পায়ের গোড়ালি ফাটা দূর করার ঘরোয়া উপায়

শীত কালে  পায়ের গোড়ালি ফাটা শুরু করে অনেকের। এতে করে পায়ে ব্যথা হয় পাশাপাশি সৌন্দর্যও নষ্ট করে। সাধারণত পায়ের নিচের দিকের ত্বক শরীরের অন্যান্য অংশের চেয়ে বেশি শুষ্ক থাকার কারনে ফেটে যায়। কেননা এই অংশে কোনো ওয়েল গ্ল্যানড থাকে না, যে কারণে শীতে সহজেই পা ফাটতে শুরু করে দেই আবার অনেকের সারা বছরই পা ফাটার সমস্যায় ভুগে থাকে । এই সমস্যা থেকে সমাধান পেতে কি করবেন তা দেখে নিন।

আসুন জেনে নিই পা ফাটা দূর করার ঘরোয়া উপায়-

উপাদান

১-২  টেবিল চামচ লবণ, হাফ  কাপ লেবুর রস, ২-৩  টেবিল চামচ গ্লিসারিন, ২-৩  চা চামচ গোলাপজল, পরিমাণমতো গরম পানি, পিউমিস স্টোন নিন।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে একটি বড় পাত্রে পায়ে সহ্য করার মতো গরম পানি নিয়ে এতে লবণ, ১০-১২ ফোঁটা লেবুর রস, ১ টেবিল চামচ গ্লিসারিন, ১ চা চামচ গোলাপজল নিয়ে ভালো করে  মিশিয়ে নিন।

তার পর এতে পা ডুবিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এর পর পিউমিস স্টোন দিয়ে পায়ের গোড়ালি হালকা হাতে রাব করুন কয়েক মিনিট। হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে পা ধুয়ে ভালো করে মুছে নিতে হবে ।

এর পরে ১ টেবিল চামচ গ্লিসারিন, ১ চা চামচ গোলাপজল ও ৩-৪  ফোঁটা লেবুর রস মিশিয়ে দুই পায়ে লাগিয়ে রাখতে হবে  সারারাত।

মিশ্রণটি একটু আঠালো, তাই চাইলে পা খোলা না রেখে সুতির মোজা পরে থাকতে পারেন। সকালে উঠে হালকা গরম পানিতে পা ধুয়ে লোশন লাগিয়ে নিতে হবে । যদি আপনার পা অনেক বেশি ফেটে গিয়ে থাকে, তা হলে লেবুর রস না দেওয়াই  ভালো।

এই প্যাকটি সপ্তাহে ২ দিন ব্যবহার করবেন এতে করে পা ফাটার সমস্যা তাড়াতাড়ি সমাধান হবে ।

Similar Posts

  • |

    পায়ের রোদে পোড়া দাগ নিয়ে ঝামেলা?

    রোদে কম-বেশি সবাইকেই ঘুরতে হয়। আর রোদে টই টই করে এই ঘোরাফেরার ফলাফল হিসেবে কিছুদিন পর পাওয়া যায় একই পায়ের দুরকম রঙ। খানিকটা সাদা, খানিকটা রোদে পোড়া, কালচে। এমনিতে এই সমস্যাটিতে ছেলে-মেয়ে সবাইকেই ভুগতে হলেও নারীদের ক্ষেত্রে নানারকম জুতো ব্যবহারের ফলে পুড়ে যাওয়া চামড়ার আধিক্য বেশি দেখা যায়। অন্যদিকে বুট বা শু পড়ায় ছেলেরা প্রায়ই…

  • শীতকালে পা ফাটার সমস্যা দূর করতে ঘি

    ত্বকের আদ্রতা ধরে রাখতে ও সুন্দর উজ্জ্বল ত্বক পেতে আমরা নামিদামি নানা কোম্পানির নানা ক্রিম ব্যবহার করে থাকি ।অথচ আমাদের বাড়িতেই সহজ প্রাপ্ত বেশ কিছু জিনিস ত্বকে ব্যবহার করেও কিন্তু আমরা দামি প্রোডাক্ট এর সম্মান উপকার পেতে পারি। আর এ রকমই একটি উপাদান হলো ঘি ।রূপচর্চার ঘরোয়া উপাদান বললে ফলের রস,মুলতানি মাটি সহ একাধিক জিনিসের...
  • |

    শীতে পায়ের যত্ন

      শরীরের অন্য অংশের যতটা আমরা যত্ন নেই তার থেকে অনেক কম যত্ন নেই পায়ের, কিন্তু আমাদের যত্ন নেওয়া খুব দরকার । কারন পায়ের উপর দিয়ে সারা দিন অনেক কিছু হয় । আর এই পায়ের যত্ন নিতে পারেন ঘরে বসে, সময়ের সঙ্গে বদলে যাওয়া প্রকৃতির প্রভাবে নিজেকে মানিয়ে নিতে পায়ের যত্নটাও জরুরি। শীতে পায়ের চামড়া…

  • গরমে পায়ের যত্ন

    আমাদের মধ্যে অনেকেরই আছে গরমে পায়ে অনেক সমস্যা দেখা দেয়। রোদ-বৃষ্টি, ধুলোবালির প্রভাব পায়ের উপরও বেশি পড়ে থাকে । এই গরমে ধুলোবালির কারণে পায়ের ত্বক ফেটে যায়। তাই গরমে  অবশ্যই আপনাকে রাখতে হবে পায়ের বিশেষ খেয়াল। পরিষ্কার রাখা: এই আবহাওয়ায় আপনাকে পা পরিষ্কার রাখতেই হবে। এখন বাজারে পিউমিস স্টোন বা ঝামাপাথর ব্যবহার করতে পারেন। সপ্তাহে…

  • পা রেখো তুলতুলে ,, তার যত্ন যেও না ভুলে,,,,,,,

    সাধারণত সৌন্দর্য বলতে আমরা চেহারাই বুঝি। আর এর যত্ন নিতেও ভুলি না। কিন্তু মুখ ও হাতের মতো পা-ও সৌন্দর্যের একটা অংশ, যা পরিষ্কার এবং দাগহীন রাখা খুবই জরুরি। আলতা রাঙা পা! সে পা হাটুর উপর রেখে স্বপ্নের রাজকুমার নুপুর পড়িয়ে দেবে! নুপুরে শব্দ বাজবে! সারা ঘর হবে মুখর! এমন স্বপ্ন দেখেনা বাঙালি কনে খুব কমই…

  • |

    বৃষ্টিতে পায়ের যত্ন

         চলছে বৃষ্টির সময়।চারিদিকে কাদা-পানিতে অতিস্ট মানব জীবন।তবুও কাজের জন্য বাইরে তো যেতেই হয়। বৃষ্টির দিনে বাইরে থেকে বাসায় ফিরতে ফিরতে পায়ের অবস্থাও বারোটা বেজে যায়। কিন্তু পানি দিয়ে ধুয়ে যথেষ্ট মনে করে অবহেলায়ই থেকে যায় আমাদের সুন্দর পা দুটি। এসময় বাইরের কাদা-পানি মাখা পায়ের ঠিক মতো যত্ন না নিলে নানা অসুখ-বিসুখ ও সংক্রামক…

Leave a Reply