amchur-achar আমচুর-আচার@chuijhal.com
|

আচার ফাঙ্গাসমুক্ত রাখার উপায়

আচার ফাঙ্গাসমুক্ত রাখার উপায়

দীর্ঘদিন আচার ফাঙ্গাসমুক্ত রাখার উপায় কি অনেকেই জানতে চান।  সাধারণত টক জাতীয় ফলমূলে পানি বা বাতাসের উপস্থিতিতে ঈস্ট বা ছত্রাক জন্মায় এবং ফলের স্বাভাবিক স্বাদ ও ধর্ম নষ্ট করে ফেলে। আমাদের দেশে দেশীয় প্রায় সব প্রকার ফল টক মিষ্টি ঝাল আচার অথবা মোরব্বা মাধ্যমে সংরক্ষণ করা হয়।আচারকে পচে যাওয়ার হাত থেকে রক্ষা করতে পারলেই অনেকদিন ধরে তা সংরক্ষণ করা যাবে। কিছু পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই খাদ্যদ্রব্য পচে যাওয়ার হাত থেকে রক্ষা করা যায়।

amchur-achar আমচুর-আচার@chuijhal.com

বিভিন্ন সময়ে বাসায় তৈরী আচারে ফাঙ্গাস পড়তে দেখা যায়, এই ফাঙ্গাস এর কারণ পানি । হয়ত ভাবছেন এখানে পানি আসল কোথা থেকে কারণ আমরা আচারে তেল ব্যবহার করি । আসলে যখন মিলে সরিষা থেকে সরিষার তেল সংগ্রহ করা হয় তখন তাতে পানি ব্যবহার করা হয় যা পরবর্তিতে ফিল্টার করার পর ও কিছুটা হলেও পানি থেকে যায় । তাই আচারকে ফাঙ্গাস থেকে রক্ষা করতে আচারে তেল দেয়ার পূর্বে তেলটাকে কড়াইতে জাল দিয়ে নেয়াটা খুব জরুরি।

 

দীর্ঘদিন আচার ফাঙ্গাসমুক্ত রাখার উপায় নিয়ে কিছু টিপস

 

# সিরকা ও সোডিয়াম বেনজোয়েট দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে। সংরক্ষক দ্রব্যঃ লবণ, চিনি, সিরকা বা ভিনেগার মসলা ইত্যাদি দিয়ে তৈরি আচার বেশ কয়েক বছর ভাল থাকে।

 

# পানি ব্যবহার করলে আচার তাড়াতাড়ি নষ্ট হয়।

 

# হাত দিয়ে আচার নাড়বেন না, চামচ ব্যবহার করুন। আচার বয়াম থেকে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে, চামচে যেন পানি না থাকে।

 

# কাঁচের বয়ামে আচার ভালো থাকে।

# মাঝেমধ্যে আচার রোদে দিলে ভালো থাকে।

 

# আচারে তেল কম হলে তেল ফুটিয়ে ঠাণ্ডা করে দিলে গন্ধ হয় না।

 

# চুনের পানি, ফিটকিরিতে আম ভিজিয়ে রাখলে আচার বানানোর সময় আম ভেঙ্গে যায় না।

pickles-আচার

# যাদের আচার রোদে দেবার জায়গার অভাব তারা নিশ্চিন্তে আচার ডীপ ফ্রিজে রেখে দিতে পারেন । চাটনি এভাবে রাখলে নষ্ট হবে না । সেক্ষেত্রে আচারে সিরকা বা সোডিয়াম বেনজোয়েট না দিলেও চলবে । তবে কাশ্মীরি আচারের ক্ষেত্রে সিরকা দেয়া হয় স্বাদ এর জন্য ।

 

# আচার বইয়মে রেখে ঠান্ডা সরিষা তৈল দিয়ে ডুবিয়ে ফেলুন। ভিতরে যেন কোন বাতাস না থাকে এজন্যে বইয়মটি হালকা ভাবে ঝাঁকি দিন। আচার তৈল দিয়ে ডুবিয়ে রাখলে কখনই ফাঙ্গাস পড়বেনা। আচারে তৈল দিয়ে রোদে দিবেন, তাতে আচারের ভিতরে বাতাস বেরিয়ে যায়।

