|

জাপানিজ নারীদের অসাধারণ বিউটি টিপস

 জাপানিজ নারীরা তাঁদের সুন্দর ত্বক ও চুলের জন্য খুব বিখ্যাত। এমন অনেক জাপানি নারী আছেন যাঁদের বয়স ৬০ বছর, অথচ দেখলে মনে হবে ৩০ বছরের একজন নারী। আমরা অনেকেই জাপানিজ পুরুষ কিংবা নারীদের টিভি-সিনেমায় বা কখনো কখনো চলার পথে দেখে থাকি এবং তাঁদের ত্বকের(Skin) উজ্জ্বলতা, টানটান ভাব ও চুল দেখে বলে থাকি কী এমন রূপচর্চা করেন বা কী খান তারা যে এতো সুন্দর।

চলুন তাহলে আজ জেনে নিই জাপানিজদের সৌন্দর্যচর্চার গোপন কিছু তথ্য।

খাবার

একবার চিন্তা করেই দেখুন জাপানিজদের খাবার-দাবার নিয়ে। তারা সাধারণত মাছ, ভাত ও সামুদ্রিক শৈবাল খেয়ে থাকেন।সৌন্দর্য রক্ষায় অতিরিক্ত মাংস, চিনি, পাউরুটি ইত্যাদি কোনকিছুই তারা খান না। এই খাবারগুলোর বদলে তারা ওমেগা ৩ ফ্যাটি এসিড, স্বাস্থ্যের জন্য ভালো এমন খাবার, অ্যান্টি এজিং উপাদান সমৃদ্ধ খাবার, ফাইবার, ভিটামিন(Vitamins) এবং প্রচুর পরিমাণে মিনারেলযুক্ত খাবার খেয়ে থাকেন। মূলত তাঁদের স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য যা ভালো তাই তারা খেয়ে থাকেন।

ভাত
জাপানিজদের সবচেয়ে প্রিয় খাবার হল ভাত। বিশেষ করে নারীদের সৌন্দর্যচর্চায় ভাত অন্যতম। ভাত শুধু স্বাস্থ্যকর খাবার নয়, এটিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। জাপানিজরা ভাত রানা করার পর ভাতের মাড় ঠাণ্ডা করে তা দিয়ে মুখ ধুয়ে থাকেন। গোসলের পানির সাথেও তারা ভাতের মাড় মিশিয়ে থাকেন। কারণ, ভাতের মাড়ে যে মিনারেল উপাদান থাকে তা দেহকে শীতল করে।

সৌন্দর্যচর্চায় প্রাকৃতিক তেল
আমরা তো ত্বকের চর্চায় সবসময় অয়েল ফ্রি দ্রব্য বেছে নিই। কিন্তু জাপানিজরা তাঁদের সৌন্দর্যচর্চায় ব্যবহার করে থাকেন প্রাকৃতিক তেল যা হার্বাল তেল হিসেবে পরিচিত যেমন- ক্যামেলিয়া অয়েল, এই তেলটি তারা মেকআপ পরিষ্কার করার জন্য ব্যবহার করে থাকেন।

সুন্দর ত্বকের জন্য গ্রিন টি
জাপানিজদের সৌন্দর্যের অন্যতম গোপন তথ্য হল গ্রিন টি(Green tea)। গ্রিন টিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমটারি উপাদান যা প্রতিদিন এক কাপ পান করার ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

সূর্যের আড়ালে থাকেন
জাপানিজ নারীরা সূর্যের আড়ালে থাকার চেষ্টা করেন, তারা সরাসরি কখনো সূর্যের আলোতে আসেন না। আমরা জানি, ভিটামিন ডি নবজাতক ও ছোট বাচ্চাদের জন্য ভালো তবে অতিরিক্ত ভালো নয়। কিন্তু জাপানিজ নারীরা এই বিষয়ে খুব সচেতন তারা বহু বছর আগে থেকেও ধারণা করে আসছেন যে সূর্যের UV রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর।

চুলের সৌন্দর্যে কাঠের চিরুনি
জাপানিজ নারীরা তাঁদের চুলের সৌন্দর্যে বিশেষ করে কাঠের চিরুনি ব্যবহার করে থাকেন যা সম্পূর্ণ হাতে তৈরি করা হয়ে থাকে। এবং এই কাঠের চিরুনির ক্ষুদ্র সামান্য ছিদ্র মাথার স্কাল্পের প্রাকৃতিক তেল ধারণ করে থাকে এবং চুল আঁচড়ানোর সময় প্রতিটি চুলে তা ছড়িয়ে দেয়। এই কারণে চুল থাকে ময়শ্চারযুক্ত ,উজ্জ্বল, মজবুত ও স্বাস্থ্যবান। জাপানিজ নারীরা তাঁদের চুল পরিষ্কার করার জন্য সামুদ্রিক শৈবালের গুঁড়ো ব্যবহার করে থাকেন এবং তারা ক্যেমিকালযুক্ত কোন শ্যাম্পু(Shampoo) ব্যবহার করেন না। চুলের সৌন্দর্যে জাপানিজরা চুলে ক্যামেলিয়া অয়েল ব্যবহার করে থাকেন এই তেল তাঁদের চুলের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়।

