শীতের আগমনে গর্ভবতী মায়ের যত্ন

মাতৃত্ব একজন মায়ের জন্য অনেক সুখময় অনুভূতি। কিন্তু গর্ভকালীন একজন মায়ের জন্য অনেক চ্যালেঞ্জিং। এসময়ে তাকে অনেক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। এই সময় টা বেশি বেশি করে  গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে । শীতকালে আরো একটু বেশি চ্যালেঞ্জিং। শীতে ঠান্ডাজনিত অসুস্থতা বেড়ে যায়।  ফলে মায়ের পাশাপাশি গর্ভের সন্তানেরও অনেক ধরনের ক্ষতি হতে পারে।তাই
শীতকালে গর্ভবতী মায়ের যত্ন নিয়ে কিছু নিয়ম কানুন আছে । এ পরামর্শগুলো শুধু একজন মায়ের জন্য নয়, তার স্বামীর জন্যও।
১) সুষম খাবার খান
মায়ের খাবারের মাধ্যমেই গর্ভের সন্তান তার পুষ্টি চাহিদা পূরণ করে । গর্ভবতী মা অসুস্থ হলে এর প্রভাব গর্ভের সন্তানের উপরও পড়ে। সেজন্য মায়ের সুষম খাবার ও তার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা জরুরী। শীতকালে তাজা ফলমূল ও সবুজ সবজি খাওয়া উচিত বেশি করে। ফলমূল ও সবজির সাথে  ডায়েটে জাফরান ও দুধ খাওয়া দরকার ।এতে শরীর ঠিক থাকবে।

 

২) পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন
শীতকালে আমাদের পিপাসা কম লাগে বলে আমরা স্বাভাবিকের তুলনায় খুব কম পানি খেয়ে থাকি। কিন্তু একজন গর্ভবতী মায়ের জন্য এটা মোটও ঠিক নয়। শীতকাল শুষ্ক ঋতু হওয়ার কারনে অন্যান্য সময়ের চেয়ে বেশি করে পানি খাওয়া উচিত গর্ভকালীন অবস্থায় । একজন গর্ভবতী মায়ের জন্য দিনে কমপক্ষে ২ থেকে ৩ লিটার পানি খাওয়া প্রয়োজন। পাশাপাশি খেতে পারেন  ডাবের পানি ও অন্যান্য স্বাস্থ্যকর তরল খাবার খেতে হবে।

 

৩) ত্বকের আর্দ্রতা ধরে রাখুন
শীতকালে আমাদের শরীর ও ত্বকের আর্দ্রতাও কমে যায়। আর গর্ভবতী মায়ের ক্ষেত্রে এ সমস্যা আরো বেশি দেখা দেয়। সেজন্য ত্বকে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এসময় কিছু জিনিস মনে রাখুন ৫-৬ মিনিটের মধ্যে গোসল শেষ করুন, গরম পানি কম ব্যবহার করার চেষ্টা করুন অথবা হালকা গরম পানি ব্যবহার করুন, ত্বক ভেজা থাকা অবস্থায় ময়েশ্চারাইজার ব্যবহার করুন, সাবান ব্যবহার কম করুন ।

 

৪) শীতকালীন রোগের প্রতিরোধ করুন
শীতকালে ইনফেকশনের ঝুঁকি অনেকগুণ  বেড়ে যায়। সেজন্য আপনাকে সুরক্ষিত থেকে রোগ প্রতিরোধ করতে হবে। শীতকালে কিছু সাবধানতা অবলম্বন করলেই রোগ থেকে মুক্ত পাওয়া সম্ভব। নিয়মিত সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধোবেন, সবুজ শাকসবজি ও ফলমূল খাবেন। এতে প্রতিরোধ ক্ষমতা বাড়বে।  খেতে পারেন তুলসি চা, এতে কফ হওয়ার সম্ভাবনা কমে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে।
৬) উষ্ণ ও আরামদায়ক পোশাক পরুন
শীতকালে গর্ভবতী মায়ের পোশাক যেন একই সাথে  উষ্ণ ও আরামদায়ক হয়। বেশি টাইট পোশাক পরা যাবে না। এতে আপনার গর্ভের সন্তানের উপর চাপ পড়তে পারে। ঢিলেঢালা পোশাক পড়াটাই উত্তম।