সূত্রঃ ইন্টারনেট

আমাদের হোম মেইড আচার-

https://chuijhal.com/product-category/%E0%A6%86%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0/

Similar Posts

  • | |

    মিষ্টি আলুর সুস্বাদু পায়েস

    আমরা বাঙ্গালীরা কম বেশি আলু সব তরকারীতে দিয়ে রান্না করি । আমাদের মধ্যে অনেকেই আছি যারা আলু ছাড়া চলেই না । মিষ্টি আলু সাধারণত আমরা কম খেয়ে থাকি । অনেকেই আবার মিষ্টি আলু চুলায় পুড়িয়ে ও সেদ্ধ করেই খেয়ে থাকেন। তবে জানেন কি? মিষ্টি আলু দিয়ে বিভিন্ন ভাবে রান্না করা যায়। তেমনই এক আইটেম হলো…

  • বোম্বাই মরিচ নিয়ে নানা অজানা তথ্য

    দুনিয়াতে সম্ভবত মরিচই এক মাত্র ফল যা কামড়ালে পাল্টা কামড় দেয়। এই পাল্টা কামড়ের প্রতিক্রিয়া মরিচের জাতভেদে নানা ধরনের হতে পারে। কোনটা কামড় দেয়ার সাথে সাথে মুখের ভিতর জ্বালা শুরু হয়, কোনটা গলাধঃকরণ না করা পর্যন্ত টের পাওয়া যায়না, কোনটা জিহ্বার আগায় জ্বালা ধরিয়ে দেয়, কোনটা আবার সমস্ত মুখগহবরে আগুন... লঙ্কা মুখে দেয়ার পর আমাদের...
  • রসনায় বাসনায় চালতা

    চালতা চালতার দাম কম ও সহজলভ্য হওয়ায় কম-বেশি সকলেই এটি পছন্দ করে। চালতা দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরী করা হয় যা সবারই কম-বেশি পছন্দ। আবার এই ফলে রয়েছে অনেক পুষ্টিগুণ। চালতায় আছে ক্যালসিয়াম, শর্করা, আমিষের মতো প্রয়োজনীয় উপাদান। এ ছাড়াও আছে বিটা ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, থায়ামিন ও রিবোফ্লাবিন। তাই চালতা শরীরে যেমন রোগ…

  • বরইয়ের উপকারিতা

    বাংলাদেশের প্রায় সর্বত্র, সর্বপ্রকার মাটিতেই বরই গাছ জন্মে। একটু ডিম্বাকৃতির বরইকে সচরাচর "কুল" বলে অভিহিত করা হয়। এই ফলকে অনেকে অবেহেলার চোখে দেখলেও বরইয়ের উপকারিতা অপরিসীম।   বরই গাছ ছোট থেকে মাঝারি আকারের ঝোপাল প্রকৃতির বৃক্ষ। বরই গাছের স্বাভাবিক উচ্চতা ১২-১৩ মিটার। এই গাছ পত্রঝরা স্বভাবী অর্থাৎ শীতকালে পাতা ঝরে, বসন্তে নতুন পাতা আসে। বরই...
  • |

    পূজোর স্পেশাল রান্না-বান্না

    শুরু হয়ে গেল পূজা। ঘরে ঘরে চলবে বাহারি রান্না। তাই কিছু মজাদার রান্নার সহজ রেসিপি আপনাদের জন্য তুলে ধরা হল যাতে আপনারা সহজেই মজাদার খাবার গুল ঝটপট রান্না করতে পারেন আর উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন- পোলাও উপকরণঃ পোলাও চাল চার কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, তেজপাতা কয়েকটি, গরম মসলা (চার টুকরা এলাচ ও…

  • রোগ প্রতিরোধ ও পুষ্টিতে ‘চালতা’

    চালতা চেনে না এমন কেউ নেই। চালতা গাছ মাঝারি আকারের হয়ে থাকে। এ গাছের আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া। চালতা গাছ ভারত, শ্রীলংকা, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশেও প্রচুর জন্মে। চালতা গাছের মূল আকর্ষণ হলো এর ফুল। মে-জুন মাসে চালতা গাছে ফুল ফোটে। চালতা একটি অপ্রকৃত ফল। ফলগুলো হয় বড় ও গোলাকার। ফলের রং…