|

ফিশ বল ইন গ্রেভি

ফিশ বল ইন গ্রেভি

রেসিপিঃ

উপকরণ:

মাছের পেটি-৬ টুকরো,

ভাত-৩ মুঠো,

হলুদ গুঁড়া-১/২চা চামচ,

ধনেপাতা কুচি ১ মুঠো,

পেঁয়াজ মিহি কুচি-২টে চামচ,

পেঁয়াজ-৪ টুকরো করে কাটা-৩টি,

কাঁচা মরিচ কুচি -৩ টি,

চাট মসলা-২চা চামচ,

টমেটো সস-৫টে চামচ,

আদা রসুন বাটা ২চা চামচ,

মরিচ গুঁড়া-২চা চামচ,

জিরা গুঁড়া-১চা চামচ,

ডিম ফেটানো-২টি,

কাঁচা মরিচ ফালি ৫/৬টি,

লবণ- পরিমাণমতো,

তেল-ডুবো তেলে ভাজার মতো,

গোলমরিচ গুঁড়া-সামান‍্য।

প্রস্তত প্রণালী:

মাছের টুকরোগুলো সামান্য লবণ ও হলুদ গুঁড়া দিয়ে সেদ্ধ করে পানি শুকিয়ে হাতে কিমা করে নিতে হবে। এবার ভাত মিহি করে বেটে নিয়ে এর সাথে মাছের কিমা, ধনেপাতা কুচি, কাঁচা মরিচ কুচি ,১ টে চামচ সস,চাট‌ মসলা ও পেঁয়াজ কুচি, অল্প লবণ দিয়ে মাখিয়ে গোল গোল কোফতা গড়ে নিতে হবে। এবার ফেটানো ডিমে ডুবিয়ে, ডুবোতেলে ভেজে নিতে হবে। এবার প‍্য।নে তেল দিয়ে পেঁয়াজ টুকরোগুলো হাল্কা ভেজে বাকি মসলা দিয়ে কষিয়ে পানি দিতে হবে। সার্ভিং ডিশে কোফতা সাজিয়ে তার ওপর গ্রেভি ঢেলে পরিবেশন করার জন্য রেডি মজাদার এই কারী।

 

পরিবেশন:

পোলাও অথবা সাদা ভাত বা ফ্রাইড রাইসের সাথে পরিবেশন যোগ‍্য । এই রেসিপিতে ১২টি কোফতা হয়েছে।যারা মাছ খেতে চায় না তাদের অবশ্যই পছন্দ হবে।

রেসিপিদাতাঃ

নাম: ফারজানা রহিম

পেশা: শিক্ষক

শখ: বাগান করা, কবিতা লেখা,আবৃত্তি,

ঘর সাজানো,রান্না করা

Similar Posts

  • |

    স্পেশাল ম্যাঙ্গো ফালুদা

    স্পেশাল  ম্যাঙ্গো ফালুদা রেসিপিঃ উপকরণঃ সেদ্ধ নুডুলসঃ ১কাপ, সাগুদানাঃ (দুধ,চিনি দিয়ে রান্না করা) ১কাপ, খিরসাঃ দুধঃ ১কাপ, বাদাম (কাজু,পেস্তা) কুচিঃ ১টে.চামচ চিনিঃ ১/৪কাপ, কর্নফ্লাওয়ারঃ ১টে.চা কলা কিউবঃ ১টি, আপেল কিউবঃ১টি, আনারঃ ১টি, আম কিউবঃ১টি, আমের আইসক্রিমঃ ১কাপ, জেলোঃ ২/৩কালারের  প্রণালীঃ কর্নফ্লাওয়ার ছাড়া বাকি উপকরণ ভাল ভাবে মিশিয়ে ফুটিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে খিরসা বানিয়ে নিন, এবার একটি…

  • |

    মচমচে সবুজ দ্বীপ

    মচমচে সবুজ দ্বীপ রেসিপিঃ উপকরনঃ ব্রকলি কুচি ১ কাপ মটর ডাল বাটা ২ কাপ পেয়াজ কলি কুচি ১ কাপ ছোট ছোট চিংড়ি -১কাপ কর্নফ্লাওয়ার ১কাপ লবন-হলুদ-পরিমান মত কাঁচা মরিচ কুচি স্বাদমত কালোজিরা ১ চা চামচ পেয়াজ কুচি ১/২কাপ প্রস্তুত প্রণালীঃ সমস্ত উপকরন গুলো একসাথে মিশিয়ে ভালোভাবে মেখে গোল / পাকোড়া আকৃতিতে অথবা যেকোন আকৃতিতেই হাত…

  • |

    গোলবাড়ির কষা মাংস

    গোলবাড়ির কষা মাংস   উপকরণ ১) ১ কেজি খাসি/পাঠা-র মাংস ২) ২ টো বড় পেয়াজ সরু করে কুচানো ৩) ২ বড় চামচ রসুন বাটা ৪) ২ বড় চামচ আদা বাটা ৫) ১ বড় চামচ কাঁচা লঙ্কা বাটা ৬) ৩ বড় চামচ জিরে গুড়ো ৭) ২ বড় চামচ লঙ্কা গুড়ো ৮) ৩ বড় চামচ দই ভাল…

  • |

    শাপলার ঝাল দুই পদ

    জাতীয় ফুল হিসেবে শাপলা আমরা সবাই চিনি। সবজি হিসেবে এর ডাটা ও কিন্তু কম জনপ্রিয় নয়। অনেকেই শাপলার ডাটা দিয়ে বিভিন্ন রকম তরকারি রান্না করে। আজ আমরা শাপলার ঝাল দুই পদ নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখতে পাবেন শাপলা দিয়ে ঝাল ইলিশ এবং শাপলা চিংড়ির ঝাল। চলুন দেখে নেয়া যাক রেসিপি দুটি- শাপলার ঝাল ইলিশ   উপকরণঃ…

  • | |

    চুইঝাল দিয়ে গরুর মাংস

     চুই ঝাল দিয়ে গরুর মাংস রেসিপিঃ  উপকরণঃ ১. এক কেজি গরুর মাংস ২.  এক চা  চামচ ( পেঁপে বাটা , হলুদ - মরিচ - জিরা - গরম মশলা গুঁড়া) ৩. এক টেবিল চামচ ( আদা - রসুন বাটা) ৪. হাফ কাপ পেঁয়াজ বাটা ৫. এক কাপ পেঁয়াজ কুচি , ৬. ৫/৬ টা কাচা মরিচ ৭....
  • |

    এগ ব্রেড টোস্ট

    সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট করে দিতে পারেন এগ ব্রেড টোস্ট। চলুন দেখে নেই কিভাবে করবেনঃ  উপকরণঃ ১. পাউরুটি ২. ২টি ডিম ৩. পেয়াজ কুচি ৪. টমেটো কুচি ৫. কাচা মরিচ কুচি ৬. ধনিয়া পাতা কুচি ৭. লবন স্বাদমত ৮. গোলমরিচ গুড়ো স্বাদমত ৯. ভাজার জন্য তেল প্রনালীঃ একটি খালি পাএ নিয়ে তার…