সকালের নাস্তায় চিকেন মিটলোফ

সকালে নাস্তার টেবিলে ভিন্ন স্বাদের খাবার সবাই পছন্দ। আর সকালের নাস্তা পুষ্টিকর না হলে সারাদিন কাজে শক্তিও পাওয়া যায় না। তাই চিকেন মিটলোফ হতে পারে একটি ভাল নাস্তা।

উপকরণ

মুরগির কিমা ৫০০ গ্রাম,

সিদ্ধ আলু ১/৪ কাপ,

পেয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ,

রসুন বাটা ১ চা চামচ,

আদা বাটা ১ চা চামচ,

লাল মরিচের গুড়া ১ চা চামচ,

গোল মরিচের গুড়া ১ চা চামচ,

ধনে পাতা কুচি ১/৪ কাপ,

লবণ পরিমান মতো, ডিম ২ টি,

ব্রেড ক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুড়া ১/২ কাপ,

ওরিগেনো ১ চা চামচ,

দুধ ২ টেবিল চামচ,

টমেটো সস ২ টেবিল চামচ,

সয়া সস ১ টেবিল চামচ,

চিলি সস ১ টেবিল চামচ।

প্রণালী
ওভেন ১৮০ ডিগ্রীতে প্রিহিট করে নিতে হবে। একটি পাউন্ড কেক প্যান বা লোফ প্যানে তেল মাখিয়ে নিন। মুরগির সাথে সিদ্ধ আলু, ব্রেড ক্রাম্ব এবং একে একে সব উপকরণ ভাল করে মিশিয়ে নিতে হবে।

এখন লোফ প্যানে মুরগির খামির দিয়ে ভাল করে চেপে চেপে সমান করে বিছিয়ে দিতে হবে। আর যদি প্যান না থাকলে ১লিটার আইস্ক্রিম এর বাটিতে খামির চেপে বসিয়ে চাকু দিয়ে চারপাশ আলাদা করে বেকিং ট্রেতে উল্টিয়ে রাখুন।

সস চিকেনলোফ এর উপরে ও চারপাশে ব্রাশ করে প্রি-হিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৪০ মিনিট বেক করতে হবে। বেক হলে নামিয়ে বেকিং ট্রেতে উল্টিয়ে রেখে আবার সস চিকেনলোফ এর উপরে ও চারপাশে ব্রাশ করুন।

এবার আবার ওভেনে দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৫ মিনিট বেক করতে হবে। এরপর কেটে পরিবেশন। এটা দিয়ে বার্গার, স্যান্ডউইস এর ফিলিং বানানোও যায়।

 

Similar Posts

  • | | |

    ইলিশ পাতুড়ি

    ইলিশ মাছ কমবেশি সবার প্রিয়। তবে ইলিশ পাতুড়ি এই রেসিপি মেনে করলে স্বাদ হাতে লেগে থাকবে। চলুন জেনেনেই কিভাবে করবেন মজাদার ইলিশ পাতুড়ি। উপকরনঃ  ১. ইলিশ মাছের টুকরো একটু বড় সাইজের পাঁচটি। ২. লাউ/মিষ্টি কুমড়া/চাল কুমড়ার বড় পাতা দশটি ৩. খাতা বাঁধাই করার সুতার বান্ডিল / সাধারণ সেলাইয়ের সুতার বান্ডিল থেকে একটা পাতুড়ির জন্য ১০/১২…

  • কলার মোচা ভুনা

    কলার মোচা নানা ভাবে খাওয়া যায়। কেউ চপ করে খান, কেউ ভর্তা। তবে নারকেলের দুধ দিয়ে ভুনাটা অনেকেই পছন্দ করেন। এমন একটি রেসিপি ট্রাই করে দেখতে পারেন…   উপকরন:   কলার মোচা- ১টি পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ ঘন নারকেলের দুধ- ১ কাপ আদা-রসুন বাটা- ১ চা চামচ করে হলুদ, মরিচ, জিরে গুঁড়ো- ১ চা…

  • |

    ঢাকার ঐতিহ্যবাহী- খেজুরে জড়ানো হালুয়ার রেসিপি

    হালুয়া কে না পছন্দ করে। ছোট বড় সবার ই হালুয়ার নাম শুনলে জিভে পানি চলে আসে। বাজারে বিভিন্ন রকম হালুয়া কিনতে পাওয়া যায়। তবে আপনি ঘরে বসেই বানাতে পারেন রকমারি হালুয়া। আজ আমরা খুব সহজ এবং অন্যা রকম একটি হালুয়ার কথা বলবো। ঢাকার ঐতিহ্যবাহী”খেজুরে জড়ানো হালুয়া’। রেসিপিটি আমাদের দিয়েছেন বিখ্যাত রন্ধন শিল্পী – “কেকা ফেরদৌসি।…

  • দই – মাংস রান্নার রেসিপি

    বিভিন্নরকম সুস্বাদু পদ তৈরি করা যায়। কারি, কোর্মা, কাবাব- কত কী! অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন সুস্বাদু দই মাংস। ব্যতিক্রমী এই খাবারটি পছন্দ করবেন সবাই। চলুন রেসিপি জেনে নেয়া যাক- উপকরণ : মাংস- ১/২ কেজি, টক দই- ১/২ কাপ, গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ, আদা বাটা- ১/২ চা চামচ, জিরা গুঁড়া- ১/২ চা চামচ, মরিচ…

  • শীতে পাঁচমিশালি সবজি

    আমরা অনেকেই আছি যে সকালের নাস্তায় রুটি দিয়ে সবজি খেতে খুব ভালোবাসি আবার দুপুরের খাবারে ভাতের সাথে সবজি খেতে দারুণ লাগে।  তবে এবার সবজির রেসিপিতে একটু ভিন্নতা আনতে তৈরি করে ফেলতে পারেন পাঁচমিশালি সবজি। তাহলে আজ আমরা  জেনে নিব  পাঁচমিশালি সবজি তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করবেন রেসিপিটি । উপকরণ :…

  • নারিকেল-চিংড়ি স্টিক

    এখন হুটহাট করে চলে আসছে বৃষ্টি। আর এই বৃষ্টিতে একটু আধটু বৃষ্টিবিলাস করতে আপনার মন চাইতেই পারে। যদিও শহুরে এই ব্যস্ত জীবনে এমন সুযোগ কমই আসে। বিকেলের নাস্তায় বিশেষ কিছু রেখে বৃষ্টির দিনগুলোকে করে তুলতে পারেন আরো আনন্দময়। সেরকমই ১টি রেসিপি- উপকরণ বড় চিংড়ি ৮টি। নারিকেল বাটা ১ টেবিল-চামচ। ময়দা ১ কাপ। নারিকেল কুচি ১…

Leave a Reply