 

৭) নিয়মিত ব্যায়াম করুন
শীতের মধ্যে সকালে বাইরে ব্যায়াম করতে যাওয়া গর্ভবতী মায়ের জন্য অনেক টা কঠিন । কিন্তু তাই বলে ব্যায়াম বাদ দেয়া যাবে না। নিজেকে ফিট ও নিরাপদ সুস্থ্য রাখার জন্য ঘরেই ব্যায়াম করতে পারেন। গর্ভবতী অবস্থায় মেডিটেশন ও যোগ ব্যায়াম বেশ উপকারী। যোগ ব্যায়ামের জন্য ডিভিডি কিনে তা দেখে দেখে ব্যায়াম করতে পারেন ।

 

৮) বেশি করে ইনডোরে থাকার চেষ্টা করুন
গর্ভবতী অবস্থায় আপনি ও আপনার অনাগত সন্তান অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকে শীত কালে  । আর শীতকালে খারাপ আবহাওয়ার ফলে বাতাসের ধুলাবালি ও বিভিন্ন জীবাণু খুব সহজে অসুস্থ্য হতে পারেন। এই কারনেই যতটা সম্ভব কম বাইরে যাওয়ার চেষ্টা করুন। ঘরে আরামদায়ক পরিবেশ তৈরি করে বেশি সময় কাটান। বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে ভুল বেন না ।

 

ঠিক ভাবে গর্ভবতী মায়ের যত্ন নিলেই আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ ও সবলভাবে পৃথিবীতে আসবে। এই কারনেই গর্ভবতী মায়ের যত্ন নিতে হবে বেশি করে।

 

Similar Posts

  • ঘি খেলে বাড়বে মস্তিষ্কের কর্মক্ষমতা, কমবে ওজন!

    ইংরেজিতে ঘিকে বলা হয় ক্লারিফায়েড বাটার।ঘি দুগ্ধজাত খাবার।ঘি নাম শুনলেই যেন মনটা ভরে যায়।গরম ভাতে একটু ঘি হলেই যেন পুরো ভাতটা নিমিষেই খাওয়া হয়ে যায়।ভাতের সঙ্গে ঘি মিশিয়ে খেলে শরীরে দীর্ঘক্ষণ শক্তি থাকে। ঘি এর ব্যবহার সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। বিশেষ কিছু খাবারের স্বাদ বাড়াতে যেমন কাচ্চি বিরিয়ানীসহ আরো অন্যান্য খাবার তৈরিতে ঘিয়ের প্রয়োজন...
  • ব্যায়াম করার সঠিক সময় কখন? || ব্যায়াম করার সঠিক নিয়ম?

