রুপচর্চা টিপস; যা আপনাকে বলেনি কেউ!

যে কোন পার্টিতে যাবার পূর্বে অনেকেই দুশ্চিন্তায় থাকে যে, তার মেকআপ থেকে শুরু করে চুলের সেট আপ পর্যন্ত সব ঠিক আছে কিনা? পার্টিতে যাবার পরও চিন্তা করা লাগে, চোখের আইলায়নার লেপে যায়নি তো! তাই আপনাদের সাথে আজ কিছু মজাদার রূপচর্চা নিয়ে কথা বলব। যা আপনাদের ভীতি দূর করবে। আর আশ্চর্য সব তথ্য জেনে আপনারাও খুশি হবেন।

১. চোখের পাপড়ি নিয়ে চিন্তিত থাকলে, চোখের উপর হালকা করে শ্যাডো বা শেড লাগিয়ে নিন। এতে করে পাপড়ি কম বুঝা গেলেও আপনার চোখ হাইলাইট হবে।

২. পায়ের গোড়ালি রুক্ষ হলে বা ফেটে গেলে তাতে পেট্রলিয়াম ক্রিম লাগিয়ে রাখুন। রাতে ঘুমাবার সময় পাতলা একটি মোজা পড়ে ঘুমাবেন। এতে পায়ের ত্বক নরম ও মোলায়েম হবে।

৩. ঠোঁটে লিপস্টিক ঠিকমত লাগে না অনেকেরই। সেক্ষেত্রে ব্রাশ করার সময় আলতো করে আপনার ঠোঁটেও ঘষুন। এতে করে ঠোঁটের মরা চামড়া উঠে যাবে। লিপস্টিক ঠিকমত ঠোঁটে লাগাতে পারবেন।

৪. মুখের ব্রণ দূর করার জন্য ব্রণের উপরে টুথপেস্ট লাগিয়ে রাখুন সারারাতের জন্য। সকালে উঠে দেখবেন ব্রণের কোন চিহ্ন নয়। তবে ব্রণের বয়স বেশিদিন হলে, প্রতিরাতে পেস্ট লাগিয়ে রাখতে হবে। এক সপ্তাহের মাঝে ঠিক হয়ে যাবে।

৫. হলুদ দাঁত ঝলমলে করতে টুথপেস্টের সাথে একটু বেকিং সোডা মিলিয়ে নিন। এতে দাঁত খুব দ্রুত সাদা হয়ে যাবে।

৬. চোখের আইলায়নার যেন লেপটে না যায়, তাই কাজলকে প্রথমে হেয়ার ড্রায়ার দিয়ে একটু ব্লো করে নিন। এরপর আইলায়নারের মত লাগিয়ে নিন। এতে করে আপনার কাজল লেপটে যাবার ভয় থাকবে না।

৭. যারা বাথটাবে গোসল করতে পছন্দ করেন, তারা সারা শরীরের অক্সিজেন সরবরাহ সঠিক রাখতে পানির সাথে ১০টা সবুজ টি ব্যাগ ভিজিয়ে রেখে গোসল করে নিন। এতে আপনি সারা শরীরে সজিবতা অনুভব করবেন। সূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া

Similar Posts

  • |

    ক্যাস্টর অয়েল

    চুল ঘন করে ক্যাস্টর অয়েল সঠিক যত্নের অভাবে চুল পড়ে পাতলা হয়ে যাচ্ছে? রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েল ও নারকেল তেলের মিশ্রণ ম্যাসাজ করে নিন মাথার ত্বকে। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। নিয়মিত এটি ব্যবহারে চুল হবে ঘন। জেনে নিন চুলে কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল। যেভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন চুলের যত্নে পরিমাণ…

  • |

    ত্বকের যত্নে মসুরের ডাল

    বাঙালীর খাবার টেবিলে ডালভাত না থাকলে রসনা বোধহয় অপূর্ণই রয়ে যায়।  সবাই প্রতিদিন হয়তো ডাল খেয়ে থাকি। কিন্তু এই মশুরের ডাল যে ত্বকের জন্য কত উপকারি এটা আমরা সবাই হয়তো জানি না। ত্বকে যত্নে যা যা ভূমিকা মশুরের ডালের—  ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে। ত্বকের কালচে ভাব দূর করে। ত্বক অর্থাৎ স্কিনকে টান টান রাখে। ত্বকের…

  • |

    শীতে নবজাতক শিশুর যত্ন

    নতুন মা হওয়া মোটেও সহজ কিছু নয়। রাতের পর রাত নির্ঘুম থেকে সন্তানকে বড় করতে হয়।শীতের সময় নবজাতকের জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয়। এই সময় ভাইরাস ও সংক্রমণেরও ঝুঁকি থাকে। ফলে শীতজনিত রোগে আক্রান্ত হতে পারে আপনার শিশু। দুর্বল হয়ে পড়তে পারে তার রোগ প্রতিরোধ ক্ষমতা।  শীতে নবজাতকের কীভাবে যত্ন নেবেন নতুন মায়েদের জন্য দেওয়া…

  • |

    খুশকি সমস্যায় ভুগছেন ?

    রুপ চর্চার দিকে খেয়াল রাখতে গিয়ে অনেকেই চুলের কথা ভুলে যাই। আর এতে অবহেলা অযত্নে চুলে খুশকি জন্মায়। যে কোন পার্টিতে খুশকি আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। তাই জানতে হবে খুশকির হাত থেকে প্রিয় চুল বাঁচানোর উপায়। কেন হয় খুশকি : অনেকেই ভাবেন শীতকালেই চুলে খুশকি হয়। তাই খুশকি নিয়ে ও অনেকের ভাবনা শেষ নেই।…

  • |

    চুলচেরা চুলের সাজ

    নানা আয়োজনে চলছে ঈদের প্রস্তুতি। সময় ও পোশাকের সঙ্গে মিলিয়ে চুলের সাজটাও ভেবে রাখতে পারেন। ঈদে চুলের সাজ কেমন হতে পারে, হাল ফ্যাশনে চুলের কেমন ধরন চলছে—এমন নানান বিষয়ে জানালেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। সকালের স্নিগ্ধতায় সকালের সাজে সতেজ ভাব রাখুন। গোসলের পর ব্লো ড্রাই করে নিতে পারেন। যেকোনো বয়সের নারী এ সময়টাতে…

  • প্রাকৃতিক উপায়ে রুপচর্চা

    ১। মধুঃ মধু খুবই একটি গুরুত্বপূর্ণ পদার্থ। আপনি দৈনিক মধু ও লেবুর রস একসাথে মিশ্রিত করে ঠোটে লাগালে ঠোটের কালচে দাগ দূর হবে। ২। শশাঃ শশা খাওয়া যেমন উপকারী তেমন রুপচর্চাতেও দারুন উপকারী। দৈনিক শশার রস মুখে মাখলে মুখের উজ্জলতা বৃদ্ধি পাবে। ৩। আলুঃ আলু একটি পরিচিত ও প্রতিদিনের খাবার। সেই আলুকে বেটে চোখের নিচে লাগালে চোখের কালো দাগ চলে যাবে।…

Leave a Reply