গরমে প্রাণজুড়ানো শরবত

রাজধানীসহ সারা দেশে এখন চলছে প্রচণ্ড গরম এই গরম দিন দিন বাড়তেই থাকবে । ঘামের সাথে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে লবণ। প্রায়ই সবাইকেই  ডিহাইড্রেশনের শিকার হতে হয় গরমে । তাই এই  গরমে আমাদের পানীয় খাবার পরিমাণ বাড়াতে হবে ।

আর এই তীব্র গরমে বাইরে থেকে ঘরে ফিরে এক গ্লাস ঠাণ্ডা শরবত হলে যেন আর কিছু লাগেই না । সারাদিনের ক্লান্তি দূর হয়ে প্রাণটা যেন জুড়িয়ে যায়।

তাছাড়া সামনেই রোজা। ইফতারে ঠাণ্ডা একগ্লাস সুস্বাদু পুষ্টিকর পানীয় আপনার সারাদিনের ক্লান্তি কাটাবে, সতেজ করে তুলবে আপনাকে ।

এসময়ে তৈরি করতে পারেন এমন কয়েকটি শরবত । এখন আমরা ২ টি তৈরির রেসিপি দেখাচ্ছি ।

১) তরমুজের শরবত

উপকরণ:

তরমুজ,

লেবুর রস,

চিনি ।

প্রস্তুত প্রণালি:

প্রথমে ফ্রিজ থেকে বের করে নিন  তরমুজ, সম্পুন একটা লেবুর রস, চিনি দিয়ে (ইচ্ছা হলে চিনি এড়াতেও পারেন; এবং সেক্ষেত্রে তরমুজ মিষ্টি হতে হবে, আর  যাদের ডায়বেটিস আছে তারা তাদের নির্ধারিত চিনি ব্যবহার করতে পারেন) তারপর সব উপকরণ নিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। হয়ে গেল তরমুজের শরবত। গ্লাসে করে পরিবেশন করুন। আর যারা চান আরও  একটু ঠাণ্ডা করতে তারা চাইলে শরবত বানিয়ে বোতলে ভরে ঠান্ডা করে পরে পরিবেশন করুন ।

 

২) কাঁচা আমের শরবত

উপকরণ:

আম ৩/৪ টি,

চিনি ৬/৭ চামচ,

গোল মরিচ ১ চামচ,

বিট লবণ ১ চামচ,

কাঁচা মরিচ ১/ ২টি,

লবণ প্রয়োজন মতো,

পানি পরিমাণমতো,

বরফকুচি।

প্রস্তুত প্রণালি:

প্রথমে একটি বাটিতে পরিমাণমতো চিনি, বিট লবণ, মরিচ নিয়ে নিন ।এবার  আমের সাথে সব উপকরণ  ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন । ব্লেন্ডারে ব্লেন্ড করুন সব একসাথে । আপনি চাইলে বরফ দিয়ে ব্লেন্ড করতে পারেন বা পরিবেশনের সময় উপরে বরফ ছড়িয়ে দিতে পারেন সম্পুন আপনার ইচ্ছা ।ব্যাস  তৈরি হলো কাঁচা আমের শরবত।

 

 

Similar Posts

  • বাঙ্গির শরবত তৈরির রেসিপি

    বাঙ্গি বেশিরভাগ মানুষের কাছেই পছন্দের ফল নয় । দেখতে খুব সুন্দর তবে খেতে তেমন সুস্বাদু না হওয়ায় অনেকেই বাঙ্গির নাম শুনলে এড়িয়ে যান খেতে চায় না । কিন্তু আমরা কি জানি ?  অবহেলিত এই ফলেই আছে ভিটামিন সি, বিটা ক্যারোটিন, আমিষ, ফলিক এসিড, পর্যাপ্ত পানি, ফ্যাটি এসিডের মতো  অনেক সব গুরুত্বপূর্ণ উপাদান। আমরা উপকারী এই…

  • ইফতারে প্রাণ জুড়াতে তরমুজের শরবত

    চলছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। অন্য সময়ের চেয়ে রমজানের  সময় খাবারের আয়োজনে থাকে নানা ভিন্নতা। রোজায় দিনের বেশ বড় একটা সময়  কোনো খাবার খাওয়া হয় না বলে সুস্থতার কথা বিবেচনা করে আমাদের সাহরি ও ইফতারে সময় ভেবেচিন্তে খাবার বাছাই করতে হয় । রোজার সময় আমরা অনেকেই আছি ভাঁজা পোড়া খেয়ে থাকি বিভিন্ন ধরনের…

  • মসলা চা

    শীতের আড্ডায় চা না হলে জমেই না । শরীরকে ঝরঝরে ও চাঙ্গা রাখতে চায়ের কোন বিকল্প নেই। নাস্তার টেবিলে এক কাপ চা না হলে যেমন চলেনা, তেমনি বিকালে এক কাপ চা যেন সারা দিনের ক্লান্তিটাই ভুলিয়ে দেয়। প্রিয়জনের সাথে আড্ডা জমাতে চায়ের জুড়ি নেই। চা তো পান করবেনই, তবে যদি চা’টা যদি হয় মশলা চা…

  • সুস্থ থাকতে মেথির চা পান করুন

    দিন শেষে আমাদের সকলের  একটাই প্রাথনা ,যেন আমরা সুস্থ থাকি । কিন্তু অনেক সময় আমাদের  শরীর ভিন্ন ভাষায় কথা বলে থাকে । অর্থাৎ আমরা অসুস্থ হয়ে পরি । এমনটি হলে আমাদের চিকিৎসা নিতে হয়, ওষুধ খেতে হয়। অথচ আমরা যদি আমাদের লাইফস্টাইলে কিছু চেঞ্জ  আনতে পারি তাহলে  সব সময় সুস্থ থাকা সম্ভব । দৈনিক চলাফেরার…

  • গরমে স্বস্তি দেবে পুষ্টিকর শরবতের রেসিপি

    এই গরমে সুস্থ থাকতে আমাদের সবার উচিৎ প্রচুর পানি পান করা । সেই সাথে হরেক রকম শরবত পান করলে আপনার শরীরও থাকবে চাঙ্গা। আসুন জেনে নিই এই গরমে কী ধরনের শরবত আপনার শরীর চাঙ্গা করবে- ১) বেলের মিষ্টি শরবত  উপকরণঃ  পাকা বেল চিনি পাতিলেবু বা গন্ধরাজ লেবু ঠান্ডা পানি বিট লবণ  বা সাধারণ লবণ প্রণালী …

  • গরমে কাঁচা আমের শরবত

    এই গরমে স্বস্তি এনে দিতে পারে  এক গ্লাস ঠাণ্ডা শরবত। এই সময়টা আমের। এখন বাজারে কাঁচা ও পাকা আম পাওয়া যায়।  তাই খুব সহজেই  কাঁচা আমের ঠাণ্ডা শরবত বানিয়ে নিতে পারেন । আমরা অনেকেই  আমের জুসে কেউ বা এটাকে শরবতও বলে থাকি । যে যা কিছুই বলুক, আমের শরবত দারুণ স্বাদ ও গুণে ভরপুর আমরা…

Leave a Reply