    ব্যায়াম করার সঠিক নিয়ম: কোথায় আছে ‘শরীর ফিট তো আপনি হিট’। আর সেজন্যই শরীরকে নিয়মিত ফিট রাখতে দরকার নিয়মিত শরীরচর্চার। সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপনের জন্য দরকার নিয়মিত শরীরচর্চার। তবে এই শরীরচর্চা ব্যায়াম যখন তখন করা উচিত না, শরীর সুন্দর ভাবে ঠিক রাখতে অবশ্যই সঠিক এবং উপযুক্ত সময়ে শরীরচর্চা বা ব্যায়াম করা উচিত সবার জন্যই। তাই শরীর চর্চা কখন করবেন বা কখন ব্যায়াম করবেন সে বিষয়ে জেনে রাখা ভালো। আজকে আমরা শরীর চর্চার উপযুক্ত সময় এবং সঠিক শরীরচর্চার নিয়ম সম্পর্কে তুলে ধরবো। পৃথিবীর কে কোন বিশেষজ্ঞ সাথে যোগাযোগ করলে তিনি আপনাকে শরীর সুস্থ রাখতে ব্যায়াম করা জরুরি বা অবশ্যম্ভাবী বলেই আখ্যায়িত করবেন। এক কথায় এর কোন বিকল্প নেই বললেই চলে। তবে হরহামেশাই ব্যায়াম বা শরীরচর্চার নিয়ম এবং উপযুক্ত সময় নিয়ে অনেকেই বিপাকে পড়েন। অনেকেই হয়তো ইচ্ছা থাকলেও যথাযথ সময়ে ঘুম থেকে উঠতে পারেন না তাই শরীরচর্চা করতে পারেন না আবার যখন সময় পান তখন ব্যায়াম করা ঠিক হবে কিনা তা বুঝে উঠতে পারেন না ঠিক করে। শুধু নিয়মিত শরীরচর্চা ব্যায়াম করলে যে শরীর সুস্থ থাকবে এটাও সম্পূর্ণ ঠিক না, কোন সময় ব্যায়াম করবেন বা কোন সময় ব্যায়াম করা ভালো এবং ব্যায়াম করার সঠিক নিয়ম কী সে বিষয়ে এজন্য ভালো করে জেনে রাখা উচিত।   কোন সময় ব্যায়াম করা ভালো আর কোন সময় ব্যায়াম করা ঠিক নয় সে বিষয়ে একজন বিশেষজ্ঞের মতামত আপনাদের জন্য নিচে তুলে ধরছি: দীর্ঘ রাত্রি গভীর ঘুমের পর সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করা যেতে পারে। দীর্ঘ সময় ঘুমের পর সকালের ব্যায়াম সারাদিন আপনাকে ফুরফুরে রাখতে অনেকটাই সাহায্য করবে।   এছাড়া সকালে ব্যায়াম করা সম্ভব না হলে সন্ধ্যার আগে ঠিক বিকেল বেলা ব্যায়াম করার জন্য উপযুক্ত সময়। যেহেতু ব্যায়াম করলে শরীর থেকে অপ্রয়োজনীয় চর্বি জাতীয় পদার্থ এবং ঘাম ঝরে তাই নরম আবহাওয়াতে ব্যায়াম করা ভালো।  ভর দুপুর বেলা অতিরিক্ত গরমে ব্যায়াম বা শরীরচর্চা না করাই ভালো, এ সময়ে সহজেই শরীর ক্লান্ত হয়ে পড়ে,তাই এ সময় ব্যায়াম না করাই ভালো। যারা মোটামুটি সারাদিন অবসরে থাকেন বা বাড়িতে অবসর সময় কাটান তারা চাইলেই যেকোনো সময় ব্যায়াম বা শরীরচর্চা করতে পারেন নিজের সুবিধা অসুবিধা মত। যারা চাকুরীজীবী বা ব্যস্ত বা নিয়মিত রুটিন সিডিউল এর কারণে সারা দিন সময় করে উঠতে পারেন না, তারা চাইলে রাখতে ব্যায়াম করতে পারেন এতে কোন সমস্যা নেই বললেই চলে।  ব্যায়াম করার সময়ে অনেক বেশি পরিমাণে খাওয়া একদম ঠিক না, তাই যখন ব্যায়াম করবেন তখন কিছু হালকা খাবার যেমন একটি বিস্কিট এবং 1 টি কলা খেয়ে ব্যায়াম করলে উপকার পাওয়া যায়। যারা সকালে ব্যায়াম করেন তাদের অনেকেই আছেন যারা সকালে ব্যায়াম শেষে পরপর ভরপেট খেয়ে বাসায় ফেরেন এতে ব্যায়াম করে যতটুকু উপকারিতা তার সবটুকু নষ্ট হয়। যারা মোটামুটি নিয়মিত ব্যায়াম করেন বেশি দিনের অবসর সম্ভব না সে সময় তাদের প্রতিদিনের খাবারের দিকে নজর রাখা উচিত। কোথাও ঘুরাঘুরি করতে গেলে বেশি দিনের জন্য সুযোগ মতো টুকটাক ব্যায়াম করা চালিয়ে যাওয়া উচিত। মোটামুটি যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের জন্য ব্যায়াম করার আগে বা ব্যায়াম করার ঠিক পরপরই বেশি পরিমাণে পানি খাওয়া একদমই ঠিক না। নিয়মিত শরীরচর্চা ব্যায়াম এর পর কিছুটা বিশ্রাম নিয়ে তারপর পানি খেতে হয়। দৈনন্দিন খাদ্যতালিকা থেকে যতটুকু পারেন মিষ্টি, কোমল পানীয়, ফাস্টফুড ইত্যাদি খাবার বাত্রা খাই অনেক ভালো। কারণ এসব খাবার খেলে আপনার ব্যায়াম এর কোনো উপকারিতা আপনি বুঝতে বা দেখতে পাবেন না সবটাই বৃথা হবে। আপনি যদি অসুস্থ থাকেন তাহলে শরীরচর্চা ব্যায়াম করার কোন প্রয়োজন নেই। বিশেষ করে গর্ভকালীন চিকিৎসকদের পরামর্শ ছাড়া কোনো রকম শরীরচর্চা ব্যায়াম না করাই মঙ্গল। যেকোনো ধরনের ব্যায়াম শরীরচর্চা বা রেগুলার ডায়েট করার জন্য অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সঙ্গে কথা বলে তার পরামর্শ অনুযায়ী দৈনন্দিন খাদ্যতালিকা সাজানো বা দৈনন্দিন শরীরচর্চা ব্যায়াম এর পরিকল্পনা করা উচিত।  

