিশ পাতুড়ি

    ইলিশ মাছ কমবেশি সবার প্রিয়। তবে ইলিশ পাতুড়ি এই রেসিপি মেনে করলে স্বাদ হাতে লেগে থাকবে। চলুন জেনেনেই কিভাবে করবেন মজাদার ইলিশ পাতুড়ি। উপকরনঃ  ১. ইলিশ মাছের টুকরো একটু বড় সাইজের পাঁচটি। ২. লাউ/মিষ্টি কুমড়া/চাল কুমড়ার বড় পাতা দশটি ৩. খাতা বাঁধাই করার সুতার বান্ডিল / সাধারণ সেলাইয়ের সুতার বান্ডিল থেকে একটা পাতুড়ির জন্য ১০/১২…

  • নারিকেল-চিংড়ি স্টিক

    এখন হুটহাট করে চলে আসছে বৃষ্টি। আর এই বৃষ্টিতে একটু আধটু বৃষ্টিবিলাস করতে আপনার মন চাইতেই পারে। যদিও শহুরে এই ব্যস্ত জীবনে এমন সুযোগ কমই আসে। বিকেলের নাস্তায় বিশেষ কিছু রেখে বৃষ্টির দিনগুলোকে করে তুলতে পারেন আরো আনন্দময়। সেরকমই ১টি রেসিপি- উপকরণ বড় চিংড়ি ৮টি। নারিকেল বাটা ১ টেবিল-চামচ। ময়দা ১ কাপ। নারিকেল কুচি ১…

  • নাশতা অথবা দুপুরের খাবার হিসেবে আলুর স্যুপ

    যারা ডায়েট করেন, তাঁরা সকালের নাশতা অথবা দুপুরের খাবার হিসেবে আলুর স্যুপ খেতে পারেন। বাসায় বসে খুব সহজে ভিন্ন স্বাদের এই স্যুপ তৈরি করতে জেনে নিন, কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন স্বাস্থ্যকর আলুর স্যুপ। উপকরণ আলু মাঝারি সাইজের ছয়টি গাজর কুচি দুটি ধনেপাতা কুচি সামান্য পানি আট কাপ পেঁয়াজ কুচি একটি মাখন চার টেবিল চামচ ময়দা ছয়…

  • |

    বাংলাদেশে কোন মৌসুমে কোন আম পাকে?

    বর্তমান শতাব্দীর শুরু থেকে বেশ কয়েক বছর পেশাগত কাজে খুলনা শহরে হরহামেশাই যেতে হয়েছে। খুলনা শহরের ডাকবাংলো মোড় এলাকাজুড়ে ছড়ানো-ছিটানো ফলের দোকান। দোকানগুলোতে ল্যাংড়া আম বিক্রি হচ্ছে দেদার। মে মাসের শেষ দিকেই খুলনার বাজারে ল্যাংড়া আম! আমি রাজশাহীর মানুষ। আম সম্পর্কে, বিশেষ করে উৎকৃষ্ট জাতের আম নিয়ে আমাদের আগ্রহ ও সচেতনতা জন্মগত। ল্যাংড়া আম জুন…

  • আচার সংরক্ষণের উপায় কি?

    এখন কাঁচা আমের সময়। এসময় আমরা অনেকেই আমের নানা রকম আচার তৈরি করবো। সারা বছর নানা রকম খাবারের সাথে আচার খেতে ভালোই লাগে। কিন্তু অনেকেই দীর্ঘদিন আচার সংরক্ষণ করতে পারেন না। কারো আচারে ছত্রাকের আক্রমন হয়। কারো আচারে আবার গন্ধ হয়ে যায়। আজ এই সকল সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে চুইঝাল। সাধারণত টক জাতীয় ফলে পানি...
  • |

    এগ ব্রেড টোস্ট

    সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট করে দিতে পারেন এগ ব্রেড টোস্ট। চলুন দেখে নেই কিভাবে করবেনঃ  উপকরণঃ ১. পাউরুটি ২. ২টি ডিম ৩. পেয়াজ কুচি ৪. টমেটো কুচি ৫. কাচা মরিচ কুচি ৬. ধনিয়া পাতা কুচি ৭. লবন স্বাদমত ৮. গোলমরিচ গুড়ো স্বাদমত ৯. ভাজার জন্য তেল প্রনালীঃ একটি খালি পাএ নিয়ে তার…

Leave a Reply