ghee

মুখের সৌন্দর্যে ঘি

কর্মব্যস্ত দিনের শেষে ত্বক কেমন শুষ্ক হয়ে যায়, ত্বকের আর্দ্রতা কমে বলিরেখাও প্রকাশ পেতে শুরু করে। ফলে অসময়ে ত্বক বুড়িয়ে যায়। সেই সঙ্গে কমে সৌন্দর্য। এ ক্ষেত্রে সমপরিমাণ ঘি এবং পানি নিয়ে তা ভালো করে মুখে লাগিয়ে ম্যাসাজ করুন। ১৫ মিনিট করার পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে রোজ করলে ত্বকের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরতে সময় লাগবে না।

ত্বকের বয়স কমাতে : কর্মক্ষেত্র সম্পর্কিত স্ট্রেস এবং পরিবেশ দূষণের কারণে ত্বকের স্বাস্থ্যের যে ক্ষতি হয় তাতে ত্বক বুড়িয়ে যায় সময়ের আগেই। কমবেশি সবাই আমরা এমন পরিস্থিতির শিকার। তাই এমনটা যদি আপনি না চান তাহলে নিয়মিত ঘি ম্যাসাজ করুন। দেখবেন ত্বকের বয়স কমে যাবে। ভালো করে মুখ ধুয়ে কয়েক ফোঁটা ঘি হাতে নিয়ে মুখে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন।

ঠোঁটের পরিচর্যায় : অনেকে সারা বছরই ফাটা ঠোঁটের সমস্যায় ভোগেন। নামিদামি ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ব্যবহার করেও ফল পান না। রাতে শুতে যাওয়ার আগে নিয়মিত কয়েক ফোঁটা ঘি ঠোঁটে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে শুয়ে পড়ুন। কয়েক দিন করলেই দেখবেন ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো।

 

ঠোঁটের দাগ দূর করতে : ঠোঁটে কালো ছোপ ছোপ দাগ থাকলে ভাববেন না। প্রতিদিন অল্প পরিমাণ ঘি নিয়ে ঠোঁটের পরিচর্যা করুন। দেখবেন এক সপ্তাহের মধ্যে সব দাগ মিলিয়ে যাবে। শুধু তাই নয়, ঠোঁট গোলাপি রং ধারণ করবে।

 

চোখের সৌন্দর্য বাড়াতে : সৌন্দর্য অনেকটা আপনার স্কিন টোনের ওপর নির্ভর করে, সেই সঙ্গে ঠোঁট এবং চোখের ওপরও। তাই নিয়মিত চোখের পরিচর্যা করতে ভুলবেন না। আর মজার বিষয় হলো, এ ক্ষেত্রে কাজে লাগাতে পারেন ঘি। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে চোখের নিচের অংশে ভালো করে ঘি লাগিয়ে ম্যাসাজ করুন। কদিন করে দেখুন, চোখের ক্লান্তিভাব দূর হবে। সেই সঙ্গে ডার্ক সার্কেলও মিলিয়ে যেতে শুরু করবে।

 

ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে : নিয়মিত ত্বকে ঘি লাগিয়ে ম্যাসাজ করলে ত্বকের ভেতর কোলাজনের উৎপাদন বাড়ে। ফলে স্বাভাবিকভাবেই ত্বক ফর্সা এবং উজ্জ্বল হয়ে উঠতে সময় লাগে না।

 

Similar Posts

  • |

    শীতে ত্বকের যত্ন

    শীতল ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য মোটেও নয়। শীতে আপানর ত্বকে নিশ্চয়ই কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। শীত বাড়ার সাথে সাথে ত্বকেও বাড়তে থাকে বিভিন্ন রকম সমস্যা।বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য শীত যেন এক ভয়ংকর দুঃস্বপ্ন।এ কারনে এ সময়ে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়।তাই শীতকালে সব ধরনের ত্বকের যত্নে কি করা উচিত এ নিয়ে…

  • |

    জাপানিজ নারীদের অসাধারণ বিউটি টিপস

     জাপানিজ নারীরা তাঁদের সুন্দর ত্বক ও চুলের জন্য খুব বিখ্যাত। এমন অনেক জাপানি নারী আছেন যাঁদের বয়স ৬০ বছর, অথচ দেখলে মনে হবে ৩০ বছরের একজন নারী। আমরা অনেকেই জাপানিজ পুরুষ কিংবা নারীদের টিভি-সিনেমায় বা কখনো কখনো চলার পথে দেখে থাকি এবং তাঁদের ত্বকের(Skin) উজ্জ্বলতা, টানটান ভাব ও চুল দেখে বলে থাকি কী এমন রূপচর্চা…

  • |

    চালের গুনাগুণ

    চালের গুঁড়া দিয়ে রূপচর্চা অবাক হচ্ছেন আমাদের শরীরের চামড়ায় প্রতিনিয়ত মৃতকোষ গুলা উঠে গিয়ে সেখানে নতুন কোষ জন্মায়। মৃতকোষ শরীরের উপরিভাগে ময়লার আস্তরণ তৈরি করে এবং এতে ত্বকের মসৃণটা কমে গিয়ে ত্বক হয়ে যায় খসখসে। তাই মৃতকোষ পরিষ্কার করার জন্য স্ক্রাব হল সবচেয়ে ভাল পদ্ধতি। চালের গুঁড়া ভাল স্ক্রাব এর কাজ করে।   যা যা লাগবে ২…

  • |

    মাজু ফলের ম্যাজিক

      মাজু ফল এর ইংরেজি নাম হচ্ছে gallnut বা marking nut । এটি মূলত একটি চাইনিজ ফল। গাছে হলেও এটি কিন্তু আসলে ফল না। এটি সাধারণত এক ধরনের পতঙ্গের কারনে হয়ে থাকে। গাল নামের এক ধরনের পতঙ্গের লার্ভা দিয়েই তৈরি। এটি ওক গাছে হয়ে থাকে। বিশ্বের ৯৫% মাজুফল চায়না থেকে আসে। তাই চাইনিজ মার্কেটে এটি…

  • ত্বকের সুরক্ষায় বরফের ব্যবহার

    ত্বক হল আমাদের সৌন্দর্যের প্রতীক। ত্বককে ভালো রাখার জন্য আমরা অপ্রাণ চেষ্টা করে থাকি। এর পেছনে প্রচুর সময় ও শ্রম অপচয় করে থাকি। দামি দামি ক্যামিকাল প্রোডাক্টও ব্যবহার করি। আবার কেউ কেউ ঘরোয়া পদ্ধতিতে ত্বকের পরিচর্যা করে। দিনের শেষে ভুলেই যাই হাতের কাছে একটি অপরিহার্য উপাদান আছে যা ত্বকের সব সমস্যার সমাধানের জাদুকাঠি। ত্বকের জন্য…

  • ত্বকের যত্নে টক দই

    টক দই একটি দুগ্ধজাত খাবার এটা আমরা সকলেই জানি । এতে আছে অনেক  দরকারি ভিটামিন, মিনারেল, আমিষ ইত্যাদি। টক দই  রোগ প্রতিরোধ করতে ও রোগ সারাতে সাহায্য করে। আমরা বাড়িতে  কমবেশি সবাই খাদ্যতালিকায় টক দই রাখি। আজকাল অনেক রুপ সচেতন নারী ত্বকের যত্নে কার্যকরী উপাদান হিসেবে টক দই ব্যবহার করেন।টক দই ত্বকের জন্য খুই উপকারি একটি…

Leave a Reply