|

শীতে নবজাতক শিশুর যত্ন

নতুন মা হওয়া মোটেও সহজ কিছু নয়। রাতের পর রাত নির্ঘুম থেকে সন্তানকে বড় করতে হয়।শীতের সময় নবজাতকের জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয়। এই সময় ভাইরাস ও সংক্রমণেরও ঝুঁকি থাকে। ফলে শীতজনিত রোগে আক্রান্ত হতে পারে আপনার শিশু। দুর্বল হয়ে পড়তে পারে তার রোগ প্রতিরোধ ক্ষমতা। 

শীতে নবজাতকের কীভাবে যত্ন নেবেন নতুন মায়েদের জন্য দেওয়া হল কয়েকটি টিপস:

১. শীতে শিশুকে সবসময় পোশাক পরিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এমনকি যদি আপনি মনে করেন যে এখনো ঠাণ্ডা খুব বেশি নয় তবু শিশুকে পোশাক পরিয়ে রাখতে হবে। যে কাপড়গুলো আপনি অন্য সময়ও শিশুকে পরান তার ওপর এখন ঠাণ্ডার মাত্রা অনুযায়ী অতিরিক্ত কাপড় পরাতে হবে।

২. প্রতিদিনই নবজাতকের শরীর ম্যাসেজ করতে হবে। ম্যাসেজ শরীরের রক্ত প্রবাহ স্বাভাবিক রাখে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মজবুত করে। বাচ্চার গোসলের আগে এক বা দুই ঘণ্টা ম্যাসেজ করুন। ম্যাসেজে নারকেল তেল, বাদাম তেল এবং জলপাই তেল ব্যবহার করুন।

৩. শিশুকে কিছুক্ষণ রোদে মেলে ধরুন। রোদ থেকে শরীর ভিটামিন ডি গ্রহণ করবে। সূর্য শীতের প্রভাব কমাবে এবং শিশুকে আরো সক্রিয় ও প্রাণবন্ত করে তুলবে। এ সময় সতেজ বাতাসও গ্রহণ করতে সক্ষম হবে শিশু। সারাক্ষণ ঘরের মধ্যে থাকলে মা ও তার শিশু উভয়ই বিষণ্ণ ও নিস্তেজ হয়ে পড়ে।

৪. আপনার শিশুর খাদ্য তালিকায় মধু অন্তর্ভুক্ত করুন।  এটি শিশুর শরীরকে উষ্ণতা দেয়। মধুতে রয়েছে প্রচুর পুষ্টি। এ ছাড়া উপাদানটি নানা পদের ভিটামিনের উৎস। মধু ঠাণ্ডা, ফ্লু এবং কাশি থেকে তাৎক্ষণিকভাবে পরিত্রাণ দেয়। মধুতে ভালো ঘুম হয় এবং চর্মরোগ প্রতিরোধ করে।

৫. শিশুর খাবার হিসেবে বুকের দুধের বিকল্প নেই। এটি সংক্রমণ থেকে রক্ষা করবে। এ ছাড়া বুকের দুধ খাওয়ানোর মধ্য দিয়ে মা ও শিশুর মধ্যে চমৎকার বন্ধন বিকশিত হয়। প্রথম ছয় মাস শিশুর পুষ্টির একমাত্র উৎস বুকের দুধ। আপনার শিশুকে সময়মতো টিকা দিন।

Similar Posts

  • রুপচর্চা টিপস; যা আপনাকে বলেনি কেউ!

    যে কোন পার্টিতে যাবার পূর্বে অনেকেই দুশ্চিন্তায় থাকে যে, তার মেকআপ থেকে শুরু করে চুলের সেট আপ পর্যন্ত সব ঠিক আছে কিনা? পার্টিতে যাবার পরও চিন্তা করা লাগে, চোখের আইলায়নার লেপে যায়নি তো! তাই আপনাদের সাথে আজ কিছু মজাদার রূপচর্চা নিয়ে কথা বলব। যা আপনাদের ভীতি দূর করবে। আর আশ্চর্য সব তথ্য জেনে আপনারাও খুশি…

  • ঘরে বসে মেকআপ করার পদ্ধতি

    আমরা সকলেই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই আর বিশেষ করে মেয়েরা। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য নিজেদেরকে পরিপাটি হয়ে থাকতে হয়। আর আমাদের এই পরিপাটি হয়ে থাকার জন্য কিছু প্রসাধনী সামগ্রী ব্যবহার করে করতে হয় যা হচ্ছে মেকআপ । যা আমাদেরকে বাহ্যিকভাবে আরো সুন্দর করে তোলে। মেকআপ কিভাবে করে? এটা নিয়ে আপনাদের মধ্য অনেক দ্বিধা কাজ…

  • শীতে আপনার শিশুর যত্ন

    শিশুদের ত্বক খুবই স্পর্শকাতর হওয়াতে শীতকালে শিশুদের নরম ত্বক জলীয়বাষ্প হারিয়ে ফেলে শুষ্ক ও রুক্ষ হয়ে ওঠে তার সাথে দেখা দেয় নানাবিধ সমস্যা। তাইতো আমাদের ছোট্ট সোনামনিদের শীতের শুষ্ক ও রুক্ষ পরিবেশে ত্বকের জন্য চাই বিশেষ যত্ন। এই শুষ্ক মৌসুমে শিশুর বাবা মাকে থাকতে হবে বিশেষ সতর্ক আর মূল কথা হলো শীতে শিশুর ত্বকের যত্ন নিতে বাড়তি…

  • |

    চুলের যত্নে নারকেল তেল

    চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার আদিকাল থেকে চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার হয়ে আসছে।  রুক্ষ, মলিন, প্রাণহীন চুলকে স্বাস্থ্যোজ্বল করে তুলতে নারকেল তেলের জুড়ি নেই। নারকেল তেলের প্রাকৃতিক ময়েশ্চারাইজার চুলকে করে তোলে নরম এবং কোমল। এছাড়া নারকেল তেলে আছে প্রোটিন, ফ্যাটি এসিড, ভিটামিন বি ও সি, এবং জিংক, পটাশিয়াম যা চুলকে ভিতর থেকে পুষ্টি যোগায়।...
  • |

    জাপানিজ নারীদের অসাধারণ বিউটি টিপস

     জাপানিজ নারীরা তাঁদের সুন্দর ত্বক ও চুলের জন্য খুব বিখ্যাত। এমন অনেক জাপানি নারী আছেন যাঁদের বয়স ৬০ বছর, অথচ দেখলে মনে হবে ৩০ বছরের একজন নারী। আমরা অনেকেই জাপানিজ পুরুষ কিংবা নারীদের টিভি-সিনেমায় বা কখনো কখনো চলার পথে দেখে থাকি এবং তাঁদের ত্বকের(Skin) উজ্জ্বলতা, টানটান ভাব ও চুল দেখে বলে থাকি কী এমন রূপচর্চা…

  • |

    ক্যাস্টর অয়েল

    চুল ঘন করে ক্যাস্টর অয়েল সঠিক যত্নের অভাবে চুল পড়ে পাতলা হয়ে যাচ্ছে? রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েল ও নারকেল তেলের মিশ্রণ ম্যাসাজ করে নিন মাথার ত্বকে। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। নিয়মিত এটি ব্যবহারে চুল হবে ঘন। জেনে নিন চুলে কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল। যেভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন চুলের যত্নে পরিমাণ…