অপরাজিতা ফুলের চা খেলে কী হয়?

সকাল বা বিকেল, ব্যস্ততা কিংবা আড্ডা আসরে – এককাপ চা ছাড়া সবকিছুই যেন পানসে লাগে । বেশির ভাগ সময়  আমরা দুধ চা আর রং চায়ের সাথে  পরিচিত। এর বাইরে অনেকেই  মাঝে মাঝে হয়তো গ্রিন টি নামক চা খাওয়া হয়।

দুধ চা বা রং চায়ে অভ্যাস্ত বলেই আমরা অন্যান্য অনেক চা সম্পর্কে তেমন একটা জানি না। যেমন জেসমিন টি, আদা চা, পুদিনা চা, তুলসি চা ইত্যাদি আমাদের কাছে অনেকটাই অচেনা বা অপরিচিত  । তেমনই অপরিচিত আরেকটি নাম  হলো অপরাজিতা ফুলের চা।

অন্যান্য চায়ের তুলনায় অপরাজিতা চায়ের ভেষজ গুণ অনেক টাই  বেশি। অপরাজিতা ফুলের চা রোগপ্রতিরোধ বাড়ার পাশাপাশি ঠান্ডাজনিত সমস্যা দূর করতে সাহায্য করে থাকে ।

আমরা কর্ম জীবন নিয়ে অনেক ব্যস্ত তাই সারাদিনের ক্লান্তি দূর করতে সকালের শুরুটা এককাপ অপরাজিতার চা দিয়ে করতে পারলে ভালো।

অ্যান্টি অক্সিডেন্টের গুণে ভরা  অপরাজিতার চা শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না। তেমনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে তোলে।

নিয়মিত অপরাজিতা ফুলের চা পান করলে শরীরের ক্ষতিকর সংক্রামণ থেকে রোখা  পাওয়া  যায়। তাছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য এ পানীয়টি বিশেষ উপকারী।

যে কোন মানুষের শরীরচর্চার দিক থেকেও অপরাজিতার চা একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান। আপনি চাইলেই  ত্বক ও চুলের যত্নেও ব্যবহার করতে  পারেন ।

হতাশা কাটানোর এক দারুণ ওষুধ হতে পারে অপরাজিতা ফুলের চা। এমনকী অপরাজিতা ফুলের ক্যান্সারকে দূরে রাখতে সাহায্য করতে পারে সাহায্য করে । এর মধ্যে থাকা একাধিক উপকারী উপাদান ক্যান্সারের ঝুঁকিকে কমাতে সাহায্য করে ।

অপরাজিতা ফুলের চা বমির ভাব দূর করে। এটি একটি ভেষজ গুণে সমৃদ্ধ একটি ফুল। তবে খেয়াল রাখতে হবে,   বেশি খেলে কিন্তু  ডায়রিয়া হওয়ার সম্ভবনা থাকে।

অপরাজিতার চা অ্যান্টিঅক্সিডেন্ট গুণ হজমে সাহায্য করে থাকে । বমি ভাব কাটানোর কাজেও আসে অপরাজিতা ফুলের চা ৷ তাছাড়া মস্তিষ্ক জনিত সমস্যা যেমন ডিমেনশিয়া রোগীদের জন্য এই চা অত্যন্ত উপকারী।

যেভাবে তৈরি করবেন অপরাজিতার চা:
অপরাজিতা ফুল শুকিয়ে  কাচের বয়ামে রাখতে হবে। চা তৈরির সময় দেড় কাপ পানিতে ৪-৫টি শুকনো অপরাজিতা দিয়ে পানি ফুটাতে হবে। আস্তে আস্তে ফুটন্ত পানি নীল হয়ে আসলে কাপে ঢেলে চিনি মেশাতে হবে। স্বাদ বাড়াতে লেবু দিতে পারেন  , তবে এতে নীল রঙ পালটে মেজেন্টা হয়ে যাবে। বাড়তি স্বাদ ও গন্ধের জন্য এলাচ, মধু, পুদিনাপাতা চাইলে সাথে  যোগ করতে পারেন।