  • বরই ওজন ও অতিরিক্ত রাগ কমায়

    কুল বা বরই খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। কাঁচা বা পাকা দুই অবস্থাতেই খাওয়া হয় ফলটি। বরইতে রয়েছে ফাইবার, ভিটামিন সি, ভিটামিন বি ও ফ্যাটি অ্যাসিড। শরীরের জন্যও এই ফলটি বেশ উপকারী। শীত থেকে গরমের শুরু অবধি সময়টা দেশি ফলের অভাব মেটায় প্রধানত দেশি টক বরই এর ভেষজ গুণসহ স্বাস্থ্য উপকারিতা রয়েছে...
  • “ঘি” এর দশটি অসাধারন উপকারিতা

    আমাদের প্রচলিত ধারণা ঘি খেলে বুঝি মেদ বেড়ে যায় হু হু করে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি দুবেলা ঘি-ভাত খান তাহলে আপনার ওজন বাড়বে না। এখন যদিও অনেকেই মোটা হয়ে যাওয়ার আশঙ্কায় এবং কোলেস্টেরল বেড়ে যাওয়ার চিন্তায় ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। তবু ঘিয়ের উপকারিতা অস্বীকার করা যায় না। আর ঘি বলতে এখানে অবশ্যই গাওয়া...
  • খালি পেটে চা খাওয়ার কুফল!

    আমাদের মাঝে অনেকেই আছেন, যাদের ঘুম ভাঙে বাসিমুখে গরম চায়ে চুমুক দিয়ে। বেড-টি তাদের চাই-ই চাই। এতটা না-হলেও বাসিমুখ ধুয়ে ব্রেকফার্স্টের আগে একপ্রস্থ চা হয়ে যায়, এমন লোকজনও আছেন। এই খালিপেটে যাঁরা দিন শুরুই করেন চা দিয়ে, ভবিষ্যতের কথা ভেবে এখনই সাবধান হোন। কারণ আমরা কী খাবার খাচ্ছি, কতটা জল বা পানীয় সারাদিনে গ্রহণ করছি,…

  • মধুর গুণে জীবন মধুময়

    মধুতে মুখ মিষ্টি তো হয়ই, সেই সঙ্গে জীবনও মিষ্টি হয়ে উঠতে পারে। কারণ মধুর রয়েছে প্রাকৃতিকভাবে সারিয়ে তোলার শক্তি। সেই শক্তির কথাই সবিস্তারে জানিয়ে দিচ্ছি।       মধুর ইতিহাস সুমিষ্ট মধুর ঔষধি ব্যবহার দেখা গেছে প্রাচীন মিশরীয়দের আমল থেকে। শরীরে ক্ষতস্থানে বা ঘাঁয়ের ওপর মধু লাগিয়ে রাখতেন মিশরীয়রা। এতে সেই ক্ষত বা ঘাঁ জলদি শুকিয়ে…

Leave a Reply