মাইগ্রেইন সমস্যা ও সমাধান

মাইগ্রেইন সমস্যা ও সমাধান

মাইগ্রেন একধরনের মাথাব্যথা। মাথার একদিকে হয় বলে বিখ্যাত হলেও দুদিকেও হতে দেখা গেছে। যাদের মাইগ্রেন হবার প্রবণতা আছে, তাদের শব্দ, আলো, গন্ধ, বাতাসের চাপের তারতম্য ও কিছু খাবার যেমন চকলেট, আঙুরের রস, পনির ইত্যদির প্রভাবে পুনরায় নতুন করে ভয়ঙ্কর মাথাব্যথা শুরু হতে পারে। তবে মাইগ্রেনে শুধু মাথাব্যথাই হয় না, তার সঙ্গে আরো কয়েকটি স্নায়বিক উপসর্গ হয়ে থাকে (যেমন কিছু আলো বা শব্দের অনুভুতি)। উপসর্গ অনুযায়ী মাইগ্রেনের মধ্যেও অনেক রকমফের আছে। কারো কারো মতে সেরকম কয়েকটি মাইগ্রেনের উপসর্গ থাকলে মাথা ব্যথা না থাকলেও মাইগ্রেন হয়েছে বলা যেতে পারে।মাথাব্যথার খুব প্রচলিত একটি কারণ মাইগ্রেন। এ ক্ষেত্রে মাথার দুই পাশে তীব্র ব্যথা হয়। সাধারণত নারীদের ক্ষেত্রে এই ব্যথা বেশি হতে দেখা যায়। কিছু ঘরোয়া উপায় মেনে চললে মাইগ্রেনের ব্যথা অনেকটাই কমানো যায়। ধারণা করা হয়, মাইগ্রেন একধরনের নিউরোভাস্কুলার ডিজঅর্ডার। কারণ এই সমস্যা মস্তিষ্কে সৃষ্টি হয় এবং তারপর ধীরে ধীরে রক্তশিরায় ছড়িয়ে যায়। কিছু গবেষক ধারণা করেন, নিউরোনাল বিষয়গুলো অধিকতর প্রভাব ফেলে।অন্যদিকে কয়েকজন মনে করেন রক্তশিরাই মূল প্রভাব ফেলে। কিছু বিজ্ঞানী মনে করেন এই দুই-ই বেশ গুরুত্বপূর্ণ। নিউরোট্রান্সমিটার সিরোটনিন-এর উচ্চস্তরসমূহ, যা ৫-হাইড্রোক্সিট্রিপ্টামিন নামেও পরিচিত , এই ক্ষেত্রে প্রভাব রাখে বলে ধারণা করা হয়।

 

মাইগ্রেনের ব্যথা কমাতে কিছু ঘরোয়া উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।

ঠান্ডাথেরাপি

মাইগ্রেনের ব্যথায় ভুগলে ঘাড়ে ও মাথায় ঠান্ডা পানির চাপ নিতে পারেন। এটি ব্যথা কমাতে কাজে দেবে।

১. একটি পরিষ্কার তোয়ালেতে কয়েক টুকরো বরফ নিন।

২. মাথায় ও ঘাড়ে এটি দিয়ে ১০/১৫ মিনিট হালকাভাবে চাপ দিন।

৩. যতবার প্রয়োজন, ততবার এ পদ্ধতি অনুসরণ করুন।

আদার চা

মাইগ্রেনসহ বিভিন্ন ধরনের মাথাব্যথা কমাতে আদা বেশ ভালো কাজ করে। এর মধ্যে থাকা প্রদাহরোধী উপাদান রক্তনালির প্রদাহ কমায়। তাই মাইগ্রেনের ব্যথা কমাতে আদা চা পান করতে পারেন।

ম্যাসাজ

মাইগ্রেনের ব্যথা কমাতে ম্যাসাজথেরাপিও নিতে পারেন।

১. হালকা গরম সরিষার তেল অথবা জলপাইয়ের তেল কপালে মাখুন।

২. ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করুন।

৩. যতবার প্রয়োজন, ততবার এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

ম্যাগনেসিয়াম জাতীয় খাবার খান

ম্যাগনেসিয়াম মাইগ্রেন অ্যাটাক কমাতে কাজ করে। সবুজ শাকসবজি, কাঠবাদাম, টুনা, ম্যাকেরেল, ননিহীন দই, কলা, কালো চকলেটের মধ্যে ম্যাগনেসিয়াম রয়েছে। মাইগ্রেনের সমস্যা সমাধানে এসব খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন।