Similar Posts

  • গরমে কাঁচা আমের শরবত

    এই গরমে স্বস্তি এনে দিতে পারে  এক গ্লাস ঠাণ্ডা শরবত। এই সময়টা আমের। এখন বাজারে কাঁচা ও পাকা আম পাওয়া যায়।  তাই খুব সহজেই  কাঁচা আমের ঠাণ্ডা শরবত বানিয়ে নিতে পারেন । আমরা অনেকেই  আমের জুসে কেউ বা এটাকে শরবতও বলে থাকি । যে যা কিছুই বলুক, আমের শরবত দারুণ স্বাদ ও গুণে ভরপুর আমরা…

  • |

    কিউই আইসড টি

    কিউই আইসড টি কিউই একটি বিদেশী ফল যার পুষ্টি গুনাগুন অনেক বেশি ও খেতেও  অনেক সুস্বাদু । আমাদের দেশে এখন এর চাহিদা অনেক ।  কিউই শরবত বা  কিউই এর আইসক্রিম আমরা অনেকেই খেয়েছি   কিন্তু কিউই টি এইটা আমাদের জন্য একে বাড়েই নতুন । আজকে আমরা জানবো কিভাবে তৈরি করতে হয় এই কিউই আইসড টি ।…

  • মসলা চা

    শীতের আড্ডায় চা না হলে জমেই না । শরীরকে ঝরঝরে ও চাঙ্গা রাখতে চায়ের কোন বিকল্প নেই। নাস্তার টেবিলে এক কাপ চা না হলে যেমন চলেনা, তেমনি বিকালে এক কাপ চা যেন সারা দিনের ক্লান্তিটাই ভুলিয়ে দেয়। প্রিয়জনের সাথে আড্ডা জমাতে চায়ের জুড়ি নেই। চা তো পান করবেনই, তবে যদি চা’টা যদি হয় মশলা চা…

  • গরমে প্রাণজুড়ানো শরবত

    রাজধানীসহ সারা দেশে এখন চলছে প্রচণ্ড গরম এই গরম দিন দিন বাড়তেই থাকবে । ঘামের সাথে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে লবণ। প্রায়ই সবাইকেই  ডিহাইড্রেশনের শিকার হতে হয় গরমে । তাই এই  গরমে আমাদের পানীয় খাবার পরিমাণ বাড়াতে হবে । আর এই তীব্র গরমে বাইরে থেকে ঘরে ফিরে এক গ্লাস ঠাণ্ডা শরবত হলে যেন আর কিছু…

  • | |

    অপরাজিতা চা

    অপরাজিতা চা রেসিপিঃ প্রয়োজনীয় উপকরণঃ ১. ৫/৬ টি অপরাজিতা ফুল ২. দুই কাপ পানি ৩. দুই চা চামচ মধু বা চিনি ৪. এক চা চামচ লেবুর রস ৫. প্রয়োজনমতো পুদিনা পাতা ( অপশনাল) প্রস্তুত প্রণালীঃ হাড়িতে পানি দিয়ে ফুটতে দিতে হবে ৬-৭ মিনিট। বগল আসার পর অপরাজিতা ফুলগুলো ছেড়ে দিতে হবে। পানিতে নীল রঙ ছেড়ে…

  • ডাবের পানি ১১ রোগের ওষুধ

    ডাবের পানি খাওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকেরা । একাধিক গবেষণায় দেখা গেছে শুধু গরমকাল নয়, সারা বছর যদি নিয়ম করে ডাবের পানি খাওয়া যায়, তাহলে একাধিক রোগ শরীরের ধারে কাছেও ঘেঁষতে পারে না। শুধু তাই নয়, ডাবের পানি উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মেঙ্গানিজ এবং জিঙ্ক নানাভাবে শরীরে…

Leave a Reply