কিভাবে গোলাপ জল ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য ফিরে আসবে

গোলাপের মতো নরম তুলতুলে ত্বক কে না চায়। তবে গোলাপজল শুধুমাত্র ত্বকই ভালো রাখে না, ঠোঁট, চোখ, চুল সবকিছুকে ভালো করতে গোলাপ জলের জুড়ি মেলা ভার। বাজার চলতি কোন ভালো ব্র্যান্ডের গোলাপ জল ব্যবহার করতে পারেন। তবে বাড়িতে যদি গোলাপ গাছ থাকে তাহলে বাড়িতে নিজেই বানিয়ে নিন গোলাপজল। এক বাটি গরম জলের মধ্যে কয়েকটা গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন। তারপরে সেই জল ছেঁকে নিলেই গোলাপজল একেবারে তৈরি।

১) সকালবেলা ঘুম থেকে উঠে এক চামচ গোলাপজল, এক চামচ কাঁচা দুধ ভাল করে মিশিয়ে নিয়ে তুলোর সাহায্যে পুরো মুখে মুছে নিন। শুধু মুখেই নয় ঠোঁটে ভালো করে ঘষে নিন। এতে ঠোঁটের ওপরে থাকা মরা কোষ দূর হয়ে যাবে।

২) এক চামচ গোলাপজল, এক চামচ মুলতানি মাটি, এক চামচ মধু ভালো করে মিশিয়ে নিয়ে গোটা মুখে ভালো করে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন।

৩) টোনার হিসেবে ব্যবহার করতে পারেন গোলাপ জল। গোলাপ জলের সঙ্গে অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। মাঝেমধ্যেই মুখে স্প্রে করে নিন।

৪) চোখের ফোলা ভাব কমাতে সাহায্য করে গোলাপজল। সারাদিনের ক্লান্তি দূর করতে দুটো কটন প্যাডে গোলাপজল দিয়ে চোখের ওপরে দিয়ে রাখুন। এতে ক্লান্তি দূর হয়। চোখের সমস্যা দূর হয়।

৫) ঠোঁটের পরিচর্যায় ব্যবহার করুন গোলাপজল, এক চামচ গোলাপজল, এক চামচ মধু, এক চামচ চিনি ভালো করে মিশিয়ে ঠোঁটে ঘষে ঘষে লাগান। বেশ কিছুক্ষণ লাগিয়ে রাখার পরে ঠাণ্ডা জলে ধুয়ে ফেলুন।

৬) চুলের পরিচর্যায় ব্যবহার করুন গোলাপজল। গোলাপ জলের মধ্যে বেশ কিছুটা লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগান। কিছুক্ষণ পরেই কোন হার্বাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিন।

 

Similar Posts

  • |

    শীতে ত্বকের যত্ন

    শীতল ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য মোটেও নয়। শীতে আপানর ত্বকে নিশ্চয়ই কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। শীত বাড়ার সাথে সাথে ত্বকেও বাড়তে থাকে বিভিন্ন রকম সমস্যা।বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য শীত যেন এক ভয়ংকর দুঃস্বপ্ন।এ কারনে এ সময়ে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়।তাই শীতকালে সব ধরনের ত্বকের যত্নে কি করা উচিত এ নিয়ে…

  • |

    শীতে পায়ের যত্ন

      শরীরের অন্য অংশের যতটা আমরা যত্ন নেই তার থেকে অনেক কম যত্ন নেই পায়ের, কিন্তু আমাদের যত্ন নেওয়া খুব দরকার । কারন পায়ের উপর দিয়ে সারা দিন অনেক কিছু হয় । আর এই পায়ের যত্ন নিতে পারেন ঘরে বসে, সময়ের সঙ্গে বদলে যাওয়া প্রকৃতির প্রভাবে নিজেকে মানিয়ে নিতে পায়ের যত্নটাও জরুরি। শীতে পায়ের চামড়া…

  • |

    এই শীতে চুলকে দিন বাড়তি যত্নের ছোঁয়া

    শীতের শুষ্ক আবহাওয়ার প্রভাব শুধু ত্বকেই নয় চুলের উপর ও পড়ে। চুল  হারায় তার স্বাভাবিক উজ্জ্বলতা এবং দুর্বল হয়ে ভেঙ্গে পড়ে। তাই শীত কালে ত্বকের পাশাপাশি চুলের ও নিতে হয় বিশেষ যত্ন। শীতকালে চুলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খুসকি। মাথার তালুর সাদা শুষ্ক ত্বকের স্তরই হচ্ছে খুসকি। এই সময়ের আর্দ্রতাহীন আবহাওয়ার কারনে এই সমস্যা আরো বেড়ে…

  • |

    শীতে নবজাতক শিশুর যত্ন

    নতুন মা হওয়া মোটেও সহজ কিছু নয়। রাতের পর রাত নির্ঘুম থেকে সন্তানকে বড় করতে হয়।শীতের সময় নবজাতকের জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয়। এই সময় ভাইরাস ও সংক্রমণেরও ঝুঁকি থাকে। ফলে শীতজনিত রোগে আক্রান্ত হতে পারে আপনার শিশু। দুর্বল হয়ে পড়তে পারে তার রোগ প্রতিরোধ ক্ষমতা।  শীতে নবজাতকের কীভাবে যত্ন নেবেন নতুন মায়েদের জন্য দেওয়া…

  • রূপচর্চায় মধু

    খাবারের পাশাপাশি রূপচর্চায় বহুদিন থেকেই ব্যবহৃত হয়ে আসছে মধু। তবে অনেকেরই জানা নেই মধু ব্যবহারের সঠিক নিয়ম। ত্বক ও চুলের যত্নে মধু অতুলনীয়। ত্বকের আদ্রতা ধরে রাখতে, বলিরেখা কমিয়ে ত্বক টানটান করতে ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে ত্বক সুরক্ষিত রাখতে মধুর জুড়ি নেই। পাশাপাশি এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিকর নানান উপাদান। কোনও ধরনের প্রক্রিয়াজাতকরণ ছাড়া…

  • রুপচর্চা টিপস; যা আপনাকে বলেনি কেউ!

    যে কোন পার্টিতে যাবার পূর্বে অনেকেই দুশ্চিন্তায় থাকে যে, তার মেকআপ থেকে শুরু করে চুলের সেট আপ পর্যন্ত সব ঠিক আছে কিনা? পার্টিতে যাবার পরও চিন্তা করা লাগে, চোখের আইলায়নার লেপে যায়নি তো! তাই আপনাদের সাথে আজ কিছু মজাদার রূপচর্চা নিয়ে কথা বলব। যা আপনাদের ভীতি দূর করবে। আর আশ্চর্য সব তথ্য জেনে আপনারাও খুশি…

Leave a Reply