Similar Posts

  • গলা ব্যাথার ঘরোয়া চিকিৎসা

    ঋতু  পরিবর্তনের এই সময় ঠাণ্ডা লেগে গলা ব্যথা হলেই ভয় পেয়ে যান সবাই। ভাবেন এই বুঝি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সাধারণ ঠাণ্ডা বা গলা ব্যথাতে ভয় পাওয়ার কিছু নেই। আসুন জেনে নেই গলা ব্যাথার ঘরোয়া চিকিৎসা ঘরোয়া উপায়ে এর গলা ব্যাথার প্রতিকার করা সম্ভব। আপনার  রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপাদান দিয়ে সহজেই গলা ব্যথা থেকে...
  • ইফতারে যা খাওয়া উচিত

    যেহেতু গরম কালে রোজা , গরমকালে রোজা রাখা বেশ কষ্টকর। সেহেতু সেহরি ও ইফতারে পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে সুস্থ থাকা যায়। গরমের  সময়  সারা দিন শরীর থেকে প্রচুর পানি ঘামের মাধ্যমে বের হয়ে যায়।  রোজার দিনে শরীরের পানির চাহিদা পূরণ করা যায় না। তাই ইফতারে  সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানির চাহিদা পূরণ…

  • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে নিয়মিত ঘি খেলে

    আমরা অনেকেই ওজন বেড়ে যাওয়ার ভয়ে ঘি খাই না। ঘি আমাদের শরীরের নানা উপকার করে থাকে। ওজন বরং কমাতে সাহায্য করে ঘি। ভারতের পুষ্টিবিজ্ঞানী রুজুতা দিয়েকর বলছেন, ঘি খেলেই মোটেই ওজন বা কোলেস্টেরল বাড়ে না। বরং ডায়াবেটিস, হাই ব্লাড প্রেসারের মতো সমস্যা কমে। তাই প্রতিদিনের ডায়েটে অর্থাৎ সকালে, দুপুরে, বিকেলে বা রাতে খাবার পাতে ঘি...
  • লেবুর শরবতের উপকারিতা

    শরবত শব্দটির কথা মনে এলেই যে সবজিটির কথা সর্বপ্রথম মনে পড়ে তা হলো লেবু । আমাদের খাবারের টেবিলে লেবু একটি গুরুত্বপূর্ণ সবজি। যদিও প্রাত্যহিক জীবনে আমরা সকলেই কমবেশি লেবু খেয়ে থাকি। কিন্তু লেবুর উপকারিতা সম্পর্কে আমাদের কমবেশি জানা দরকার। লেবুতে থাকে প্রচুর পুষ্টিগুণ। লেবুর উপকারি উপাদান আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে। শুধুমাত্র খাবারের…

  • |

    খালি পেটে খাবার খান বেছে বেছে

    পেটে ছুঁচোদের ডন-বৈঠক চললে মনে হয় সামনে যা পাই, তা-ই খেয়ে ফেলি! যেমন ধরুন, অনেকেরই সকালে ঘুম থেকে ওঠার পর ভীষণ খিদে পায়। তখন কোনো কিছু বাছবিচার না করেই আমরা বাসায় যা আছে, তা খেয়েই কাজে যাই। কিন্তু এমন কিছু খাবার আছে, খালি পেটে একদমই খাওয়া উচিত নয়। নানা রকম স্বাস্থ্য সমস্যা থেকে রেহাই পেতে…

  • লবঙ্গের যত গুণ

    লবঙ্গের সাথে আমরা কম বেশি সকলে পরিচিত। এর ইংরেজি নাম Clove এবং এর বোটানিকাল নাম: Syzygium aromaticum । ‘লবঙ্গ’তৈরি করা হয় গাছের ফুলের কুড়িকে শুকিয়ে।‘লবঙ্গ’ কে লং বলেও ডাকে অনেকেই।লবঙ্গ আমাদের অতি পরিচিত একটি মসলার নাম। লবঙ্গ সাধাণত রান্নার সময় আমরা অনেকেই ব্যবহার করে থাকি। আজ আমরা লবঙ্গের কিছু গুনগুন সম্পর্কে জানবো । আমরা যদি প্রতিদিন সকালে…