চাইলে আমরাও জাপানিজ নারীদের মত সুন্দরের অধিকারি হতে পারি ।

ধন্যবাদ

Similar Posts

  • হাতের ত্বকের যত্নে ৩টি টিপস

    প্রচুর সময় এবং অর্থ খরচ করে আমরা মুখের ত্বক ভীষণ যত্নে রাখি। হাতের ত্বক নিয়ে কয়জন চিন্তা করি? অথচ হাতের ত্বকের ওপর দিয়েই যায় সবচাইতে বেশি ঝড়ঝাপটা। বয়সের ছাপটাও সবার আগতে হাতের ত্বকেই প্রকট হয়ে ওঠে। তাই একটু হলেও যত্নে রাখুন হাত। হাতের যত্ন নিতে ঘরেই ম্যাসাজ করে নিতে পারেন। নিচে হাতের ত্বকের যত্নে ৩টি…

  • ত্বক উজ্জ্বল রাখবে টমেটো

    স্বাস্থ্য কিংবা সৌন্দর্য উভয় বজায় রাখতে টমেটোর কোনো বিকল্প নেই।ত্বকের কালো দাগ, রোদে পোড়া ভাব, তৈলাক্ততা দূরীকরন এমনকি ত্বক ফর্সা করতেও টমেটোর ভূমিকা লক্ষনীয়।ত্বক উজ্জ্বল করে টমেটোতে থাকা প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং ভিটামিন সি এর উপস্থিতি। সামান্য অম্ল প্রকৃতির টমেটোয় প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং ভিটামিন সি উপস্থিত যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়াও টমেটোয়…

  • শীতে ঠোটের দরকার বিশেষ যত্ন

    শীত মানেই ঠোঁট ফাটা সমস্যা। শীতকাল আসলেই সারাক্ষণ ঠোঁটটা শুকনো হয়ে যায়। বারবার লিপজেল জাতীয় কিছু ব্যবহার করতে হয়। এগুলি আমাদের ঠোঁটকে সাময়িক স্বস্তি দেয় ঠিকই। কিন্তু স্থায়ী স্বস্তি দেয় না। অথচ শীতকালের এই শুষ্ক ঠোঁটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার বহু উপায় বাড়িতেই রয়েছে। শীতে ঠোঁটে টান টান বোধ হয় সবার আগে। সতর্ক না হলে…

  • |

    বিয়ের আগে পায়ের যত্ন

    বিয়ে প্রতিটি মেয়ের জন্য অনেক কাঙ্ক্ষিত একটি দিন। প্রতিটি মেয়েই চান এই দিনটিতে তাকে পা থেকে মাথা পর্যন্ত সুন্দর লাগুক। তাই এই সময় মুখের পাশাপাশি পায়েরও নিতে হয় একটু বাড়তি যত্ন। সাধারণত মুখের যত্নের জন্য অনেক কিছু করা হলেও হাত-পাকে সবসময় অবহেলাই করা হয়। চিন্তা নেই, এই টিপসগুলো ১০ দিনেই আপনার পা জোড়াকে করে তুলবে…

  • গরমে ত্বকের যত্ন

    আমরা অনেকেই অনুভব  করতে পারছি যে বাতাসে উষ্ণতা বাড়ার সাথে সাথে ত্বকে এর প্রভাব পড়তে শুরু করেছে। অতিরিক্ত সূর্যের তাপ এবং ধুলাবালির  কারণে এ সময়ে ত্বকের জন্য প্রয়োজন পড়ে বাড়তি যত্নের । এ গরমে   কিভাবে ত্বকের যত্ন নেবেন জেনে নিন সেই বিষয়ে- ১) পানি পান করুন পানির অপর নাম জীবন । পানি শুধু শরীরে আর্দ্রতা…

  • ত্বক উজ্জ্বল করবে টক দই

    টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে।  টক দই ত্বকে জাদুর মত কাজ করে। কম বেশি সবার বাইরে বের হতে হয় কর্মজীবিকার জন্য । বিশেষ করে আজকাল সবার এক অভিযোগ রোদে পোড়া দাগ কীভাবে কমাবো? এটার একদম সহজ সমাধান  হচ্ছে টক দই। টক দই কিভাবে ত্বকে ব্যবহার করবো তা জেনে নিন- ১) টক…