শীতের সকালে ত্বকের যত্ন নিবেন যেভাবে

ত্বকের সমস্যা সারা বছরই থাকে। তবে শীতে ত্বকের সমস্যা বেশি থাকে। শুষ্ক, তৈলাক্ত, স্বাভাবিক কিংবা মিশ্র—ত্বক যে ধরনেরই হোক, সমস্যা থাকবেই। কারণ, একটাই, ত্বকের সবচেয়ে ওপরের যে স্তরে, সেই এপিডারমিসে এ সময় আদ্রতার পরিমাণ কমে গিয়ে শুষ্কতা বৃদ্ধি পায়। পাশাপাশি শীতে পানি খাওয়ার পরিমাণও কমে যায়। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। এই শুষ্কতাকে আর্দ্রতায় না নিয়ে আসতে পারলেই সমস্যা।

শীতের সকালে ঘুম থেকে ওঠার পর চেহারাটা একদম মলিন ও নিষ্প্রাণ দেখায়। এই প্রাণহীন চেহারাকে কীভাবে উজ্জ্বল ও ঝলমলে করে তুলবেন ? শীতের সকালে ত্বকের ধরণ যেমনই হোক না কেন কিছু সহজ উপায় আপনার চেহারাকে করে তুলবে আকর্ষণীয় ও নমনীয়, ত্বককে রাখবে স্বাস্থ্যকর ও সমস্যা মুক্ত।

শীতে ত্বকের যত্ন কিভাবে করবো

শীতের সকালে ত্বকের যত্ন কিভাবে নিবেন তা নিচে দেওয়া হলঃ

-ঘুম থেকে উঠেই মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দেবেন না। শীতের সকালে মুখ ধোবার জন্য গরম পানি ব্যবহার করুন।

-মুখে হালকা কুসুম গরম পানির ঝাপটা দিন। তারপর ক্লিনজিং লোশন নিয়ে মুখে ম্যাসাজ করুন ২ মিনিট। আপনি যদি ক্লিনজিং ব্যবহার করতে না চান তাহলে মধু নিয়ে মুখে ম্যাসাজ করুন।

-দুই মিনিট পর ভেজা তুলো দিয়ে মুখ মুছে ফেলুন।

-এরপর খুব সামান্য একটু স্ক্রাবার নিন হাতের তালুতে। যতটুকু প্রয়োজন পুরো মুখের জন্য, তাঁর চাইতে বেশি নিন। এই স্ক্রাবারের সাথে আপনার পছন্দের কোন একটা ফেসওয়াশ মেশান এবং মুখে মাখুন।

-যেভাবে ফেসওয়াশ দিয়ে মুখে পরিষ্কার করেন, কুসুম গরম পানি দিয়ে ঠিক সেভাবেই পরিষ্কার করে ধুয়ে নিন।

-এখন ত্বকে লাগিয়ে নিন আপনার পছন্দের কোন ফেসক্রিম । যারা ক্রিম ব্যবহার করতে চান না, তাড়া সমান সমান পরিমাণ পানি ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন।

ব্যস, তৈরি হয়ে গেল আপনার ত্বক সারাদিনের জন্য। এবার পুরো দিন থাকুন ঝলমলে ও উজ্জ্বল।

শীতের সকালে ত্বকের যত্ন করতে, আপনার ত্বকটি সুন্দর রাখার জন্য কিছু পদ্ধতি রাখা উচিত:

 

Similar Posts

  • শীতে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন

    শীতের আগমনের এই সময়টাতে ত্বক খুবই রুক্ষ, শুষ্ক ও মলিন হতে দেখা যায়। বাইরের ধুলাবালি, শীতল আবহাওয়া ও আর্দ্র পরিবেশের কারণে নারী-পুরুষ উভয়ের ত্বকের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের সমস্যা যেমন ত্বক খসখসে হয়ে যাওয়া, ত্বক ও হাত-পা ফেটে যাওয়া, ত্বকে চুলকানি ইত্যাদি দেখা দেয়। বিশেষ করে যাদের ত্বক শুষ্ক, তাদের চেহারায় খসখসে ভাব চলে আসে ও…

  • ত্বকের যত্নে দুধের সর

    ইতিহাস থেকে জানা যায়, দুধের সর দিয়ে নিয়মিত ত্বকের পরিচর্যা করতেন মিশরের মহারানী। তাই তিনি এত সুন্দরি হয়ে উঠেছিলেন। সুতরাং ত্বকের পরিচর্যায় নিয়মিত দুধের সরকে কাজে লাগালে আপনিও সুন্দর হয়ে উঠুন। ১) ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় ত্বককে উজ্জ্বল করতে দুধের সর খুবই উপকারি। এছাড়া কাঁচা দুধও মুখে লাগাতে পারেন। দুধের সর অল্প পরিমাণ নিয়ে ভাল…

  • |

    শীতে ত্বকের যত্ন

    শীতল ছোঁয়া শরীরের জন্য আরামদায়ক হলেও ত্বকের জন্য মোটেও নয়। শীতে আপানর ত্বকে নিশ্চয়ই কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন। শীত বাড়ার সাথে সাথে ত্বকেও বাড়তে থাকে বিভিন্ন রকম সমস্যা।বিশেষ করে শুষ্ক ত্বকের জন্য শীত যেন এক ভয়ংকর দুঃস্বপ্ন।এ কারনে এ সময়ে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়।তাই শীতকালে সব ধরনের ত্বকের যত্নে কি করা উচিত এ নিয়ে…

  • ব্রণ দূর করার উপায়

    একটি নারীর  কাছে আতঙ্কের আরেক নাম ব্রণ। কারণ ব্রণ পুরো মুখের সৌন্দর্য টাই নষ্ট করে দেয়। অনেক সময় দেখা যায় শারীরিক সমস্যার কারণে মুখে ব্রণ হয়েই থাকে। ব্রণ সারানোর জন্য  অনেকেই দামি ক্রিম বা ওষুধ ব্যবহার করতে শুরু করেন। তবে তা দূর করারও অনেক উপায় রয়েছে।  বাড়িতে হাতের কাছেই রয়েছে এমন অনেক উপাদান, যা দিয়ে…

  • মন মেজাজে মাজু ফল

    মন মেজাজে মাজু ফল মাজু ফল  মূলত একটি চাইনিজ ফল । গাছে হলেও এটি কিন্তু আসলে ফল না । এটি সাধারণত এক ধরনের পতঙ্গের কারনে হয়ে থাকে। গাল নামের এক ধরনের পতঙ্গের লার্ভা দিয়েই তৈরি  । এটি ওক গাছে হয়ে থাকে ।  বিশ্বের ৯৫% মাজুফল চায়না থেকে আসে ।  তাই চাইনিজ মার্কেটে এটি বেশি পাওয়া…

  • ভাতের মাড় দিয়ে রূপচর্চা

    ভাতের মাড় দিয়ে রূপচর্চা মাড় ফেলে দিলে ভাতের কিছু থাকে না। তাই ভাতের মাড় ফেলে না দেয়াই বুদ্ধিমানের কাজ। চীন ও জাপানে ভাতের মাড় নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে এবং হচ্ছে। ২০০৪ সালে চীনের বিজ্ঞানী মি. লিন মাড় ফেলা ও মাড় বিদ্যমান ভাত নিয়ে গবেষণা করেছেন। তিনি গবেষণায় ভাতের মাড়ে জিংক, মেলেনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ও…

Leave a Reply